বিশ্বব্যাংকের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?

Updated: 3 days ago
  • ওয়াশিংটন
  • নিউইয়র্ক
  • ফিলিপাইন
  • রোম
12.4k
উত্তরঃ

বিশ্বব্যাংকের প্রধান কার্যালয়  ওয়াশিংট অবস্থিত।

বিশ্বব্যাংক

বিশ্বব্যাংক (World Bank) একটি আন্তর্জাতিক আর্থিক সহায়তা সংস্থা যা উন্নয়নশীল দেশগুলোর উন্নয়ন কর্মকাণ্ডের জন্য ঋণ ও অনুদান প্রদান করে। বিশ্বব্যাংকের অনুষ্ঠানিক লক্ষ্য হল বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচন। সারা বিশ্বের ১৮৯টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক সংস্থা। এর প্রধান সদর দপ্তর ওয়াশিংটন, ডি.সি. - তে অবস্থিত।

সংগঠনটির আর্টিকেলস্ অব এগ্রিমেন্ট (১৬ ফেব্রুয়ারি, ১৯৮৯ সালে এ সংশোধনীটি কার্যকরী হয়) অনুযায়ী বৈদেশিক বিনিয়োগ ও আন্তর্জাতিক বাণিজ্যেকে সহজতর করা এবং পুঁজির বিনিয়োগ নিশ্চিত করা, এ দু'টি উদ্দেশ্য হবে বিশ্বব্যাংকের সিদ্ধান্ত গ্রহণের প্রধান নিয়ামক। দুইটি প্রতিষ্ঠান নিয়ে বিশ্বব্যাংক গঠিত: পুনর্গঠন ও উন্নয়নের জন্য আন্তর্জাতিক ব্যাংক (International Bank for Reconstruction and Development, IBRD) আর আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (International Development Association, IDA)। বিশ্বব্যাংক বিশ্বব্যাংক গ্রুপের মোট চারটি সদস্যের মধ্যে একটি। অন্য তিনটি প্রতিষ্ঠান হল আন্তর্জাতিক ফাইন্যান্স কর্পোরেশন (International Finance Corporation, IFC), মিগা (Multilateral Investment Guarantee Agency, MIGA) ও আইসিএসআইডি (International Centre for Settlement of Investment Disputes, ICSID)।

বিশ্বব্যাংক

WorldBankLogo.jpg

বিশ্বব্যাংকের লোগো

প্রতিষ্ঠিত জুলাই ১৯৪৪
ধরন আন্তর্জাতিক সংগঠন
আইনি অবস্থা চুক্তিভিত্তিক সংগঠন
উদ্দেশ্য আর্থিক লেনদেন
অবস্থান

ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র

সদস্যপদ

১৮৯টি রাষ্ট্র (IBRD) ১৭৩টি রাষ্ট্র (IDA)

প্রেসিডেন্ট

ডেভিড ম্যালপাস (২০১৯ সাল থেকে)

প্রধান অর্থনীতিবিদ

পিনেলপি কৌজিনৌ গোল্ডবার্গ (২০১৮ থেকে)

প্রধান অঙ্গ

বোর্ড অব ডিরেক্টরস

প্রধান প্রতিষ্ঠান

বিশ্বব্যাংক গ্রুপ
ওয়েবসাইট worldbank.org

সুত্রঃ উইকিপিডিয়া

বিশ্বব্যাংক হলো একটি আন্তর্জাতিক আর্থিক সংস্থা যা উন্নয়নশীল দেশগুলোর জন্য ঋণ ও অনুদান প্রদান করে এবং এর প্রধান লক্ষ্য দারিদ্র্য বিমোচন। এটি ১৮৯টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত এবং সদর দপ্তর অবস্থিত ওয়াশিংটন, ডি.সি.-তে। বিশ্বব্যাংক গঠিত হয় ১৯৪৪ সালের ব্রেটন উডস সম্মেলনে, যেখানে আইএমএফ-এর পাশাপাশি আন্তর্জাতিক পুনর্গঠন ও উন্নয়ন ব্যাংক স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। এর দুইটি প্রধান প্রতিষ্ঠান হলো আন্তর্জাতিক পুনর্গঠন ও উন্নয়ন ব্যাংক এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা। ১৯৪৪–১৯৬৮ সালের মধ্যে ব্যাংক সীমিত ঋণ প্রদান করত এবং দেশগুলোকে কঠোর শর্ত মেনে চলতে হতো। প্রথম ঋণপ্রাপক দেশ ছিল ফ্রান্স, যেখানে কঠোর আর্থিক ও রাজনৈতিক শর্তে ঋণ অনুমোদিত হয়। ১৯৬৮ সালের পর বিশ্বব্যাংক বেশি পরিমাণে ঋণ প্রদান শুরু করে এবং মূলত অবকাঠামো নির্মাণ, যেমন সড়ক, বিদ্যুৎ উৎপাদন ও সমুদ্রবন্দর উন্নয়নে বিনিয়োগ করে।

⇒ বাংলাদেশ স্বাধীন হওয়ার পরপরই যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনের জন্য আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভের চেষ্টা শুরু করে।
⇒ ১৯৭২ সালের ১৭ আগস্ট বাংলাদেশ বিশ্বব্যাংক গ্রুপের মূল সংস্থা IBRD (International Bank for Reconstruction and Development)-এর সদস্যপদ লাভ করে।
⇒ একই দিনে বাংলাদেশ আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF)-এরও সদস্যপদ লাভ করেছিল।
⇒ বিশ্বব্যাংকের সদস্য হওয়ার ফলে বাংলাদেশ দীর্ঘমেয়াদী উন্নয়ন প্রকল্পগুলোর জন্য ঋণ ও সহায়তা পাওয়ার সুযোগ পায়, যা দেশের অবকাঠামোগত উন্নয়নে বড় ভূমিকা রেখেছে।

Related Question

View All
Updated: 3 months ago
  • হাতিয়া
  • ভোলা
  • সেন্টমার্টিন
  • সন্দ্বীপ
32
  • World Bank
  • IMF
  • Asian Development Bank
  • উপরিউক্ত কোনোটিই নয়
190
Updated: 3 months ago
  • ~1.5%
  • ~2.3%
  • ~3.5%
  • ~4.5%
294
Updated: 4 months ago
  • জেনেভা
  • লন্ডন
  • নিউইয়ক
  • ওয়াশিংটন ডিসি
300
  • দায়িত্বশীলতা
  • দুর্নীতি দমন
  • আইনি কাঠামো
  • অংশগ্রহণ
1.1k
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews

Question Analytics

মোট উত্তরদাতা

জন

সঠিক
ভুল
উত্তর নেই