বাংলা কবিতার ছন্দ প্রধানত কত প্রকার?
-
ক
এক
-
খ
দুই
-
গ
তিন
-
ঘ
চার
বাক্য পরস্পরায় ভাষাগত ধ্বনি প্রবাহের সুসামঞ্জস্য, সঙ্গীত - মধুর ও তরঙ্গ - ঝম্কুত ভঙ্গি রচনা করা হয় যে পরিমিত পদবিন্যাস রীতিতে তাকেই বলে ছন্দ। বাংলা ছন্দকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয় - মাত্রাবৃত্ত ছন্দ (Moric Metre), স্বরবৃত্ত ছন্দ (Stressed Metre) এবং অক্ষয়বৃত্ত ছন্দ (Mixed or Composite Metre) মাত্রাবৃত্ত ছন্দ হলো ধ্বনি প্রধান, ধ্বনিমাত্রিক, বিস্তার - প্রধান বা দুর্বল ভঙ্গির ছন্দ। স্বরবৃত্ত ছন্দ হলো বলবৃত্ত, বলপ্রধান, স্বরাঘাতপ্রধান, শ্বাসাঘাদপ্রধান , ছড়ার ছন্দ. লৌকিক ছন্দ বা প্রবল ভঙ্গির ছন্দ। আবার অক্ষরবৃত্ত ছন্দ হলো তানপ্রধান, অক্ষরমাত্রিক, মিশ্র প্রকৃতির, সস্কোচ প্রধান বা সাধারণ ভঙ্গির ছন্দ।
ছন্দ কাব্যতত্ত্বের একটি পরিভাষা। রবীন্দ্রনাথের মতে, 'কথাকে তার জড়ধর্ম থেকে মুক্তি দেবার জন্যই ছন্দ।' ছন্দ কাব্যে এনে দেয় সংগীতের সুর লহরি। মাত্রা-নিয়মের যে বিচিত্রতায় কাব্যের ইচ্ছাটি বিশেষভাবে ধ্বনি-রূপময় হয়ে উঠে তাকেই ছন্দ বলে।
পঙ্ক্তি:
কবিতার প্রত্যেকটি লাইনকেই ভিন্ন ভিন্ন পঙ্ক্তি হিসেবে ধরা হয়, এতে অর্থের পরিসমাপ্তি ঘটুক আর নাই ঘটুক। যেমন-
'বুলেট ছুঁড়ে বুদ্ধিজীবী ছাত্র মারা
কৃষক বণিক দোকানী আর মজুর মারা
ঝাঁকে ঝাঁকে মানুষ মারা খুবই সহজ।'
- মোহাম্মদ মনিরুজ্জামান।
(এখানে ৪টি পঙ্ক্তি)
অক্ষর:
বাগযন্ত্রের ক্ষুদ্রতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা শব্দাংশের নাম অক্ষর। যেমন- 'মা' এক অক্ষর বিশিষ্ট শব্দ; 'মামা' দুই অক্ষর বিশিষ্ট শব্দ, কিন্তু 'মাঠ' এক অক্ষর বিশিষ্ট শব্দ, কারণ মাঠ ব্যঞ্জনাত্মক শব্দ এবং তা ভেঙে উচ্চারণ করা যায় না।
মুক্তাক্ষর: স্বরধ্বনি দিয়ে শেষ হওয়া বা স্বরধ্বনি যুক্ত অক্ষরকে মুক্তাক্ষর বলে। যেমন- মামা, বাবা, মারা ইত্যাদি।
বদ্ধাক্ষর: ব্যঞ্জনধ্বনি দিয়ে শেষ হওয়া অক্ষরকে বদ্ধাক্ষর বলে। যেমন- বন, মাঠ, গাছ ইত্যাদি।
ছন্দ:
সংস্কৃত ভাষায় 'ছন্দ' শব্দের অর্থ কাব্যের মাত্রা। কোনো কিছুর মধ্যে পরিমিত ও শৃঙ্খলার সুষম ও যৌক্তিক বিন্যাসকে ছন্দ বলে।
বাংলা ছন্দের প্রকারভেদ:
বাংলা ছন্দ তিন প্রকার। যথা: ১. স্বরবৃত্ত, ২. মাত্রাবৃত্ত, ৩. অক্ষরবৃত্ত।
Related Question
View All-
ক
২
-
খ
৩
-
গ
৪
-
ঘ
৫
-
ক
এক
-
খ
দুই
-
গ
তিন
-
ঘ
চার
-
ক
২ প্রকার
-
খ
৩ প্রকার
-
গ
৪ প্রকার
-
ঘ
৬ প্রকার
-
ক
ধ্বনি
-
খ
যতি
-
গ
মাত্রা
-
ঘ
ছেদ
-
ক
চার প্রকার
-
খ
তিন প্রকার
-
গ
দুই প্রকার
-
ঘ
পাঁচ প্রকার
-
ক
দুই প্রকার
-
খ
চার প্রকার
-
গ
তিন প্রকার
-
ঘ
পাঁচ প্রকার
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
Related Question
Question Analytics
মোট উত্তরদাতা
জন