মীর মশার্‌রফ হোসেন রচিত গ্রন্থ কোনটি?

Updated: 2 months ago
  • ক
    বিষাদসিন্ধু
  • খ
    মহাশ্মশান
  • গ
    ভ্রান্তবিলাস
  • ঘ
    কথোপকথন
বাংলা মীর মশাররফ হোসেন BIMSR – Senior Staff Nurse - 2025 Ansar & VDP – Various Posts - 2025 IBBL Officer - 2025 MHPW Assistant Engineer - 2025 CS Cumilla – Health Assistant - 2024 DWASA – Assistant Engineer - 2024 BPO – Postman - 2023 NSI – Wireless Operator and Accountant cum-Cashier - 2021 BCSAA – Office Sohayak - 2021 BD Post Estimator - 2018 সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় — বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ — মোটরযান পরিদর্শক - 2017 BRTA Motor Vehicle Inspector - 2017 DGNM Midwife - 2017 PWD Accounts Assistant - 2016 BKB Data Entry Operator - 2012 DPE Accounts Assistant - 2011 DSS Social Service Officer - 2010 Sonali Officer - 2010 BHBFC Officer - 2010 DNS Assistant Director - 2009 IBBL Officer - 2005 MoFA Administrative Officer - 2004 MoHA Police Assistant/Chemical Examiner - 2002 20th BCS Preli - 1998
838
ব্যাখ্যাঃ

মীর মশাররফ হোসেন রচিত গ্রন্থ হলো - বিষাদসিন্ধু।

মহাশ্মশান, ভ্রান্তিবিলাস ও কথোপকথন গ্রন্থের রচয়িতা যথাক্রমে - কায়কোবাদ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও উইলিয়াম কেরি।

মীর মশাররফ হোসেন (১৮৪৭-১৯১১)

আধুনিক বাংলা সাহিত্যের প্রথম উল্লেখযোগ্য মুসলিম সাহিত্যিক বা গদ্য লেখক, নাট্যকার ও ঔপন্যাসিক মীর মশাররফ হোসেন। তিনি কাব্য, নাটক, প্রহসন, উপন্যাস ও প্রবন্ধ রচনা করে আধুনিক বাংলা সাহিত্যে মুসলিম রচিত সমৃদ্ধ ধারা প্রবর্তন করেন। তিনি আধুনিক বাংলা সাহিত্যের সমন্বয়ধর্মী ধারার প্রবর্তক হিসেবে খ্যাতি অর্জন করেন।

  • মীর মশাররফ হোসেন ১৩ নভেম্বর, ১৮৪৭ সালে কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলার লাহিনীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।
  • ছদ্মনাম গাজী মিয়া।
    তাঁর সাহিত্য গুরু কাঙাল হরিনাথ।
  • ১৯ মে, ১৮৬৫ সালে মশাররফ হোসেনের সাথে নাদির হোসেনের সুন্দরী কন্যা লতিফননেসার বিবাহ স্থির হয়। কিন্তু বিয়ের রাতে নাদির হোসেন কর্তৃক কন্যা বদল করে ডা কুরূপা ও বুদ্ধিহীনা কন্যা আজিজননেসার সাথে মশাররণে বিবাহ সম্পন্ন হয়। তাই দাম্পত্য জীবনে তিনি সুখী হননি ফলে তিনি বিবি কুলসুমকে দ্বিতীয় স্ত্রী হিসেবে গ্রহণ করেন।
  • তিনি কলকাতার 'সংবাদ প্রভাকর' (১৮৩১) ও কুমারখালির 'গ্রামবার্তা প্রকাশিকা' (১৮৬৩) পত্রিকায় সংবাদদাতা হিসেবে কাজ করতেন।
  • তিনি 'আজিজননেহার' (১৮৭৪) ও 'হিতকরী' (১৮৯০) পত্রিকার সম্পাদক ছিলেন।
  • তিনি ১৯ ডিসেম্বর, ১৯১১ সালে মৃত্যুবরণ করেন। (১৯১৮-উচ্চ মাধ্যমিক বাংলা), (১৯১২- বাংলা একাডেনি চরিতাভিধান)

মীর মশাররফের উপন্যাসসমূহ:

'রত্নবর্তী' (১৮৬৯): এটি তাঁর প্রথম প্রকাশিত গ্রন্থ। এটি বাংলা সাহিত্যে মুসলমান রচিত প্রথম উপন্যাস।

'বিষাদসিন্ধু' (১৮৮৫-৯১): এটি ইতিহাস আশ্রিত উপন্যাস যা তিন খণ্ডে বিভক্ত। যথা: মহররম পর্ব, উদ্ধার পর্ব, এজিদবধ পর্ব। এতে উপসংহারসহ ৬৩টি অধ্যায় রয়েছে। এটি ইতিহাস, উপন্যাস, সৃষ্টিধর্মী রচনা ও নাটক ইত্যাদি সাহিত্যের বিবিধ সংমিশ্রণে রোমান্টিক আবেগ মাখানো এক মহাকাব্যিক উপন্যাস। হিজরি ৬১ সালের মহররম মাসে ইসলামের সর্বশেষ নবী হযরত মুহম্মদ (স.) এর দৌহিত্র ইমাম হাসান ও হোসেনের সাথে উমাইয়া খলিফা মুয়াবিয়ার একমাত্র পুত্র এজিদের কারবালার প্রান্তরে যুদ্ধ এর বিষয়বস্তু। এ উপন্যাসের একটি অংশ 'কারবালার প্রান্তর'।

'উদাসীন পথিকের মনের কথা' (১৮৯০): এটি আত্মজীবনীমূলক উপন্যাস। তিনি এটি 'উদাসীন পথিক' ছদ্মনামে রচনা করেন। এর প্রথম খণ্ডে আছে নীলকর কেনির অত্যাচার ও কৃষক ভূস্বামীদের প্রতিরোধের মুখে মি. কেনির শোচনীয় পরাজয় এবং দ্বিতীয় খণ্ডে আছে ঔপন্যাসিকের ব্যক্তি জীবনের আলেখ্য।

'তাহমিনা' (১৮৯৭)।

রত্নবর্তী (উপন্যাস)মীর মশাররফ হোসেন
রত্নাবলী (নাটক)রামনারায়ণ তর্করত্ন
রত্নদ্বীপ (উপন্যাস)প্রভাতকুমার মুখোপাধ্যায়
রত্নপরীক্ষা (গদ্যগ্রন্থ)ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

মীর মশাররফের নাটকসমূহ:

'বসন্তকুমারী' (১৮৭৩): এটি বাংলা সাহিত্যে মুসলমান রচিত প্রথম নাটক। বৃদ্ধ রাজা বীরেন্দ্র সিংহের যুবতী স্ত্রী। রেবতী সপত্নী পুত্র নরেন্দ্র সিংহকে প্রেম নিবেদন করে প্রত্যাখাত হয়ে ষড়যন্ত্র শুরু করে। পরিণামে সমগ্র রার্ড পরিবারটি ধ্বংস হয়ে যায় অর্ধাৎ সকলের মৃত্যু ঘটে- এটিই এ নাটকের মূল বিষয়। মশাররফ এটি নওয়াব আব্দুল লতিফ কে উৎসর্গ করেন।

'বেহুলা গীতাভিনয়' (১৮৮৯): গদ্যে-পদ্যে রচিত এ নাটকে ইংরেজ শাসকদের প্রকৃত স্বরূপ উন্মোচন করে তাদের প্রতিরোধ করার আহ্বান জানিয়েছেন।

'জমীদার দর্পণ' (১৮৭৩), 'নিয়তি কি অবনতি' (১৮৮৯) 'টালা অভিনয়' (১৮৯৭)।

'এ নাটকের কিছুই সাজানো নয়, প্রচলিত সমাজের অবিকল ছবি' তুলে ধরা হয়েছে। অত্যাচারী ও চরিত্রহীন জমিদার হায়ওয়ান আলীর অত্যাচার এবং অধীনস্ত প্রজা আবু মোল্লার গর্ভবতী স্ত্রী নূরন্নেহারকে ধর্ষণ ও হত্যার কাহিনি এর মূল বিষয়।

মীর মশাররফের আত্মজীবনীসমূহঃ

'গাজী মিয়াঁর বস্তানী' (১৮৯৯): এটি আত্মজীবনীমূলক ব্যঙ্গাত্মক রচনা। লেখক 'ভেড়াকান্ত' ছদ্মনামে ব্যঙ্গের মাধ্যমে সমাজের অনাচার, অন্যায়, সামাজিক দুর্নীতি এবং এ সমাজভুক্ত মানুষের নৈতিক অধঃপতন, মনুষ্যত্ব ও হৃদয়হীন আচরণের চিত্রই এখানে চিত্রিত করেছেন।

'আমার জীবনী' (১৯১০): লেখকের আঠারো বছরের জীবন কাহিনি এতে অন্তর্ভুক্ত।

'কুলসুম জীবনী' (১৯১০): এটি লেখকের দ্বিতীয় স্ত্রী কুলসুমকে কেন্দ্র করে লিখিত।

মীর মশাররফের প্রহসনসমূহ:

'এর উপায় কি' (১৮৭৫): বাংলা সাহিত্যে মুসলমান রচিত প্রথম প্রহসন। উনিশ শতকে এক শ্রেণির লোক স্ত্রীর প্রতি অবহেলা দেখিয়ে মদ ও পতিতাবৃত্তিতে আকৃষ্ট হয়ে নানা ধরনের অনাচার ও উচ্ছৃঙ্খলায় নিমজ্জিত হয়েছিল, তারই চিত্র এ প্রহসন।

'ভাই ভাই এইতো চাই' (১৮৯৯), 'ফাঁস কাগজ' (১৮৯৯), 'বাঁধা খাতা' (১৮৯৯)।

মীর মশাররফের কাব্যসমূহ:

'গোরাই ব্রীজ বা গৌরী সেতু' (১৮৭৩), 'পঞ্চনারী' (১৮৯৯), 'প্রেম পারিজাত' (১৮৯৯), 'মদিনার গৌরব' (১৯০৬), 'মোসলেম বীরত্ব' (১৯০৭), 'বাজীমাৎ' (১৯০৮)।

মীর মশাররফের গানের সংকলনের নাম 'সংগীত লহরী' (১৮৭৭)।

মীর মশাররফের প্রবন্ধ:

'গো-জীবন' (১৮৮৯): কৃষিনির্ভর অর্থনীতিতে যে কোনো কারণেই হোক গো-হত্যা অনুচিত। হিন্দু-মুসলিম এই দুই ধর্মের অনুসারীদের একত্র করার প্রয়াসে তিনি এটি রচনা করেন। এই গ্রন্থ রচনার জন্য তাঁকে মামলায় জড়িয়ে পড়তে হয়। 'এসলামের জয়' (১৯০৮)।

Related Question

View All
Updated: 2 months ago
  • ক
    নাটক
  • খ
    কাব্য
  • গ
    প্রহসন
  • ঘ
    আত্মজৈবনিক উপন্যাস
বাংলা মীর মশাররফ হোসেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন — বস্ত্র ও পাট মন্ত্রণালয় — সহকারী পরিচালক MoTJ Assistant Director - 2026 Various Ministries – Admin Officer - 2025
77
Updated: 2 months ago
  • ক
    মীর মশাররফ হোসেন
  • খ
    গোলাম মোস্তফা
  • গ
    বন্দে আলী মিয়া
  • ঘ
    মমতাজ উদদীন আহমদ
বাংলা মীর মশাররফ হোসেন বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয় — জনপ্রশাসন মন্ত্রণালয় — সরকারি কর্মচারী হাসপাতাল — ও.টি. নার্স (১০ম গ্রেড) BPSC GEH O.T. Nurse - 2026 CS Office Kushtia – Health Assistant - 2025 BPSC – Medical Officer - 2025 DOT – Office Sohayok - 2024 Bangladesh Railway – SAE - 2024 DTE – Instructor - 2023 DESCO – AE - 2023 Primary Assistant Teacher - 2010 Prisons Jail Super - 2010 Primary Head Teacher - 2009 3rd BJS Preli - 2007 Primary Assistant Teacher - 2006 ACC ASI - 2004 ATEO - 2004 ACC Inspector - 2003
102
Updated: 2 months ago
  • ক
    মীর মোশাররফ হোসেন
  • খ
    কাজী নজরুল ইসলাম
  • গ
    রবীন্দ্রনাথ ঠাকুর
  • ঘ
    ড. আশরাফ সিদ্দিকী
বাংলা মীর মশাররফ হোসেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন — পানি সম্পদ মন্ত্রণালয় — বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর — সহকারী পরিচালক (প্রশাসন)
169
Updated: 2 months ago
  • ক
    নবীন তপস্বিনী
  • খ
    কৃষ্ণকুমারী
  • গ
    বেহলা গীতাভিনয়
  • ঘ
    রত্নাবতী
বাংলা মীর মশাররফ হোসেন বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয় — খাদ্য অধিদপ্তর — আঞ্চলিক রক্ষণাবেক্ষণ কর্মকর্তা (আরএমও)/উপ-সহকারী প্রকৌশলী (১০ম গ্রেড) BPSC DG Food Regional Maintenance Officer (RMO)/Sub-Assistant Engineer - 2026 28th BCS Preli - 2008
105
Updated: 2 months ago
  • ক
    হাসান আজিজুল হক
  • খ
    রোকেয়া সাখাওয়াত হোসেন
  • গ
    মীর মশাররফ হোসেন
  • ঘ
    কাজী নজরুল ইসলাম
বাংলা মীর মশাররফ হোসেন স্থানীয় সরকার বিভাগ - উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) LGD SAE (Civil) - 2026 CAAB – Security Supervisor - 2025 CCI&E – Office Assistant - 2020 Primary Education Officer - 2016 MoE, MoRTB, MoHPW SAE (Civil) - 2015 MoIB Assistant Director (Grade-2) - 2003
255
  • ক
    মীর মোশারফ হোসেন
  • খ
    মীর মশারফ হোসেন
  • গ
    মীর মশাররফ হোসেন
  • ঘ
    মীর মোশাররফ হোসেন
বাংলা মীর মশাররফ হোসেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর - অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
365
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews

Question Analytics

মোট উত্তরদাতা

জন

সঠিক
ভুল
উত্তর নেই