'ফ্রেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় মানবিকতা, সুন্দর ও কল্যাণের জগৎ বোঝাতে কবি কোন প্রতীক ব্যবহার করেছেন?

Updated: 4 months ago
  • ক
    হরিৎ উপত্যকা
  • খ
    কমলবন
  • গ
    মানবিক চত্বর
  • ঘ
    আলোচিত ঢাকা
228
ব্যাখ্যাঃ      প্রতীক: ‘কমলবন’   আক্ষরিক অর্থ: পদ্মবন         রূপক তাৎপর্য   মানবিকতা, সুন্দর ও কল্যাণ

শামসুর রাহমানের ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় ‘কমলবন’ (পদ্মবন) প্রতীকটির মাধ্যমে শুভ্রতা, মানবিকতা, সুন্দর ও কল্যাণের চিরন্তন জগৎকে বোঝানো হয়েছে, যা ঘাতকের হিংস্র আগ্রাসনে বারবার ক্ষতবিক্ষত ও বিপন্ন হয়েছে।

আবার ফুটেছে দ্যাখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে 

কেমন নিবিড় হয়ে । কখনো মিছিলে কখনো-বা

 একা হেঁটে যেতে যেতে মনে হয়-ফুল নয়, 

ওরা শহিদের ঝলকিত রক্তের বুদ্বুদ, স্মৃতিগন্ধে ভরপুর । 

একুশের কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রংকে

এ-রঙের বিপরীত আছে অন্য রং, 

যে-রং লাগে না ভালো চোখে, যে-রং সন্ত্রাস আনে 

প্রাত্যহিকতায় আমাদের মনে সকাল-সন্ধ্যায়- 

এখন সে রঙে ছেয়ে গেছে পথ-ঘাট, সারা দেশ 

ঘাতকের অশুভ আস্তানা ।

আমি আর আমার মতোই বহু লোক

রাত্রি-দিন ভূলুণ্ঠিত ঘাতকের আস্তানায়, কেউ মরা, আধমরা কেউ, 

কেউ বা ভীষণ জেদি, দারুণ বিপ্লবে ফেটে পড়া । চতুর্দিকে

মানবিক বাগান, কমলবন হচ্ছে তছনছ

বুঝি তাই উনিশশো উনসত্তরেও

আবার সালাম নামে রাজপথে, শূন্যে তোলে ফ্ল্যাগ,

বরকত বুক পাতে ঘাতকের থাবার সম্মুখে।

সালামের চোখ আজ আলোচিত ঢাকা,

সালামের মুখ আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা ।

দেখলাম রাজপথে, দেখলাম আমরা সবাই

জনসাধারণ

দেখলাম সালামের হাত থেকে নক্ষত্রের মতো মতো *

ঝরে অবিরত অবিনাশী বর্ণমালা |

আর বরকত বলে গাঢ় উচ্চারণে

এখনো বীরের রক্তে দুঃখিনী মাতার অশ্রুজলে

ফোটে ফুল বাস্তবের বিশাল চত্বরে

হৃদয়ের হরিৎ উপত্যকায় । সেই ফুল আমাদেরই প্রাণ,

 শিহরিত ক্ষণে ক্ষণে আনন্দের রৌদ্রে আর দুঃখের ছায়ায় । [সংক্ষেপিত]

Related Question

View All
  • ক
    এ রঙের বিপরীত আছে অন্য রং
  • খ
    মানবিক বাগান, কমলবন হচ্ছে তছনছ
  • গ
    শহিদের ঝলকিত রক্তের বুদ্বুদ, স্মৃতিগন্ধে ভরপুর
  • ঘ
    দেখলাম সালামের হাত থেকে নক্ষত্রের মত
55
  • ক
    জবা
  • খ
    গোলাপ
  • গ
    গোলাপ
  • ঘ
    পলাশ
51
  • ক
    দৈনিক বাংলা
  • খ
    দৈনিক মর্নিং এজ
  • গ
    দৈনিক ইত্তেফাক
  • ঘ
    দৈনিক মর্নিং এজ
36
  • ক
    ঘাতকের আস্তানা ধ্বংস করতে
  • খ
    ভাষাসংগ্রামে যোগ দিতে
  • গ
    গণজাগরণে যোগ দিতে
  • ঘ
    কমলবন তছনছ করতে
69
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews

Question Analytics

মোট উত্তরদাতা

জন

সঠিক
ভুল
উত্তর নেই