একাধিক পদ বা উপবাক্যকে একটি শব্দে প্রকাশ করা হলে, তাকে বাক্য সংক্ষেপণ বলে। এটি বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশেরই নামান্তর। বাক্য তথা ভাষাকে সুন্দর, সাবলীল ও ভাষার অর্থ প্রকাশের দীপ্তিকে সমুজ্জ্বল করার জন্য বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ অতীব গুরুত্বপূর্ণ। বহুপদকে একপদে পরিণত করার মধ্য দিয়ে বাক্য বা বাক্যাংশের সংকোচনের কাজ চলে।
ডাক
অশ্বের ডাক: হেষা
কোকিলের ডাক: কুহু
কুকুরের ডাক: বুক্কন
পাখির ডাক: কূজন / কাকলি
পেঁচা বা উল্লুকের ডাক: ঘৃৎকার
বাঘের ডাক: গর্জন
ময়ূরের ডাক: কেকা
মোরগের ডাক: শকুনিবাদ
রাজহাঁসের কর্কশ ডাক: ক্রেঙ্কার
সিংহের নাদ / ডাক: হুংকার
হাতির ডাক: বৃংহিত / বৃংহণ
ধ্বনি
অলংকারের ধ্বনি: শিঞ্জন
অব্যক্ত মধুর ধ্বনি: কলতান
আনন্দজনক ধ্বনি: নন্দিঘোষ
গম্ভীর ধ্বনি: মন্দ্র
ঝনঝন শব্দ : ঝনৎকার
আনন্দের আতিশয্যে সৃষ্ট কোলাহল: হর্রা
ধনুকের ধ্বনি: টংকার
বীরের গর্জন: হুংকার
বিহঙ্গের ধ্বনি: কাকলি
বাদ্যযন্ত্রের ধ্বনি: ঝংকার
ভ্রমরের শব্দ: গুঞ্জন
শুকনো পাতার শব্দ: মর্মর
সেতারের ঝংকার: কিঙ্কিনি
সমুদ্রের ঢেউয়ের শব্দ: কল্লোল
খোলস / চামড়া / শাবক
বাঘের চামড়া: কৃত্তি
ব্যাঙের ছানা: ব্যাঙাচি
সাপের খোলস: নির্মোক / কুঞ্চক
হাতির শাবক (বাচ্চা): করভ
হরিণের চর্ম/ চামড়া: অজিন
হরিণের চামড়ার আসন: অজিনাসন
ইচ্ছা
অনুকরণ করার ইচ্ছা: অনুচিকীর্ষা
অনুসন্ধান করার ইচ্ছা: অনুসন্ধিৎসা
অপকার করার ইচ্ছা: অপচিকীর্ষা
উপকার করার ইচ্ছা: উপচিকীর্ষা
উদক / জল পানের ইচ্ছা: উদন্যা
কুৎসা বা অপবাদ রটানোর ইচ্ছা- জুগুপ্সা
করার ইচ্ছা: চিকীর্ষা
ক্ষমা করার ইচ্ছা: চিক্ষমিষা
গোপন করার ইচ্ছা: জুগুপ্সু
খাইবার ইচ্ছা: ক্ষুধা
গমন করার ইচ্ছা: জিগমিষা
জানবার ইচ্ছা: জিজ্ঞাসা
জয় করার ইচ্ছা: জিগীষা
ত্রাণ লাভ করার ইচ্ছা: তিতীর্ষা
দান করার ইচ্ছা: দিৎসা
দেখবার ইচ্ছা: দিদৃক্ষা
নিন্দা করার ইচ্ছা: জুগুপ্সা
নির্মাণ করার ইচ্ছা: নির্মিৎসা
প্রবেশ করার ইচ্ছা: বিবিক্ষা
প্রতিকার করার ইচ্ছা: প্রতিচিকীর্ষা
পান করার ইচ্ছা: পিপাসা
প্রতিবিধান করার ইচ্ছা: প্রতিবিধিৎসা
পাওয়ার ইচ্ছা: ঈপ্সা
প্রিয় কাজ করার ইচ্ছা: প্রিয়চিকীর্ষা
বলার ইচ্ছা: বিবক্ষা
বিজয় লাভের ইচ্ছা: বিজিগীষা
বাস করার ইচ্ছা: বিবৎসা
বমন করিবার ইচ্ছা: বিবমিষা
বেঁচে থাকার ইচ্ছা: জিজীবিষা
ভোজন করার ইচ্ছা: বুভুক্ষা
মুক্তি লাভে/পেতে ইচ্ছুক: মুমুক্ষু
মুক্তি পেতে ইচ্ছা: মুমুক্ষা
মুক্তি পাওয়ার ইচ্ছা: মুক্তিকামী
যেরূপ ইচ্ছা: যদৃচ্ছা
যে রূপ করার ইচ্ছা: যদৃচ্ছা
রমণ বা সঙ্গমের ইচ্ছা: রিরংসা
লাভ করার ইচ্ছা: লিপ্সা
সেবা করার ইচ্ছা: শুশ্রূষা
সৃষ্টি করার ইচ্ছা: সিসৃক্ষা
হিত করার ইচ্ছা: হিতৈষা
হরণ করার ইচ্ছা: জিহীর্ষা
হনন / হত্যা করার ইচ্ছা: জিঘাংসা
পুরুষ
পুরুষের কর্ণভূষণ: বীরবৌলি
পুরুষের উদ্দাম নৃত্য: তাণ্ডব
পুরুষের কটিবন্ধ: সরাসন
যে দার (স্ত্রী) পরিগ্রহ করেনি: অকৃতদার
যে পুরুষ বিয়ে করেনি: অকৃতদার
যে দার (স্ত্রী) পরিগ্রহ করেছে: কৃতদার
যে পুরুষ বিয়ে করেছে: কৃতদার
যে পুরুষ স্ত্রীর বশীভূত: স্ত্রৈণ
যে পুরুষের চেহারা দেখতে সুন্দর: সুদর্শন
যে পুরুষ পত্নীসহ বর্তমান: সপত্নীক
যে পুত্রের মাতা কুমারী: কানীন
যে পুরুষের দাড়ি গোঁফ গজায়নি: অজাতশ্মশ্রু
যে পুরুষের স্ত্রী বিদেশে থাকে: প্রোষিতপত্নীক / প্রোষিতভার্য
যে পুরুষ প্রথম স্ত্রী জীবিত থাকতে দ্বিতীয় দার (স্ত্রী) পরিগ্রহ করেছে: অধিবেত্তা / অধিবেদন
নারী
কুমারীর পুত্র: কানীন
নারীর কটিভূষণ: রশনা
নারীর কোমরবেষ্টনিভূষণ: মেখলা
নারীর লীলাময়ী নৃত্য: লাস্য
প্রিয় বাক্য বলে যে: প্রিয়ভাষী
যে নারী প্রিয় কথা বলে: প্রিয়ংবদা
যে নারীর স্বামী ও পুত্র মৃত: অবীরা
যে নারী সুন্দরী: রমা
যে নারী অতি উজ্জ্বল ও ফর্সা: মহাশ্বেতা
যে নারীর বিয়ে হয়নি: কুমারী
যে নারী বীর: বীরাঙ্গনা
যে নারীর পতি নেই, পুত্রও নেই: অবীরা
যে নারী বার (সমূহ) গামিনী : বারাঙ্গনা
যে নারীর পঞ্চ স্বামী: পঞ্চভর্তৃকা
যে নারীর দুটি মাত্র পুত্র: দ্বিপুত্রিকা
যে নারী কলহপ্রিয়: খাপ্তানী
যে মেয়ের বয়স দশ বৎসর : কন্যকা
যে নারীর হাসি কুটিলতাবর্জিত: শুচিস্মিতা
যে নারীর হাসি সুন্দর: সুস্মিতা
যে নারীর বিয়ে হয় না: অনূঢ়া
যে নারীর বিয়ে হয়েছে: ঊঢ়া
যে নারী বীর সন্তান প্রসব করে: বীরপ্রসূ
যে নারীর সন্তান বাঁচে না: মৃতবৎসা
যে নারীর অসূয়া / হিংসা নাই: অনসূয়া
যে নারী আনন্দ দান করে: বিনোদিনী
যে নারীর সতীন / শত্রু নেই: নিঃসপ্ত
যে নারীর সম্প্রতি বিয়ে হয়েছে: নবোঢ়া
যে নারীর কোনো সন্তান হয় না: বন্ধ্যা
যে নারীর দেহ সৌষ্ঠব সম্পন্না: অঙ্গনা
যে নারীর সহবাসে মৃত্যু হয় : বিষকন্যকা
যে নারী সাগরে বিচরণ করে: সাগরিকা
যে নারী (বা গাভী) দুগ্ধবতী: পয়স্বিনী
অঘটন কাণ্ড ঘটাইতে অতিশয় পারদর্শী যে নারী: অঘটনঘটনপটিয়সী
উত্তম বস্ত্রালঙ্কারে সুসজ্জিত নটীগণর নৃত্য: যৌবত
যে নারী শিশুসন্তানসহ বিধবা: বালপুত্রিকা
অবিবাহিতা জ্যেষ্ঠা থাকার পরও যে কনিষ্ঠার বিয়ে হয়: অগ্রোদিধিষু
যে নারীর চিত্রে অর্পিতা বা নিবন্ধা: চিত্রার্পিতা
যে নারী নিজে বর বরণ করে নেয় : স্বয়ংবরা
যে নারী (বিবাহিত / অবিবাহিত) চিরকাল পিতৃগৃহবাসিনী: চিরণ্টা
যে নারীর স্বামী ও পুত্র জীবিত: বীরা / পুরন্ধ্রী
যে নারীর নখ শূর্পের (কুলা) মত: শূর্পণখা
যে নারী কখনো সূর্যকে দেখেনি: অসূর্যম্পশ্যা
যে নারী অঘটন ঘটাতে পারদর্শী: অঘটনঘটনপটিয়সী
যে নারী অপরের দ্বারা প্রতিপালিতা : পরভৃতা / পরভূতিকা
যে নারীর সূর্যও মুখ দেখতে পারে না: অসূর্যম্পশ্যা
যে নারী অন্য কারও প্রতি আসক্ত হয় না: অনন্যা
যে নারী জীবনে একমাত্র সন্তান প্রসব করেছে: কাকবন্ধ্যা
যে নারীর স্বামী বিদেশে থাকে: প্রোষিতভর্তৃকা
যে নারী পূর্বে অন্যের স্ত্রী / বাগদত্তা ছিল: অন্যপূর্বা
যে নারীর স্বামী দ্বিতীয় বিয়ে করেছে: অধিবিন্না
পত্নী
একই স্বামীর পত্নী যাহারা: সপত্নী
পত্নীসহ বর্তমান: সপত্নীক
যার স্ত্রী মারা গিয়েছে: বিপত্নীক
কষ্টকর / সহজে না
যা কষ্টে নিবারণ করা যায়: দুর্নিবার
যা দমন করা কষ্টকর: দুর্দমনীয়
যা সহজে পাওয়া যায় না: দুষ্প্রাপ্য
যা সহ্য করা যায় না: দুর্বিষহ
যা সহজে দমন কর যায় না: দুর্দম
যা কষ্টে জয় করা যায়: দুর্জয়
যা সহজে মরে না: দুর্মর
যা কষ্টে অর্জন করা যায়: কষ্টার্জিত
যাহাতে সহজে গমন করা যায় না: দুর্গম
যাহা সহজে লঙ্ঘন করা যায় না: দুর্লঙ্ঘ্য
যা মুছে ফেলা যায় না: দুর্মোচ্য
যা সহজে অতিক্রম করা যায় না: দুরতিক্রম্য
যা কষ্টে লাভ করা যায়: দুর্লভ
যা সহজে জানা যায় না: দুর্জেয়
যাহা সহজে উত্তীর্ণ হওয়া যায় না: দুস্তর
যা কষ্টে অতিক্রম করা যায় না: দুরতিক্রম্য
যোগ্য
আরাধনা করিবার যোগ্য: আরাধ্য
ক্ষমার যোগ্য: ক্ষমার্হ
ঘৃণার যোগ্য: ঘৃণার্হ / ঘৃণ্য
ঘ্রাণের যোগ্য: ঘেয়
ক্ষমার অযোগ্য: ক্ষমার্য
জানিবার যোগ্য: জ্ঞাতব্য
ধন্যবাদের যোগ্য: ধন্যবাদার্হ
নৌ চলাচলের যোগ্য: নাব্য
প্রশংসার যোগ্য: প্রশংসার্হ
ফেলে দেবার যোগ্য: ফেল্না
বরণ করিবার যোগ্য: বরেণ্য
মান-সম্মান প্রাপ্তির যোগ্য: মাননীয়
যা চুষে খাবার যোগ্য: চুষ্য
যা চেটে খাবার যোগ্য: লেহ্য
যা চিবিয়ে খাবার যোগ্য: চর্ব্য
যা পান করার যোগ্য: পেয়
যা ক্রয় করার যোগ্য: ক্রেয়
যা বিক্রয় করার যোগ্য: বিক্রেয়
যা পাঠ করিবার যোগ্য: পাঠ্য
যা খাওয়ার যোগ্য: খাদ্য
রন্ধনের যোগ্য: পাচ্য
যা নিন্দার যোগ্য নয়: অনিন্দ্য
যা অন্তরে ঈক্ষণ যোগ্য: অন্তরিক্ষ
স্মরণের যোগ্য: স্মরণার্হ
উপকার
যে উপকারীর উপকার স্বীকার করে: কৃতজ্ঞ
উপকারীর অপকার করে যে : কৃতঘ্ন
যে উপকারীর উপকার স্বীকার করে না: অকৃতজ্ঞ
বলা
যা বলা হয়নি: অনুক্ত
যা বলা হয়েছে: উক্ত
যা বলা হবে: বক্তব্য
যা বলা উচিত নয়: অকথ্য
যা বলা হচ্ছে: বক্ষ্যমাণ
যা প্রকাশ করা হয়নি: অব্যক্ত
কথা
যে বেশি কথা বলে: বাচাল
যিনি কম কথা বলেন: স্বল্পভাষী
যা কথায় বর্ণনা করা যায় না: অবর্ণনীয়
যিনি অধিক কথা বলেন না: মিতভাষী
যা বাক্যে প্রকাশ করা যায় না: অনির্বচনীয়
ভবিষ্যৎ
যা হবে: ভাবি
যা ভবিষ্যতে ঘটবে: ভবিতব্য
যে ভবিষ্যতের চিন্তা করে না: অপরিণামদর্শী
যে ভবিষ্যত না ভেবেই কাজ করে: অবিমৃষ্যকারী
অগ্র-পশ্চাৎ বিবেচনা করে কাজ করে না: অবিমৃষ্যকারী
নাই / যায় না
কষ্টে করা যায় যাহা: কষ্টকর
যা জয় করা যায় না: অজয়
কোনোভাবেই যা নিবারণ করা যায় না: অনিবার্য
যা প্রতিরোধ করা যায় না: অপ্রতিরোধ্য
যা অতিক্রম করা যায় না: অনতিক্রম্য
যার ঈহা (চেষ্টা) নাই: নিরীহ
যাহাতে গমন করা যায় না: অগম্য
যা নিবারণ করা যায় না: অনিবারিত
যা মূল্য দিয়ে বিচার করা যায় না: অমূল্য
অক্ষি/চক্ষু
অক্ষির অগোচরে: পরোক্ষ
অক্ষির সমীপে: সমক্ষ
অক্ষিতে কাম যার (যে নারীর): কামাক্ষী
অক্ষির অভিমুখে: প্রত্যক্ষ
চোখের কোণ: অপাঙ্গ
চক্ষুর সম্মুখে সংঘটিত: চাক্ষুষ
চোখের নিমেষ না ফেলিয়া: অনিমেষ
চোখে দেখা যায় এমন: চক্ষুগোচর
পদ্মের ন্যায় অক্ষি বা চোখ: পুণ্ডরীকাক্ষ
যার চক্ষু লজ্জা নেই: নির্লজ্জ / চশমখোর
অক্ষিপত্রের (চোখের পাতা) লোম: অক্ষিপক্ষ
জন্ম
অগ্রে জন্মেছে যে : অগ্রজ
জন্মে নাই যা: অজ
অনুতে বা পশ্চাতে / জন্মেছে যে : অনুজ
দুবার জন্মে যা: দ্বিজ
পড়ে জন্মে যা: পঙ্কজ
পূর্বজন্মের কথা স্মরণ আছে যার: জাতিস্মর
যে ভূমিতে ফসল জন্মায় না: ঊষর
যে জমির উৎপাদন শক্তি নেই: অনুর্বর
যে সমাজের (বর্ণের) অন্তদেশে জন্মে : অন্ত্যজ
শুভক্ষণে জন্ম যার: ক্ষণজন্মা
সরোবরে জন্মায় যা: সরোজ
যে জমিতে দুবার ফসল জন্মে : দো-ফসলি
যে শিশু আটমাসে জন্মগ্রহণ করেছে: আটাসে
পিতার মৃত্যুর পর জন্ম হয়েছে যে সন্তানের: মরণোত্তর জাতক
জয়ন্তী
কোনো ঘটনার ৬০ বছর পূর্তিতে অনুষ্ঠান: হীরক জয়ন্তী
জয়সূচক যে উৎসব: জয়ন্তী
কেনো ঘটনার ৫০ বছর পূর্তিতে যে অনুষ্ঠান: সুবর্ণ জয়ন্তী
একশত পঞ্চাশ বছর: সার্ধশতবর্ষ
কোনো ঘটনার ২৫ বছর পূর্তিতে যে অনুষ্ঠান: রজত জয়ন্তী