বাংলা পুঁথি সাহিত্যের উদাহরণ কোনটি?

Updated: 4 months ago
  • নূরনামা
  • আমীর হামজা
  • গুপি চন্দ্রের সন্ন্যাস
  • মহুয়া
663
উত্তরঃ

পুঁথি সাহিত্যের উল্লেখযোগ্য কবি ও সাহিত্যকর্ম:

কবি

সাহিত্যকর্ম

ফকির গরীবুল্লাহ্ইউসুফ-জোলেখা, আমীর হামজা (১ম অংশ), জঙ্গনামা, সোনাভান, সত্যপীরের পুঁথি।
সৈয়দ হামজাআমীর হামজা (শেষ অংশ), মধুমালতী, হাতেম তাই, জয়গুনের পুঁথি।
মোহাম্মদ দানেশনুরুল ইমান, হাতেম তাই, চাহার দরবেশ, গোলবে ছানুয়ার।
আব্দুল হাকিম ও আব্দুল গফুরগাজী-কালু চম্পাবতী।

অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে আরবি-ফারসি শব্দমিশ্রিত এক ধরনের বিশেষ ভাষারীতিতে যে সব কাব্য রচিত হয়েছিল তা বাংলা সাহিত্যের ইতিহাসে 'পুঁথি সাহিত্য' নামে চিহ্নিত। কলকাতার সস্তা ছাপাখানা থেকে মুদ্রিত হয়ে এই ধারার কাব্য দেশময় প্রচারিত হয়েছিল বলে 'বটতলার পুঁথি' নামেও একে চিহ্নিত করার প্রচেষ্টা চলেছে। কেউ কেউ এই শ্রেণীর কাব্যকে আরবি-ফারসি শব্দের প্রাচুর্যপূর্ণ ব্যবহারের জন্য 'দোভাষী পুঁথি' নামে অভিহিত করেছেন। কিন্তু এতে মাত্র দুটি ভাষার শব্দ নয়, বাংলা-হিন্দি-তুর্কি ভাষার শব্দের সংমিশ্রণও এতে ঘটেছে।

শায়েরদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন:

  • কবি কৃষ্ণরাম দাস: এই ধারায় প্রথম কাব্য রচনা করেন। 'রায়মঙ্গল' তাঁর কাব্যের নাম।
  • ফকির গরীবুল্লাহ: পুঁথি সাহিত্যের প্রথম সার্থক ও জনপ্রিয় কবি ছিলেন ফকির গরীবুল্লাহ। মিশ্র ভাষারীতিতে তাঁর রচিত কাব্যগুলো হচ্ছে: 'আমীর হামজা' (প্রথম অংশ), 'জঙ্গনামা',
    'ইউসুফ-জোলেখা', 'সোনাভান', 'সত্যপীরের পুঁথি'।
  • সৈয়দ হামজা: মিশ্র ভাষারীতিতে তাঁর রচিত কাব্যগুলো হচ্ছে: 'আমীর হামজা' (২য় অংশ), 'জৈগুনের পুথি', 'হাতেম তাই'। তার 'মধুমালতী' কাব্যটি পুঁথি সাহিত্যের ধারার অনুসারী নয়, কবি সম্ভবত ফারসি কাব্য থেকে বঙ্গানুবাদ করে এ কাব্যের রূপ দেন।
  • মালে মুহম্মদ, মুহম্মদ খাতের, আব্দুর রহিম নামও বিশেষ ভাবে উল্লেখযোগ্য।

Related Question

View All
Updated: 1 month ago
  • আঞ্চলিক
  • মিশ্র
  • সংস্কৃত
  • হিন্দি
63
Updated: 4 months ago
  • ভারত চন্দ্র রায়
  • কাজী দৌলত
  • আবদুল হাকিম
  • ফকির গরীবুল্লাহ
140
  • নাথ সাহিত্য
  • পুঁথি সাহিত্য
  • মর্সিয়া সাহিত্য
  • লোক সহিত্য
659
Updated: 5 months ago
  • দুই ভাষায় রচিত পুঁথি
  • কয়েকটি ভাষার শব্দ ব্যবহার করে মিশ্রিত ভাষায় রচিত পুঁথি
  • তৈরি করা কৃত্রিম ভাষায় রচিত পুঁথি
  • আঞ্চলিক বাংলায় রচিত পুঁথি
604
Updated: 7 months ago
  • আব্দুল হাকিম
  • সৈয়দ হামজা
  • শাহ মহম্মদ সগীর
  • আলাওল
428
Updated: 8 months ago
  • ভরত চন্দ্র রায়

  • দৌলত কাজী

  • সৈয়দ হামজা

  • আব্দুল হাকিম

580
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews

Question Analytics

মোট উত্তরদাতা

জন

সঠিক
ভুল
উত্তর নেই