নিচের শব্দগুলোর মধ্যে কোনটি দেশি শব্দ নয়?

Updated: 11 months ago
  • কুলা
  • ডাব
  • চুলা
  • চাবি
2.9k
ব্যাখ্যাঃ

চাবি শব্দটি দেশি শব্দ নয় । এটি পর্তুগিজ ভাষা থেকে বাংলায় এসেছে।

চাবি - কাঠি /বিশেষ্য পদ/ তালা বন্ধ করিবার বা খুলিবার শলাকাবিশেষ, কুঞ্চিকা, হার্মনিয়মের স্টপার; ঘড়ির দম দিবার যন্ত্র।

বাংলা ভাষায় পর্তুগিজ শব্দের তালিকা

নীচের সারণিতে পর্তুগিজ ভাষা থেকে বাংলা ভাষায় আগত শব্দগুলির একটি প্রায় - সম্পূর্ণ তালিকা দেওয়া হল।

উৎস পর্তুগিজ শব্দ বাংলা শব্দ
Cadeira কেদারা
Câmara কামরা
Janela জানালা
Chave চাবি
Gamela গামলা
Balde বালতি
Botelha বোতল
Armário আলমারি
Igreja গির্জা
Saia সায়া
Camisa কামিজ
Aia আয়া
Alfinete আলপিন
Botão বোতাম
Pão পাঁউরুটি
Couve কপি (বাঁধাকপি)
Caju কাজু
Cruz ক্রুশ
Mármore মর্মর
Padre পাদ্রি
Pipa পিপা
Pires পিরিচ
Fita ফিতা
Sabão সাবান
Santo সন্ত
Ceroulas সালোয়ার
Toalha তোয়ালে
Viúva (?) বিধবা
Jesu যিশু
Inglez ইংরেজ
Christão খ্রিস্টান
Tabaco তামাক
Zamboa জাম্বুরা
Varanda বারান্দা
Charuto চুরুট
Ananas আনারস
Papaia পেঁপে
Leilão নিলাম
Falto ফালতু
Mestre মিস্ত্রি
Cartucho কার্তুজ
Estirar ইস্ত্রি
Pera পেয়ারা
Âncora নোঙর
Alcatrão আলকাতরা
Boia বয়া
Boião বয়াম
Viola বেহালা
Bomba বোমা
Grade গরাদ
Gudão গুদাম
Espada ইস্পাত
Coronel কর্নেল
Mastro মাস্তুল
Prego পেরেক
Jogar জুয়া
Bruça বুরুশ
Recibo রশিদ
Tanque টাংকি
Bacia বাসন
Forma ফর্মা
Ata
(from old Mexican "ate")
আতা

দেশি শব্দ : বাংলাদেশের আদিম অধিবাসীদের (যেমন : কোল, মুণ্ডা প্রভৃতি) ভাষা ও সংস্কৃতির কিছু কিছু উপাদান বাংলায় রক্ষিত রয়েছে। এসব শব্দকে দেশি শব্দ নামে অভিহিত করা হয়। অনেক সময় এসব শব্দের মূল নির্ধারণ করা যায় না; কিন্তু কোন ভাষা থেকে এসেছে তার হদিস মেলে। যেমন-কুড়ি (বিশ) – কোলভাষা, পেট (উদর)—তামিল ভাষা, চুলা (উনুন)—মুণ্ডারী ভাষা। এরূপ-কুলা, গঞ্জ, চোঙ্গা, টোপর, ডাব, ডাগর, ঢেঁকি ইত্যাদি আরও বহু দেশি শব্দ বাংলায় ব্যবহৃত হয়।

Related Question

View All
Updated: 1 month ago
  • আনারস
    0%
    0 votes
  • কাগজ
    0%
    0 votes
  • ধোঁপা
    100%
    5 votes
  • উকিল
    0%
    0 votes
57
Updated: 1 month ago
  • ঢেঁকি
  • কাগজ
  • আনারস
  • উকিল
50
  • তৎসম
  • তদ্ভব
  • দেশি
  • বিদেশি
77
Updated: 2 months ago
  • জলপাই
  • পেয়ারা
  • পানি
  • চকোলেট
81
Updated: 2 months ago
  • চুলা
    0%
    0 votes
  • কুলা
    100%
    4 votes
  • মূলা
    0%
    0 votes
  • ধুলা
    0%
    0 votes
100
Updated: 8 months ago
  • সাবেক
  • সম্রাট
  • লুঙ্গি
  • খোকা
124
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews

Question Analytics

মোট উত্তরদাতা

জন

সঠিক
ভুল
উত্তর নেই