'নেমেসিস' কোন জাতীয় রচনা?

Updated: 2 months ago
  • ক
    কাব্য
  • খ
    নাটক
  • গ
    উপন্যাস
  • ঘ
    গীতি কবিতা
পিএসসি ও অন্যান্য নিয়োগ পরীক্ষা প্রতিরক্ষা মন্ত্রণালয় — সহকারী পরিচালক বাংলা 2023 বাংলা নাটক MoPA Assistant Director - 2016 MoD AD - 2023
893
ব্যাখ্যাঃ

দ্বি‌তীয় বিশ্ব‌যুদ্ধকালীন সময়ে বাংলা (১৩৪৯-৫০ সাল) সংঘটিত মন্ব‌ন্তরের প্রেক্ষাপটে রচিত নুরুল মোমেনের একটি বিখ্যাত নাটক "নেমেসিস" । ১৯৪৪ সালে নাটকটি "শনিবারের চিঠি" পত্রিকায় প্রকাশিত হয় । ১৯৪৮ সালে এটি গ্রন্থাকারে প্রকাশিত হয় ।

নাটক সাহিত্যতত্ত্বের একটি পারিভাষিক শব্দ। কোনো দ্বন্দ্বমূলক আখ্যান যদি চরিত্রসমূহের সংলাপের মাধ্যমে মূর্ত হয়ে উঠে তাহলে তাকে নাটক বলে। নাটকে কাহিনি থাকে তবে কাহিনির চেয়ে মুখ্য হয়ে ওঠে চরিত্রসমূহের দ্বন্দ্ব। কাহিনি, চরিত্র, ঘটনাসমাবেশ ও সংলাপ হলো নাটকের মূল অঙ্গ।

নাটকঃ

রঙ্গমঞ্চে মানুষের সুখ-দুঃখকে স্বাভাবিক অভিনয়ের মাধ্যমে প্রকাশ করাকে নাটক বলে। নাটক সংলাপ ও অভিনয়ের মাধ্যমে মঞ্চে প্রদর্শিত হয়ে থাকে। এর অপর নাম 'দৃশ্যকাব্য'। গদ্যরীতির উৎকর্ষের পরে নাটকের যাত্রা।

নাটক এর প্রকারভেদঃ
বাংলা নাটককে প্রধানত দু'ভাগে ভাগ করা যায়। যথা:

১. রসপ্রধান:

ক. ট্রাজেডি (কৃষ্ণকুমারী)

খ. কমেডি (চক্ষুদান)

গ. মেলোড্রামা (প্রফুল্ল)

ঘ. ফার্স/প্রহসন (একেই কি বলে সভ্যতা)

২. রূপপ্রধান:

ক. গীতিনাট্য (বাল্মীকি প্রতিভা)

খ. নৃত্যনাট্য (নটীর পূজা)

Key notes:

  • কলকাতার লালবাজারে 'প্লে-হাউজ' এ প্রথম রঙ্গমঞ্চ তৈরি হয় ১৭৫৩ সালে।
  • বাংলা নাটক প্রথম অভিনীত হয় ১৭৯৫ সালে। হেরাসিম লেবেডেফ নামে রুশদেশীয় এক ব্যক্তি প্রথম The Disguise ও Love is the best Doctor নামে দুটি নাটক বাংলায় অনুবাদ করে এদেশীয় পাত্র-পাত্রীর দ্বারা অভিনয় করান।
  • বাংলা নাটক প্রথম মঞ্চে অভিনীত হয় ১৮৩১ সালে।
  • প্রথম বাংলা মৌলিক নাটক তারাচরণ শিকদার রচিত 'ভদ্রার্জুন' (১৮৫২)। এ নাটকের মূল বিষয় অর্জুন কর্তৃক সুভদ্রা হরণের কাহিনি। মহাভারত থেকে কাহিনি সংগ্রহ করা হলেও বাঙালি সমাজের বাস্তব পরিবেশ এতে অঙ্কিত হয়েছে। এটি বাঙালি কর্তৃক রচিত প্রথম কমেডি নাটক।
  • বাংলা ভাষার প্রথম সার্থক ও আধুনিক নাটক মাইকেল মধুসূদন দত্ত রচিত 'শর্মিষ্ঠা' (১৮৫৯)। এটি রচিত হয়েছে পুরাণের কাহিনি অবলম্বনে।
  • বাংলা ভাষার প্রথম সার্থক ট্রাজেডি নাটক মাইকেল মধুসূদন দত্ত রচিত 'কৃষ্ণকুমারী' (১৮৬১)। উইলিয়াম টডের 'রাজস্থান' নামক গ্রন্থ থেকে মধুসূদন এ নাটকের কাহিনি সংগ্রহ করেন। চরিত্র: কৃষ্ণকুমারী, মদনিকা, ভীমসিং, বিলাসবতী।
  • বাংলা ভাষার প্রথম সার্থক কমেডি নাটক মাইকেল মধুসূদন দত্ত রচিত 'পদ্মাবতী' (১৮৬০)। এ নাটকের ২য় অঙ্কের ২য় গর্ভাঙ্কে প্রথম অমিত্রাক্ষর ছন্দ প্রয়োগ করেন। এটি গ্রিক পুরাণের Apple of Discord অবলম্বনে রচিত।
  • বাংলা ভাষার মুসলমান রচিত প্রথম নাটক মীর মশাররফ হোসেন রচিত 'বসন্ত কুমারী' (১৮৭৩)। বৃদ্ধ রাজা বীরেন্দ্র সিংহের যুবতী স্ত্রী রেবর্তী সপত্নী পুত্র নরেন্দ্র সিংহকে প্রেম নিবেদন করে প্রত্যাখাত হয়ে ষড়যন্ত্র শুরু করে। পরিণামে সমগ্র রাজ পরিবারটি ধ্বংস হয়ে যায়, এটিই এ নাটকের মূল বিষয়।
  • বাংলা ভাষায় মুসলমান চরিত্র অবলম্বনে প্রথম নাটক মীর মশাররফ হোসেন রচিত 'জমীদার দর্পণ' (১৮৭৩)। অত্যাচারী ও চরিত্রহীন জমিদার হায়ওয়ান আলীর অত্যাচার এবং অধীনস্ত প্রজা আবু মোল্লার গর্ভবতী স্ত্রী নূরন্নেহারকে ধর্ষণ ও হত্যার কাহিনি এর মূল বিষয়।
  • বাংলা নাট্যসাহিত্যে প্রথম ট্রাজেডি রচনার প্রচেষ্টা যোগেন্দ্রচন্দ্র গুপ্ত রচিত 'কীর্তিবিলাস' (১৮৫২)। সপত্নীপুত্রের প্রতি বিমাতার অত্যাচারের কাহিনি অবলম্বনে এটি রচিত। বিভিন্ন চরিত্রের মৃত্যুর মাধ্যমে ট্রাজেডির রূপায়ণ এ নাটকের বৈশিষ্ট্য।
  • ঢাকা থেকে প্রকাশিত প্রথম নাটক দীনবন্ধু মিত্র রচিত 'নীলদর্পণ' (১৮৬০)। এতে মেহেরপুরের কৃষকদের ওপর নীলকরদের নির্মম নির্যাতনের চিত্র ফুটে উঠেছে। নাটকটি প্রথম মঞ্চায়ন হয় ঢাকায়। এ নাটকের অভিনয় দেখতে এসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মঞ্চের অভিনেতাদের লক্ষ্য করে জুতা ছুড়ে মেরেছিলেন। মাইকেল মধুসূদন A Native ছদ্মনামে ইংরেজিতে The Indigo Planting Mirror নামে অনুবাদ করেন। চরিত্র: নবীন মাধব, তোরাপ।
  • বাংলা ভাষার প্রথম সাংকেতিক নাটক রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'শারদোৎসব' (১৯০৮)।
  • ট্রাজেডি, কমেডি ও ফার্সের মূল পার্থক্য জীবনানুভূতির গভীরতায়।

বিখ্যাত নাটক

নাট্যকার

নাটকের নাম

তারাচরণ শিকদার'ভদ্রার্জুন' (১৮৫২): এটি বাঙালি কর্তৃক বাংলা ভাষায় রচিত প্রথম নাটক।
যোগেন্দ্রচন্দ্র গুপ্ত'কীর্তিবিলাস' (১৮৫২): বাংলা নাট্যসাহিত্যে প্রথম ট্রাজেডি নাটক।
রামনারায়ণ তর্করত্ন'কুলীনকুল সর্বস্ব' (১৮৫৪): এটি কৌলিন্য প্রথা অবলম্বনে রচিত। 'বেণী সংহার', 'যেমন কর্ম তেমন ফল (প্রহসন), 'উভয়সঙ্কট' (প্রহসন)।
মাইকেল মধুসূদন'শর্মিষ্ঠা', 'পদ্মাবতী', 'কৃষ্ণকুমারী', 'মায়াকানন'।
গিরিশচন্দ্র ঘোষ'প্রফুল্ল' (১৮৮৯): লেখকের প্রথম ও শ্রেষ্ঠ বিয়োগান্তক নাটক। 'সীতার বনবাস', 'সীতাহরণ', সিরাজদ্দৌলা ।
দীনবন্ধু মিত্র'নীলদর্পণ': এটি ঢাকার বাংলা প্রেস থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ। 'কমলে কামিনী', 'জামাই বারিক', 'নবীন তপস্বিনী', 'লীলাবতী'।
দ্বিজেন্দ্রলাল রায়

ঐতিহাসিক নাটক: 'সাজাহান', 'নুরজাহান', 'প্রতাপসিংহ', 'দুর্গাদাস', 'মেবারপতন', 'তারাবাঈ', 'তাপসী'।

রোমান্টিক ও পৌরাণিক নাটক: 'সিংহলবিজয়', 'সীতা', 'ভীষ্ম', 'সোহরাব-রুস্তম', 'চন্দ্রগুপ্ত'।

কাব্যনাট্য: 'পাষাণী'।

সামাজিক নাটক: 'পরপারে', 'বঙ্গনারী', 'কল্কি অবতার', 'বিরহ', 'প্রায়শ্চিত্ত', 'আনন্দ বিদায়'।

রবীন্দ্রনাথ ঠাকুর

'বাল্মীকি প্রতিভা': প্রথম প্রকাশিত নাটক। অধিকাংশের মতে, 'রূদ্রচণ্ড'।

রূপক ও সাংকেতিক নাটক: 'ডাকঘর', 'কালের যাত্রা', 'তাসের দেশ', 'রাজা', 'অচলায়তন', 'রক্তকরবী'। নৃত্যনাট্য: 'চিত্রাঙ্গদা', 'চণ্ডালিকা', 'নটীর পূজা', 'শ্যামা'।

কাব্যনাট্য: 'প্রকৃতির প্রতিশোধ', 'মায়ার খেলা', 'বিদায় অভিশাপ', 'রাজা ও রানী'।

অন্যান্য নাটক: 'বিসর্জন', 'চিরকুমার সভা', 'বৈকুণ্ঠের খাতা', 'বসন্ত'।

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়'ষোড়শী', 'বিজয়া', 'রমা'।
কাজী নজরুল ইসলাম'ঝিলিমিলি': এটি ৩টি নাটকের সংকলন এবং প্রথম নাট্যগ্রন্থ। 'আলেয়া', 'মধুমালা', 'পুতুলের বিয়ে'।
সৈয়দ ওয়ালীউল্লাহ'উজানে মৃত্যু', 'বহিপীর', 'তরঙ্গভঙ্গ', 'সুড়ঙ্গ'।
মুনীর চৌধুরী

'রক্তাক্ত প্রান্তর': এটি তাঁর রচিত প্রথম নাটক। 'কবর': ১৯৫২ সালের ভাষা আন্দোলনের পটভূমিতে রচিত।

'মানুষ', 'দণ্ডকারণ্য', 'নষ্ট ছেলে', 'চিঠি', 'পলাশী ব্যারাক ও অন্যান্য'।

অমৃতলাল বসু'বিবাহ বিভ্রাট', 'চোরের উপর বাটপারি', 'ডিসমিস', 'কৃপণের ধন' (সবগুলোই প্রহসন)।
সিকান্দার আবু জাফর'সিরাজ-উদ্‌-দৌলা', 'মহাকবি আলাওল'।
মামুনুর রশীদ'গিনিপিগ', 'ওরা কদম আলী', 'ইবলিশ'।
জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর'পুরুবিক্রম নাটক', 'কিঞ্চিত জলযোগ' (প্রহসন)।
আব্দুল্লাহ আল মামুন'সুবচন নির্বাসনে', 'কোকিলারা'।
ক্ষীরোদপ্রসাদ'আলিবাবা', 'রঘুবীর'।
তুলশী লাহিড়ী'ছেঁড়াতার', 'পথিক'।
সাঈদ আহমদ'কালবেলা', 'তৃষ্ণায়'।
বিজন ভট্টাচার্য‘নবান্ন’
আনিস চৌধুরী'মানচিত্র', 'এ্যালবাম'।
জিয়া হায়দার‘এলেবেলে’
হানিফ সংকেত'শোধ-বোধ'
মমতাজ উদ্দিন আহমেদ'স্বাধীনতা আমার স্বাধীনতা', ‘সুখী মানুষ’
জোবেদা খানম'ওরে বিহঙ্গ'
ইব্রাহীম খলিল‘স্পেনবিজয়ী মুসা’
শাহাদৎ হোসেন'আনারকলি', 'মসনদের মোহ'।

Related Question

View All
Updated: 2 months ago
  • ক
    শর্মিষ্ঠা
  • খ
    রাজসিংহ
  • গ
    পলাশীর যুদ্ধ
  • ঘ
    রক্তাক্ত প্রান্তর
পিএসসি ও অন্যান্য নিয়োগ পরীক্ষা বাংলাদেশ ডাক বিভাগ — পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়, দক্ষিণাঞ্চল, খুলনা — পোস্টাল অপারেটর/মেইল অপারেটর/টেকনিশিয়ান বাংলা বাংলা নাটক 13th BCS Preli - 1992 CAG – Senior Accounts Clerk - 2022 CPGCBL – Sub-Assistant Engineer - 2023 PMG Khulna Postal Operator/Mail Operator/Technician - 2026
111
  • ক
    ৬টি
  • খ
    ৪টি
  • গ
    ৫টি
  • ঘ
    ৭টি
বিসিএস প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা ৫০ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বাংলা বাংলা নাটক
1.2k
Updated: 2 months ago
  • ক
    কৃষ্ণকুমারী
  • খ
    বীরাঙ্গনা
  • গ
    বিসর্জন
  • ঘ
    নীলদর্পণ
পিএসসি ও অন্যান্য নিয়োগ পরীক্ষা বাংলাদেশ সরকারী কর্ম কমিশন - মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় - সহকারী মৎস্য কর্মকর্তা ও সামুদ্রিক মৎস্য শাখার পরিদর্শক (নন ক্যাডার ১০ম গ্রেড) (সেট ৩) বাংলা বাংলা নাটক BPSC Fisheries Survey Officer - 2026 BPSC AFO (Non Cadre) - 2026
701
Updated: 2 months ago
  • ক

    কৃষ্ণকুমারী

  • খ

    বীরাঙ্গনা

  • গ

    বিসর্জন

  • ঘ

    নীলদর্পণ

পিএসসি ও অন্যান্য নিয়োগ পরীক্ষা বাংলাদেশ সরকারী কর্ম কমিশন - মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় - মৎস্য জরিপ কর্মকর্তা (নন ক্যাডার ১০ম গ্রেড) (সেট ৪) বাংলা বাংলা নাটক BPSC Fisheries Survey Officer - 2026 BPSC AFO (Non Cadre) - 2026
200
Updated: 5 months ago
  • ক
    মহাকাব্য
  • খ
    আত্মজীবনী
  • গ
    গল্প
  • ঘ
    নাটক
পিএসসি ও অন্যান্য নিয়োগ পরীক্ষা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর - অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বাংলা বাংলা নাটক
214
Updated: 9 months ago
  • ক
    আনিস চৌধুরী
  • খ
    সাঈদ আহমেদ
  • গ
    কল্যাণ মিত্র
  • ঘ
    মুনীর চৌধুরী
পিএসসি ও অন্যান্য নিয়োগ পরীক্ষা ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর - পেশকার বাংলা বাংলা নাটক
656
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews

Question Analytics

মোট উত্তরদাতা

জন

সঠিক
ভুল
উত্তর নেই