নিচের কোন শব্দটি তদ্ভব?
-
ক
হাত
-
খ
বর্ণ
-
গ
মৎস্য
-
ঘ
ব্যর্ঘ
তদ্ভব শব্দ: বাংলা ভাষা গঠনের সময় প্রাকৃত বা অপভ্রংশ থেকে যে সব শব্দ পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় গৃহীত হয়েছিলো, সেগুলোকেই বলা হয় তদ্ভব শব্দ। অবশ্য, তদ্ভব শব্দের মূল অবশ্যই সংস্কৃত ভাষায় থাকতে হবে। অর্থাৎ, যে সব শব্দ সংস্কৃত থেকে পরিবর্তিত হয়ে প্রাকৃত বা অপভ্রংশে ব্যবহৃত হয়েছিলো, পরে আবার প্রাকৃত থেকে পরিবর্তিত হয়ে বাংলায় গৃহীত হয়েছে, সেগুলোকেই বলা হয় তদ্ভব শব্দ।
বাংলা ভাষার উৎপত্তির ইতিহাস থেকেই বোঝা যায়, মূলত এই শব্দগুলোই বাংলা ভাষা গঠন করেছে। আর তাই এই শব্দগুলোকে বলা হয় খাঁটি বাংলা শব্দ।
যেমন, সংস্কৃত ‘হস্ত’ শব্দটি প্রাকৃততে ‘হত্থ’ হিসেবে ব্যবহৃত হতো।
আর বাংলায় এসে সেটা আরো সহজ হতে গিয়ে হয়ে গেছে ‘হাত’। তেমনি, চর্মকার˂ চম্মআর˂ চামার,
তদ্ভব শব্দ : যেসব শব্দের মূল সংস্কৃত ভাষায় পাওয়া যায়, কিন্তু ভাষার স্বাভাবিক বিবর্তন ধারায় প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে আধুনিক বাংলা ভাষায় স্থান করে নিয়েছে, সেসব শব্দকে বলা হয় তদ্ভব শব্দ। তদ্ভব একটি পারিভাষিক শব্দ। এর অর্থ, ‘তৎ’ (তার) থেকে ‘ভব' (উৎপন্ন)। যেমন – · সংস্কৃত-হস্ত, প্রাকৃত-হ, তদ্ভব—হাত। সংস্কৃত-চর্মকার, প্রাকৃত-চম্মআর, তদ্ভব-চামার ইত্যাদি। এই তদ্ভব শব্দগুলোকে খাঁটি বাংলা শব্দও বলা হয় ।
Related Question
View All'চাঁদ' কোন প্রকার শব্দ?
-
ক
তৎসম শব্দ
-
খ
তদ্ভব শব্দ
-
গ
দেশী শব্দ
-
ঘ
বিদেশী শব্দ
নিচের কোনটি তদ্ভব শব্দ?
-
ক
লতা
-
খ
নারী
-
গ
সূর্য
-
ঘ
মাছ
কোনটি তদ্ভব শব্দ?
-
ক
সূর্য
-
খ
চাঁদ
-
গ
চন্দ্র
-
ঘ
গগন
নিচের কোনটি খাঁটি বাংলা শব্দের উদাহরণ?
-
ক
ডাগর
-
খ
হাত
-
গ
কুলা
-
ঘ
গোসল
'এয়ো' শব্দটি কোন শব্দের উদাহরণ?
-
ক
সংস্কৃত
-
খ
প্রাকৃত
-
গ
বাংলা
-
ঘ
তদ্ভব
কোনটি তদ্ভব শব্দ?
-
ক
অলাবু
-
খ
নদী
-
গ
ভিটা
-
ঘ
ফল
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
Related Question
Question Analytics
মোট উত্তরদাতা
জন