শব্দ বিস্তারের জন্য-
-
ক
কোন মাধ্যমের প্রয়োজন হয় না
-
খ
স্থিতিস্থাপক মাধ্যমের প্রয়োজন হয়
-
গ
বায়বীয় মাধ্যমের প্রয়োজন হয়
-
ঘ
উপরের কোনটিই নয়
শব্দের উৎস থেকে উৎপন্ন শব্দ বায়ু মাধ্যমের মধ্য দিয়ে আমাদের কানে এসে পৌঁছলে মস্তিষ্কে এক রকম অনুভূতি সৃষ্টি করে । তখন আমরা শব্দ শুনতে পাই । বায়ু মাধ্যম না থাকলে শব্দ আমাদের কানে পৌঁছতে পারত না । ফলে আমরা শব্দ শুনতে পেতাম না । পুকুরের জলের অভ্যন্তরে কোন শব্দ তৈরি করা হলে উৎপন্ন শব্দের পুকুরের জলে ডুব দিয়ে থাকে কোন ব্যক্তি পষ্ট শুনতে পায় ইরানের শব্দ তরল মাধ্যমে বিস্তার লাভ করে । শব্দের উৎস থেকে উৎপন্ন শব্দ শূন্যস্থান দিয়ে চলতে পারে না, শব্দের বিস্তারের জন্য কোন বাস্তব মাধ্যমের (কঠিন, তরল ও গ্যাসীয়) প্রয়োজন হয় ।
শব্দ
পদার্থবিজ্ঞানে শব্দ হলো একধরনের কম্পন যা গ্যাস, তরল বা কঠিন মাধ্যমের সাহায্যে শব্দ তরঙ্গ হিসাবে সঞ্চালিত হয়।মানব শারীরতত্ত্ব এবং মনোবিজ্ঞানে শব্দ হলো একধরনের তরঙ্গের শ্রবণ এবং মস্তিষ্ক কর্তৃক এগুলো উপলব্ধি করা। যেসকল শব্দের কম্পাঙ্ক ২০ Hz থেকে ২০ kHz কম্পাঙ্ক সীমার মধ্যে অবস্থিত, কেবল সেই শব্দই মানুষের মধ্যে শ্রবণ অনুভূতি প্রকাশ করে। সাধারণ বায়ুমণ্ডলীয় চাপে ও বায়ু মাধ্যমে এই শব্দের তরঙ্গদৈর্ঘ্য ১৭ মিটার (৫৬ ফু) থেকে ১.৭ সেন্টিমিটার (০.৬৭ ইঞ্চি)। ২০ k Hz উপরের শব্দ তরঙ্গগুলি আল্ট্রাসাউন্ড বা শ্রবণাতীত শব্দ হিসাবে পরিচিত এবং এগুলো মানুষের কাছে শ্রবণীয় নয়। ২০ Hz নিচে শব্দ তরঙ্গগুলি ইনফ্রাসাউন্ড বা অবশ্রাব্য শব্দ হিসাবে পরিচিত। বিভিন্ন প্রজাতির প্রাণির শ্রবণসীমা বিভিন্ন হয়ে থাকে
তরঙ্গ হচ্ছে - যে পর্যাবৃত্ত আন্দোলন বা আলোড়নের সঞ্চালনের ফলে শক্তি এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তরিত হয়। কিছু তরঙ্গ আছে যেগুলি সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন। আবার কিছু তরঙ্গ আছে যেগুলি সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন হয়না। এমনি দুইটি উদাহরণ হচ্ছে - শব্দ ও সূর্য থেকে পৃথিবীতে আসা শক্তি। শব্দ চলাচলের জন্য মাধ্যমের প্রয়োজন হলেও সূর্য থেকে যে শক্তি পৃথিবীতে আসে তা মাধ্যম ছাড়াই সঞ্চালিত হতে পারে। কেননা সূর্য থেকে পৃথিবীতে আসার সময় এই শক্তিকে এক বিশাল মাধ্যমহীন পথ অতিক্রম করে আসতে হয়।
Related Question
View Allতরঙ্গদৈর্ঘ্য তুলনামূলক বেশি কোন আলোর?
-
ক
কমলা
-
খ
সবুজ
-
গ
নীল
-
ঘ
হলুদ
শব্দের তীক্ষ্ণতা মাপা হয় কি দিয়ে?
-
ক
ডেসিবল
-
খ
অ্যাম্পিয়ার
-
গ
ক্যালরি
-
ঘ
জুল
কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি?
-
ক
শূন্যতা
-
খ
লোহা
-
গ
পানি
-
ঘ
বাতাস
কোন মাধ্যমে শব্দের গতি বেশি?
-
ক
বাতাসে
-
খ
পানিতে
-
গ
লোহায়
-
ঘ
শূন্যতায়
তরঙ্গের বেলায় কোনটি সত্য?
-
ক
তড়িৎ চৌম্বকতরঙ্গ আলোর বেগে গমন করে
-
খ
শব্দতরঙ্গ একধরনের তড়িৎ চৌম্বকতরঙ্গ
-
গ
সকল তরঙ্গেই প্রতিফলন-প্রতিসরণ হয় না
-
ঘ
তরঙ্গবেগ হলো এর কম্পাঙ্ক ও তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত
আল্ট্রাসনোগ্রাফিতে ব্যবহৃত শব্দের কম্পাঙ্ক কত?
-
ক
০.০১-০১ মেগাহার্জ
-
খ
০১-১০ মেগাহার্জ
-
গ
১০-২০ মেগাহার্জ
-
ঘ
২০-৩০ মেগাহার্জ
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!