বাংলাদেশের সর্বোচ্চ আইন কি?
বাংলাদেশের সর্বোচ্চ আইন কি?
-
ক
ফৌজদারী আইন
-
খ
মৃত্যুদণ্ড
-
গ
সংসদ
-
ঘ
সংবিধান
উত্তর: D. সংবিধান
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান হলো রাষ্ট্রের সর্বোচ্চ আইন। সংবিধানের ৭(১) অনুচ্ছেদ অনুযায়ী, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ এবং জনগণের পক্ষে সেই ক্ষমতার প্রয়োগ কেবল সংবিধানের অধীনে ও কর্তৃত্বে কার্যকর হবে। ৭(২) অনুচ্ছেদ স্পষ্টভাবে ঘোষণা করে যে, যদি অন্য কোনো আইন এই সংবিধানের সাথে অসামঞ্জস্যপূর্ণ হয়, তবে সেই আইনের যতটুকু অসামঞ্জস্যপূর্ণ, ততটুকু বাতিল বলে গণ্য হবে। ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে গৃহীত এই দলিলটিই দেশের শাসনব্যবস্থা, মৌলিক অধিকার এবং রাষ্ট্রীয় মূলনীতি পরিচালনার চূড়ান্ত মানদণ্ড।
- বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনা- ১টি।
- বাংলাদেশের জাতীয় সংসদ- এক কক্ষবিশিষ্ট।
- সংবিধান প্রণয়ন কমিটিতে বিরোধীদলীয় সদস্য ছিল- ১ জন (ন্যাপের সুরঞ্জিত সেনগুপ্ত)।
- সংবিধান প্রণয়ন কমিটিতে মহিলা সদস্য – ১ জন (রাজিয়া আক্তার বানু)
- ভাষা- ২টি (বাংলা ও ইংরেজি)।
- সুপ্রিম কোর্টের বিভাগ- ২টি। যথা- হাইকোর্ট ও আপিল কোর্ট |
- গণপরিষদে সংবিধান গৃহীত হয়-- ৪ নভেম্বর।
- সংবিধান দিবস ৪ নভেম্বর।
- সংবিধানের মূলনীতি- ৪টি। যথা- জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা
- ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ রয়েছে- ৫ নং তফসিলে ।
- প্রধান প্রধান নির্বাচনের মেয়াদকাল ৫ বছর। যথা- জাতীয় ও স্থানীয় নির্বাচন, সাংবিধানিক কমিশন
- প্রধানদের মেয়াদকাল ৫ বছর।
- ৬ নং তফসিলে বঙ্গবন্ধুর ২৬শে মার্চের স্বাধীনতার ঘোষণা রয়েছে।
- সংবিধানে তফসিল রয়েছে ৭টি।
- সংবিধানের প্রথম ভাগে অনুচ্ছেদ সংখ্যা- ৭টি।
- রাষ্ট্রপতি অর্থবিলে অনুমোদন দেন- ৭ দিনের মধ্যে।
- ৭ নং তফসিলে- ১০ই এপ্রিলের স্বাধীনতার ঘোষণাপত্র রয়েছে।
- গণপরিষদের প্রথম অধিবেশন বসে ১০ এপ্রিল ১৯৭২ খ্রিস্টাব্দে।
- সংবিধানের ভাগ রয়েছে- ১১টি।
- অস্থায়ী সাংবিধানিক আদেশ জারি - ১১ই জানুয়ারি, ১৯৭২ খ্রিস্টাব্দে।
- সংবিধান কমিটি গঠিত হয় - ১১ই এপ্রিল, ১৯৭২ সালে।
- সংবিধানের প্রথম খসড়া উত্থাপন হয় ১২ই অক্টোবর, ১৯৭২ সালে।
- সংবিধানে পরিচ্ছদ রয়েছে- ১৩টি।
- হস্তলিখিত সংবিধানে স্বাক্ষর ১৪ই ডিসেম্বর, ১৯৭২ সালে।
- রাষ্ট্রপতি অর্থবিল ব্যতীত অন্যান্য বিলে অনুমোদন দেন- ১৫ দিনের মধ্যে।
- সংবিধান কার্যকর হয়- ১৬ই ডিসেম্বর, ১৯৭২ সালে।
- বাংলাদেশের সংবিধান এ যাবত সংশোধিত হয়েছে- ১৭ বার।
- বাংলা পঞ্জিকা অনুসারে সংবিধান গৃহীত হয় ১৮ই কার্তিক।
- সংবিধান অনুসারে ভোটার হবার যোগ্যতা- ১৮ বছর।
- সংবিধানের দ্বিতীয় ভাগের অনুচ্ছেদ সংখ্যা- ১৮টি।
- আইনজীবী হওয়ার সর্বনিম্ন বয়স- ২১ বছর।
- নির্বাচনে প্রার্থী হবার সর্বনিম্ন বয়স- ২৫ বছর।
- সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষণার ৩০ দিনের মধ্যে সংসদ আহ্বান করতে হবে।
- সংবিধান প্রণয়ন কমিটিতে আওয়ামী লীগের সদস্য ছিল- ৩৩ জন
- প্রণয়ন কমিটিতে সদস্য সংখ্যা ছিল- ৩৪ জন ।
- রাষ্ট্রপতি হবার সর্বনিম্ন বয়স ৩৫ বছর।
- সংবিধান অনুসারে জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সংখ্যা- ৫০টি।
- সংসদে এক অধিবেশনের সমাপ্তি ও পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠক হতে হবে ৬০ দিনের মধ্যে ।
- সংবিধানে উল্লিখিত সংসদের কোরাম সদস্য- ৬০ জন।
- পিএসসি চেয়ারম্যানের অবসরের বয়স ৬৫ বছর।
- বিচারপতিদের অবসরের বয়স ৬৭ বিচারপতিদের অবসরের বয়স- ৬৭ বছর।
- গণপরিষদে পেশকৃত খসড়া সংবিধানের পৃষ্ঠার সংখ্যা- ৭৩ টি ।
- সংবিধান রচনা কমিটির মোট বৈঠকের সংখ্যা- ৭৪ টি।
- স্পিকারের অনুমতি ব্যতীত ৯০ দিনের বেশি সংসদে অনুপস্থিত থাকতে পারবে না।
- হস্তলিখিত সংবিধানের মোট পাতা ছিল- ৯৩ টি। (স্বাক্ষরসহ ১০৮ পাতা।)
- সংবিধান অনুসারে জরুরী অবস্থার মেয়াদ ১২০ দিন।
- সংবিধানে মোট অনুচ্ছেদ- ১৫৩ টি।
- খসড়া সংবিধানে ব্যয় হয় মোট ৩০০ ঘন্টা।
- সংসদের মোট নির্বাচত আসন সংখ্যা- ৩০০ টি।
- হস্তলিখিত সংবিধানে স্বাক্ষরকারীর সংখ্যা- ৩০৯ জন।
- গণপরিষদের মোট সদস্য সংখ্যা- ৪০৩ জন।
প্রাসঙ্গিক তথ্য
- বাংলাদেশের সংবিধান প্রণয়নে অনুসরণ করা হয় ভারত ও ব্রিটেনের সংবিধান।
- পৃীবীর সবচেয়ে বড় সংবিধান- ভারতের আর সবচেয়ে ছোট সংবিধান- মার্কিন যুক্তরাষ্ট্রের।
- পৃথিবীর যে সকল দেশের সংবিধান অলিখিত- স্পেন, নিউজিল্যান্ড, ব্রিটেন, সৌদি আরব ও ইসরায়েল।
Related Question
View All-
ক
১১ টি
-
খ
৬ টি
-
গ
৫টি
-
ঘ
৪ টি
-
ক
১৯৭৫ সালে
-
খ
১৯৭২ সালে
-
গ
১৯৭১ সালে
-
ঘ
১৯৭৩ সালে
-
ক
১৬ ডিসেম্বর, ১৯৭১
-
খ
২৬ মার্চ, ১৯৭১
-
গ
১৬ ডিসেম্বর, ১৯৭২
-
ঘ
৪ নভেম্বর, ১৯৭২
-
ক
১৬ ডিসেম্বর, ১৯৭১
-
খ
১৬ ডিসেম্বর, ১৯৭২
-
গ
২৬ মার্চ, ১৯৭২
-
ঘ
২৬ মার্চ, ১৯৭৩
-
ক
৪ নভেম্বর ১৯৭২
-
খ
২৬ মার্চ ১৯৭১
-
গ
১২ জানুয়ারি ১৯৭২
-
ঘ
১৬ ডিসেম্বর ১৯৭১
-
ক
১৮ অনুচ্ছেদ
-
খ
১৯ অনুচ্ছেদ
-
গ
১৫ অনুচ্ছেদ
-
ঘ
১৭ অনুচ্ছেদ
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
Related Question
Question Analytics
মোট উত্তরদাতা
জন