'রত্নপরীক্ষা' গ্রন্থের রচয়িতা-

Updated: 2 months ago
  • ক
    রামমোহন রায়
  • খ
    অক্ষয়কুমার দত্ত
  • গ
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • ঘ
    রাধানাথ শিকদার
বাংলা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর — প্রভাষক, প্রদর্শক ও জুনিয়র শিক্ষক - 2025 DMLC – Lecturer, Demonstrator & Junior Teacher - 2025 46th BCS Preli - 2024
1.4k
ব্যাখ্যাঃ

রত্নপরীক্ষা' (১৮৮৬) গ্রন্থের রচয়িতা হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই গ্রন্থটি তিনি 'কস্যচিৎ উপযুক্ত ভাইপো সহচরস্য' ছদ্মনামে লিখেছিলেন। তাঁর রচিত
অন্যান্য গ্রন্থগুলো হলোঃ

প্রভাবতী সম্ভাষণ (১৮৬৩)আত্মচরিত (১৮৯১)ব্যাকরণ কৌমুদী (১৮৫৩)
শব্দমঞ্জুরী (১৮৬৪)জীবন চরিত (১৮৪৯)বোধোদয় (১৮৫১)
কথামালা (১৮৫৬)বর্ণপরিচয় (১৮৫৫)বেতাল পঞ্চবিংশতি (১৮৪৭)
ভ্রান্তিবিলাস (১৮৬৯)শকুন্তলা (১৮৫৪)সীতার বনবাস (১৮৬০)
Armin Ryhan
Armin Ryhan
7 months ago
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

বিবিসির জরিপে সর্বকালের শ্রেষ্ঠ বাঙালির তালিকায় ৮ম স্থান প্রাপ্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উনবিংশ শতকের বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সংস্কারক, গদ্যকার, মানবতাবাদ, কর্মবাদ ও ইহলৌকিক চিন্তা-চেতনার প্রতি আস্থাশীল একজন ক্ষণজন্মা বাঙালি। তিনিই প্রথম বাংলা লিপি সংস্কার করে তাকে অর্থবহ করে তোলেন। বাংলা গদ্যের সার্থক রূপকার তিনিই।

  • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ২৬ সেপ্টেম্বর, ১৮২০ সালে পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামের এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন।
  • তাঁর পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ও মাতা ভগবতী দেবী।
  • ঈশ্বরচন্দ্রের পারিবারিক উপাধি- ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তাঁর ছদ্মনাম- কস্যচিৎ উপযুক্ত ভাইপোস্য। তিনি 'ঈশ্বরচন্দ্র শর্মা' নামে স্বাক্ষর করতেন।
  • সংস্কৃত ভাষা ও সাহিত্যে অগাধ পাণ্ডিত্যের জন্য তিনি মাত্র ১৯ বছর বয়সে সংস্কৃত কলেজ থেকে ১৮৩৯ সালে 'বিদ্যাসাগর' উপাধি লাভ করেন।
  • তিনি ২৯ ডিসেম্বর, ১৮৪১ সালে মাত্র ২১ বছর বয়সে ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রধান পণ্ডিত হিসেবে কর্মজীবন শুরু করেন এবং সংস্কৃত কলেজের অধ্যক্ষ পদ থেকে অবসর গ্রহণ করেন।
  • তার সম্পাদিত পত্রিকা 'সর্বশুভকরী' (১৮৫০)।
  • তিনি বাংলা গদ্যে যতি বা বিরাম চিহ্নের প্রথম ব্যবহার করেন
  • ২৯ জুলাই, ১৮৯১ সালে কলকাতায় মারা যান।

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহ আন্দোলনের নেতৃত্ব দেন । তিনি 'বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কি না এতদ্বিষয়ক প্রস্তাব' (১৮৫৫), 'বহুবিবাহ রহিয় হওয়া উচিত কি না এতদ্বিষয়ক বিচার' (১৮৭১,৭৩) প্রভৃতি গ্রন্থের মাধ্যমে বিধবা বিবাহের শাস্ত্রীয়তা এবং বহুবিবাহর প্রথার অশাস্ত্রীয়তা প্রমাণ করেন। তাঁর প্রচেষ্টায় 'বিধব বিবাহ আইন' পাশ হয় ২৬ জুলাই, ১৮৫৬ সালে। এ বছরই ৭ ডিসেম্বর প্রথম কলকাতায় বিধবা বিবাহ হয় সংস্কৃত কলেজের সাহিত্যের অধ্যাপক শ্রীশচন্দ্র বিদ্যারত্নের সাথে কালীমতী দেবীর। তিনি এ বিয়ের যাবতীয় খরচ বহন করেন। ১৮৭০ সালে তাঁর পুত্র নারায়ণচন্দ্রের সাথে ভবসুন্দরী দেবী নামে এক বিধবার বিবাহ দেন।

বাংলা ভাষায় রচিত প্রথম মৌলিক গ্রন্থের নাম 'প্রভাবতী সম্ভাষণ' (১৮৬৩): এটি একটি শোঁকগাথা। বন্ধুর বালিকা কন্যা প্রভাবতীর মৃত্যুশোকে তিনি এটি রচনা করেন।

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম প্রকাশিত গ্রন্থের নাম 'বেতালপঞ্চবিংশতি' (১৮৪৭): এটি তাঁর প্রথম মুদ্রিত এই এবং এটির প্রকাশের মাধ্যমে বাংলা সাহিত্যে নতুন যুগের সূচনা ঘটে। এটি হিন্দি ভাষায় লাল্লুজি রচিত 'বৈতাল পচ্চীসী' থেকে অনূদিত। এতে তিনি প্রথম যতি/বিরাম চিহ্নের সফল প্রয়োগ ঘটান।

শকুন্তলাঃ

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কালিদাসের সংস্কৃত ভাষার 'অভিজ্ঞান শকুন্তলম' নাটকটি অনূদিত করে রচনা করেন 'শকুন্তলা' (১৮৫৪)। এটি অনুবাদ গ্রন্থ হলেও বিদ্যাসাগর কাহিনি নির্মাণ ও ভাষা ব্যবহারে স্বাধীন মত গ্রহণ করে সৃজনশীল দৃষ্টিভঙ্গী প্রয়োগ করেন। চন্দ্রবংশীয় রাজা দুষ্মন্ত তপোবনে শিকারে এসে মহর্ষি বিশ্বামিত্রের কন্যা শকুন্তলার প্রণয়ী হন এবং বিয়ের বন্ধনে আবদ্ধ হন। রাজা চিহ্ন হিসেবে শকুন্তলাকে আংটি দিয়ে রাজ্যে ফিরে যান। শকুন্তলার গর্ভে এক পুত্র সন্তান জন্ম নেয়, নাম রাখা হয় ভরত। রাজা রাজকার্যে ব্যস্ত থাকার কারণে শকুন্তলাকে ভুলে যান। পরবর্তীতে দৈব বাণীতে রাজা সব অবগত হয়ে বৃদ্ধ বয়সে ভরতকে রাজ্যশাসনের ভার অর্পণ করেন। গদ্যে রচিত এমন সরল কাহিনি তৎকালে ছিল বিরল, যা বাংলা গদ্যে সাহিত্যের সমৃদ্ধিতে এক অসামান্য ভূমিকা পালন করে।

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অনুবাদ গ্রন্থগুলোর নামঃ

  • 'জীবনচরিত' (১৮৪৯): এটি চেম্বার্সের বায়োগ্রাফির বঙ্গানুবাদ।
  • 'শকুন্তলা' (১৮৫৪): এটি কালিদাসের সংস্কৃত ভাষার নাটক 'অভিজ্ঞানশকুন্তলম' এর উপাখ্যান ভাগের বাংলা অনুবাদ।
  • 'সীতার বনবাস' (১৮৬০): এটি ভবভূতির 'উত্তররামচরিত' নাটকের প্রথম অঙ্ক ও রামায়ণের উত্তর কাণ্ডের অনুবাদ।
  • 'ভ্রান্তিবিলাস' (১৮৬৯): শেক্সপিয়রের 'Commedy of Errors' এর বাংলা রূপ।
  • 'বাঙালার ইতিহাস' (১৮৭৮): গ্রন্থটি তিনি মার্সম্যানের 'History of Bengal' অবলম্বনে রচনা করেন।

ঈশ্বরচন্দ্র রচিত শিশুদের জন্য পাঠ্য বই গুলোর নামঃ

  • 'বর্ণপরিচয়' (১ম ও ২য় ভাগ- ১৮৫৫): এটি ক্ল্যাসিকের মর্যাদা লাভ করে।
  • 'বোধোদয়' (১৮৫১): এটি চেম্বার্সের Rudiments of Knowledge অবলম্বনে রচিত।
  • 'কথামালা' (১৮৫৬): এটি ঈশপের Fables অবলম্বনে রচিত।
  • 'আখ্যানমঞ্জরী' (১৮৬৩): এ গ্রন্থের ২য় ভাগ 'প্রত্যুপকার'।
  • 'ঝজুপাঠ' ১৮৫১), 'শব্দমঞ্জরী' (১৮৬৪), 'শ্লোকমঞ্জরী' (১৮৯০)।

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক গ্রন্থগুলোর নামঃ

  • 'আত্মচরিত' (১৮৯১): বাংলা গদ্যে প্রথম আত্মজীবনী। এতে বিদ্যাসাগরের শৈশব জীবনের কথা বিধৃত হয়েছে।
  • 'সংস্কৃত ভাষা ও সংস্কৃত সাহিত্য বিষয়ক প্রস্তাব' (১৮৫৩): বাঙালির লেখা সংস্কৃত সাহিত্যের প্রথম ইতিহাস।
  • 'অতি অল্প হইল' (১৮৭৩): এটি 'কস্যচিৎ উপযুক্ত ভাইপোস্য' ছদ্মনামে লেখেন।
  • 'আবার অতি অল্প হইল' (১৮৭৩): এটি 'কস্যচিৎ উপযুক্ত ভাইপোস্য' ছদ্মনামে লেখেন।
  • 'ব্রজবিলাস' (১৮৮৫): এটি 'কবিকুল তিলকস্য কস্যচিৎ উপযুক্ত ভাইপোস্য' ছদ্মনামে লেখেন।
  • 'বিধবা বিবাহ ও যশোরের হিন্দু ধর্মরক্ষিণী সভা' (১৮৮৪): এটি তিনি 'কস্যচিৎ তত্ত্বান্বেষিণ' ছদ্মনামে রচনা করেন।
  • 'রত্নপরীক্ষা' (১৮৮৬): এটি 'কস্যচিৎ উপযুক্ত ভাইপো সহচরস্য' ছদ্মনামে লেখেন।

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিধবা বিবাহ বিষয়ক গ্রন্থের নামঃ

'বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কি না এতদ্বিষয়ক প্রস্তাব' (১৮৫৫), 'বহুবিবাহ রহিত হওয়া উচিত কি না এতদ্বিষয়ক বিচার' (১৮৭১,৭৩)।

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ব্যাকরণ গ্রন্থের নামঃ

'সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা' (১৮৫১), 'ব্যাকরণ কৌমুদী' (১ম ভাগ ও ২য় ভাগ- ১৮৫৩, ৩য় ভাগ- ১৮৫৪, ৪র্থ ভাগ- ১৮৬২)।

Related Question

View All
Updated: 2 months ago
  • ক
    প্রমথ চৌধুরী
  • খ
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
  • গ
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • ঘ
    রবীন্দ্রনাথ ঠাকুর
বাংলা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলাদেশ সরকারি কর্ম কমিশন — বস্ত্র ও পাট মন্ত্রণালয় — সহকারী পরিচালক MoTJ Assistant Director - 2026 Various Ministries – Admin Officer - 2025 BTV Assistant Engineer (Civil) - 2017
76
Updated: 2 months ago
  • ক
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • খ
    উইলিয়াম কেরি
  • গ
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  • ঘ
    রবীন্দ্রনাথ ঠাকুর
বাংলা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কর্ণফুলী গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি (KGTDCL) - টেকনিশিয়ান BREB – Assistant Director - 2025 ECS – Various Posts - 2025 DNC – Senior Staff Nurse - 2025 BPSC - MOFA – Personal Officer - 2024 PGCB – Sub-Assistant Engineer - 2024 Prisons – Jail Warder & Female Jail Warder - 2024 KGDCL – Technician - 2024 Bangladesh Railway – SAE - 2024 KGTDCL – Technician - 2024 LGED – Office Sohayok - 2023 Pubali Officer - 2023 BPSC – Biochemist - 2023 DAE – SAAO - 2021 EED – SAE (Electrical) - 2021 PTI – শিক্ষক - 2019 Various Depts – Personal Officer (General) - 2018 DTE – Instructor (DTI) - 2018 DGNM Senior Staff Nurse - 2018 BRTA Motor Vehicle Inspector - 2017 DGNM Senior Staff Nurse - 2017 BTV Assistant Engineer (Civil) - 2017 BREB AEC - 2017 14th NTRCA College - 2017 NSI Assistant Director - 2015 NBR ARO (FF & EM Quota) - 2015 10th NTRCA College - 2014 DNC Assistant Director - 2013 DGFP Assistant Planning Officer - 2012 31st BCS Preli - 2011 BKB Officer - 2011 Agrani Senior Officer - 2010 Prisons Jail Super - 2010 Combined Bank Senior Officer (IT) - 2010 BKB Data Entry Operator - 2010 DOL Population and Family Welfare Officer - 2009 ATEO - 2005 DMC – Assistant Information Officer - 2005 Govt Secondary Teacher - 2004 Karmasangsthan Asst. Officer - 2001
81
Updated: 2 months ago
  • ক
    কালীকান্ত চট্টোপাধ্যায়
  • খ
    রাধামোহন বিদ্যাভূষণ
  • গ
    রামজয় তর্কভূষণ
  • ঘ
    ভগবতচরণ সিংহ
বাংলা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলাদেশ সরকারি কর্ম কমিশন — পানি সম্পদ মন্ত্রণালয় — বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর — সহকারী পরিচালক (প্রশাসন)
192
  • ক
    ১৮৫১
  • খ
    ১৮৪৭
  • গ
    ১৮৩৯
  • ঘ
    ১৮৪১
বাংলা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পরিবেশ অধিদপ্তর — নমুনা সংগ্রহকারী DOE Sample Collector - 2026 MinLand – Auditor - 2023
120
Updated: 2 months ago
  • ক
    রামমোহন রায়
  • খ
    কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়
  • গ
    দেবেন্দ্রনাথ ঠাকুর
  • ঘ
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
বাংলা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভূমি মন্ত্রণালয় — অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক MinLand Office Assistant Cum Computer Typist - 2026 DMLC – Junior Teacher - 2025 BD Post Estimator - 2018 BPSC SAE (Civil) - 2017 Ansar & VDP Various Posts - 2015 DIP Assistant Director - 2011 21st BCS Preli - 1999
153
  • ক
    অক্ষয় কুমার
  • খ
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • গ
    চন্ডীচরণ মুনশী
  • ঘ
    কালীপ্রসন্ন সিংহ
বাংলা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (পিএসসি) - মেডিক্যাল অফিসার FD – Forest Guard - 2025 Ansar & VDP – Various Posts - 2025 FSA – MFA – Admin Officer - 2025 BPSC – Medical Officer - 2025 BPSC - MOFA – Personal Officer - 2024 TGTDCL – Assistant Engineer - 2024 DLS Laboratory Technician - 2023 Parliament Secretariat – PO (Non-Cadre) - 2023 BLPA – Sub-Assistant Engineer - 2023 BPSC – Staff Officer - 2023 PMG Northern Circle UDA - 2022 LGED – Accounts Assistant - 2021 CAAB – SAE (E/M) and Accounts Assistant - 2021 BCSAA – Office Sohayak - 2021 Govt Secondary Teacher - 2019 Primary Assistant Teacher - 2019 16th NTRCA - 2019 LGED – Assistant Engineer (Civil) - 2019 Various Depts – Personal Officer - 2018 EBEK District Coordinator - 2017 Uttara Asst. Officer - 2017 BD POST Postal Operator - 2016 13th NTRCA - 2016 Pre-Primary Teacher - 2015 BB Officer - 2015 9th NTRCA College - 2013 8th NTRCA - 2012 PWD SAE (Civil) - 2011 6th NTRCA - 2010 MoFDM – PIO - 2006 MoHA Police Assistant/Chemical Examiner - 2002
329
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews

Question Analytics

মোট উত্তরদাতা

জন

সঠিক
ভুল
উত্তর নেই