ধান কোন প্রকৃতির ফল?
-
ক
ক্যাপসিউল
-
খ
বেরী
-
গ
সাইজোকার্প
-
ঘ
ক্যারিঅপসিস
ফলের প্রকারভেদ:
প্রকৃত ফল: গর্ভাশয় থেকে উৎপন্ন হয়। যেমন- আম, জাম, লিচু।
অপ্রকৃত ফল: গর্ভাশয় ব্যতীত অন্য অংশ থেকে উৎপন্ন হয়। যেমন- আপেল।
সরল ফল: একটি পুষ্প হতে একটি মাত্র ফল উৎপন্ন হয়। যেমন- আম।
গুচ্ছিত ফল: একটিমাত্র পুষ্পের মুক্ত গর্ভাশয়গুলো হতে একগুচ্ছ ফল উৎপন্ন হয়। যেমন- আতা।
যৌগিক ফল: সমগ্র পুষ্পমঞ্জরী হতে একটি মাত্র ফল উৎপন্ন হয়। যেমন- কাঁঠাল।
লিগিউম: ফল উপর থেকে নিচে দুটি কপাটে বিদীর্ণ হয়।
ক্যাপসিউল: ফল উপর থেকে নিচে বহু কপাটে বিদীর্ণ হয়। যেমন- ধুতরা, ঢ়েঁড়স, পাট।
ক্যারিঅপসিস: ফল এক প্রকোষ্টবিশিষ্ট এবং একটি মাত্র বীজযুক্ত। ফলত্বক ও বীজত্বক পরস্পর সংলগ্ন থাকে। যেমন- ধান।
সিলিকুয়া: শুষ্ক বিদারী ফল যা পরিপক্ব হলে নিচ থেকে উপরের দিকে ক্রমশ ফেটে যায়। এই ফল লম্বা ও নলাকার হয়। যেমন- সরিষা।
বেরি: ফল এক বা একাধিক গর্ভপত্রী এবং বহুবীজী। অন্তত্বক ও মধ্যত্বক সংযুক্ত থাকে। যেমন- কলা, টমেটো।
সাইজোকার্প: শুষ্ক অবিদারী ফল। যেমন- ধনে।
সরোসিস: স্পাইক, স্প্যাডিক্স মঞ্জরীটি একটি রসালো যৌগিক ফলে পরিণত হয়। যেমন- কাঁঠাল, আনারস।
আবৃতবীজী উদ্ভিদ বা অ্যানজিওস্পার্ম (Angiosperms)
যেসব উদ্ভিদের ফল উৎপন্ন হওয়ার সময় বীজ ফলের মধ্যে আবৃত থাকে তাদের আবৃতবীজী উদ্ভিদ বলে। আবৃতবীজী উদ্ভিদকে গুপ্তবীজী বা সপুষ্পক উদ্ভিদ (flowering plant)-ও বলা হয়।)
Angiosperm দুটি গ্রিক শব্দ থেকে উদ্ভুত। গ্রিক Angeion অর্থ vessel বা পাত্র এবং spermos অর্থ seed বা বীজ কাজেই যে উদ্ভিদের বীজ কোন পাত্রের মধ্যে (এখানে ফলের মধ্যে) আবৃত থাকে তাকে আবৃতবীজী উদ্ভিদ বলে। বৈচিত্র্যময় উদ্ভিদ জগতের প্রধান উদ্ভিদ হলো আবৃতবীজী উদ্ভিদ। আজ থেকে প্রায় ১৬ আকোটি বছর আগে আবৃতবীজী উদ্ভিদ আবির্ভূত হয়ে বর্তমান পর্যন্ত এরা পৃথিবীর বিস্তৃত অঞ্চলে প্রাধান্য বিস্তার করছে। এরা আকারে অনেক ছোট হতে পারে, যেমন- Wolitia মাত্র ০.১ মিমি। অপরদিকে Eucalyptus প্রায় ৫০০ ফুট উঁচু হতে পারে।
Related Question
View Allআবৃতবীজী উদ্ভিদের শস্যকলা -
-
ক
হ্যাপ্লয়েড
-
খ
ট্রিপলয়েড
-
গ
ডিপ্লয়েড
-
ঘ
টেট্রাপ্লয়েড
আবৃতবীজী উদ্ভিদের শস্যকলা
-
ক
হ্যাপ্লয়েড
-
খ
ট্রিপ্লয়েড
-
গ
ডিপ্লয়েড
-
ঘ
টেট্ট্রাপ্লয়েড
দ্বিনিষেক প্রক্রিয়া কোন উদ্ভিদের বৈশিষ্ট্য?
-
ক
ব্রায়োফাইট
-
খ
টেরিডোফাইট
-
গ
নগ্নবীজী
-
ঘ
গুপ্তবীজী
সরিষা ফুলের পুষ্পপত্রবিন্যাস কোন ধরনের?
-
ক
কুইনকান্সিয়াল
-
খ
মুক্ত
-
গ
ইমব্রিকেট
-
ঘ
পাকানো
টুইস্টেড এস্টিভেশন থাকে কোন ফুলে?
-
ক
গন্ধরাজ
-
খ
বাবলা
-
গ
আকন্দ
-
ঘ
কবরী
জবা ফুলের (China rose) অমরাবিন্যাস কোনটি?
-
ক
প্রান্তীয়
-
খ
বহুপ্রান্তীয়
-
গ
অক্ষীয়
-
ঘ
মূলীয়
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
Related Question
Question Analytics
মোট উত্তরদাতা
জন