বাংলা একাডেমির মূল ভবনের নাম কী ছিল?
বাংলা একাডেমির মূল ভবনের নাম কী ছিল?
-
ক
বর্ধমান হাউজ
-
খ
বাংলা ভবন
-
গ
আহসান মঞ্জিল
-
ঘ
চামেলি হাউজ
১৯৫৫ সালের ৩ ডিসেম্বর ভাষা আন্দোলনপর প্রেক্ষিতে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়। এটির মূল নাম ছিল বর্ধমান হাউস।
১৯৫৫ খ্রিষ্টাব্দের ৩রা ডিসেম্বর (১৭ অগ্রহায়ণ, ১৩৬২ বঙ্গাব্দ) প্রতিষ্ঠিত হয়। বাংলা ভাষা ও সাহিত্যের চর্চা, গবেষণা ও প্রচারের লক্ষ্যে তৎকালীন পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশে) এই একাডেমি প্রতিষ্ঠা করা হয়। রাষ্ট্রভাষা আন্দোলন-পরবর্তী কালের প্রেক্ষাপটে বাংলা একাডেমি প্রতিষ্ঠার দাবি ওঠে। তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন বর্ধমান হাউজে এই একাডেমির সদর দপ্তর স্থাপিত হয়। একাডেমির বর্ধমান হাউজে একটি "ভাষা আন্দোলন জাদুঘর" আছে।
বাংলা একাডেমির মূল নাম ছিল বর্ধমান হাউজ
বাংলা একাডেমি ১৯৫৫ খ্রিষ্টাব্দের ৩রা ডিসেম্বর (১৭ অগ্রহায়ণ, ১৩৬২ বঙ্গাব্দ) প্রতিষ্ঠিত হয়। বাংলা ভাষা ও সাহিত্যের চর্চা, গবেষণা ও প্রচারের লক্ষ্যে তৎকালীন পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশে) এই একাডেমি প্রতিষ্ঠা করা হয়। রাষ্ট্রভাষা আন্দোলন-পরবর্তী কালের প্রেক্ষাপটে বাংলা একাডেমি প্রতিষ্ঠার দাবি ওঠে। তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন বর্ধমান হাউজে এই একাডেমির সদর দপ্তর স্থাপিত হয়। একাডেমির বর্ধমান হাউজে একটি "ভাষা আন্দোলন জাদুঘর" আছে।
বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় ১৯৫৫ সালের ৩রা ডিসেম্বর। এদিন ‘বর্ধমান হাউস’-এর সম্মুখস্থ বটতলায় উদ্বোধন-অনুষ্ঠানের আয়োজন করা হয়। পূর্ববাংলার তদানীন্তন মুখ্যমন্ত্রী জনাব আবু হোসেন সরকার ‘উদ্বোধনী ভাষণ’ পাঠ করেন। পূর্ববাংলার তদানীন্তন শিক্ষামন্ত্রী জনাব আশরাফ উদ্দীন আহমদ চৌধুরীও অনুষ্ঠানে ভাষণ প্রদান করেন।
১৯৫২ সালের ভাষা আন্দোলন এবং এদেশের মুসলিম মধ্যবিত্তের জাগরণ ও আত্মপরিচয় বিকাশের প্রেরণায় বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়। বিশ শতকের প্রথমদিকে বাঙালি মুসলমান মধ্যবিত্ত শ্রেণির বিকাশ সূচিত হয়। সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও মুসলমানরা ছিল জ্ঞান-বিজ্ঞান ও শিক্ষা-দীক্ষায় অনগ্রসর। এ অবস্থা অতিক্রম করার প্রয়াসে লেখক-পণ্ডিত-গবেষকদের দৃষ্টি পড়ে বাংলা ভাষা-সাহিত্য-সংস্কৃতির প্রতি। ১৯২৫ সালে কলকাতায় বঙ্গীয় সাহিত্য পরিষদে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ড. মুহম্মদ শহীদুল্লাহ বাংলা ভাষার গবেষণা ও সাহিত্যচর্চার প্রস্তাব করেন। বিভাগোত্তরকালে ১৯৪৮ সালের ৩১ ডিসেম্বর ঢাকায় পূর্ব পাকিস্তান সাহিত্য সম্মেলনে মূল সভাপতির অভিভাষণে শহীদুল্লাহ একটি একাডেমি গড়ার কথা বলেন। পরবর্তীতে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের ফলে বাংলা ভাষা-সাহিত্য-সংস্কৃতির গবেষণা ও চর্চার কেন্দ্ররূপে বাংলা একাডেমি প্রতিষ্ঠার দাবি আরও জোরালো হয়। অবশেষে ১৯৫৫ সালের ৩ ডিসেম্বর ঐতিহাসিক বর্ধমান হাউসে (স্থাপিত-১৯০৬) বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় যা উদ্বোধন করেন যুক্তফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী আবু হোসেন সরকার।
Key Notes:
- বাংলা ভাষা বিষয়ক বৃহৎ গবেষণা প্রতিষ্ঠান বাংলা একাডেমি। এটি ৪টি বিভাগ নিয়ে গঠিত। এটিকে বলা হয় 'জাতির মননের প্রতীক'।
- বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে ৩ ডিসেম্বর, ১৯৫৫ সালে। বাংলা একাডেমি শব্দের বানান 'একাডেমী' থেকে 'একাডেমি'তে রূপান্তরিত হয় ১৫ সেপ্টেম্বর, ২০১৩ সালে।
- 'The Bengali Academy Act-1957' আইনে বাংলা একাডেমি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মর্যাদা পায় ।
- বাংলা একাডেমি ভবনের পুরাতন নাম বর্ধমান হাউস।
- বাংলা ভাষা ও সাহিত্য ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ১৯৬০ সাল থেকে 'বাংলা একাডেমি পুরস্কার' চালু করা হয়।
- বাংলা একাডেমি থেকে প্রকাশিত পত্রিকা ৬টি।
- বাংলা একাডেমি'র বানান অভিধানের সম্পাদক জামিল চৌধুরী।
বাংলা একাডেমি'র পত্রিকার নাম | পত্রিকার বিষয় | বাংলা একাডেমি'র প্রথম ও বর্তমান... | |
| বাংলা একাডেমি পত্রিকা (ত্রৈমাসিক) | গবেষণামূলক | প্রথম সভাপতি | মওলানা আকরম খাঁ |
| উত্তরাধিকার (মাসিক) | সৃজনশীল সাহিত্য | প্রথম পরিচালক | ড. মুহাম্মদ এনামুল হক |
| ধান শালিকের দেশ (ত্রৈমাসিক) | কিশোর সাহিত্য | প্রথম মহাপরিচালক | ড. মযহারুল ইসলাম |
| বাংলা একাডেমি বিজ্ঞান পত্রিকা (ষাণ্মাষিক) | বিজ্ঞান বিষয়ক | প্রথম মহিলা মহাপরিচালক | ড. নীলিমা ইব্রাহিম |
| বার্তা (মাসিক) | মুখপত্র | বর্তমান সভাপতি | আবুল কাসেম ফজলুল হক |
| বাংলা একাডেমি জার্নাল (ষাণ্মাষিক) | - | বর্তমান মহাপরিচালক | মোহাম্মদ আজম |
Related Question
View All-
ক
১৯৫৫
-
খ
১৯৫২
-
গ
১৯৫৩
-
ঘ
১৯৭১
-
ক
শিক্ষা
-
খ
সাংবাদিকতা
-
গ
সাহিত্য
-
ঘ
শিল্পকলা
-
ক
১৯৫৮
-
খ
১৯৫৫
-
গ
১৯৬১
-
ঘ
১৮৫৫
-
ক
১৯৫৮
-
খ
১৯৫৫
-
গ
১৯৬১
-
ঘ
১৮৫৫
-
ক
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর
-
খ
বেঙ্গল ফাউন্ডেশন
-
গ
বাংলা একাডেমী
-
ঘ
শিল্পকলা একাডেমী
-
ক
১৯৯১ সালে
-
খ
১৯৯২ সালে
-
গ
১৯৯৩ সালে
-
ঘ
১৯৯৪ সালে
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
Related Question
Question Analytics
মোট উত্তরদাতা
জন