‘সংস্কৃতির ভাঙা সেতু’ গ্রন্থটির রচয়িতা কে?

Updated: 2 days ago
  • আহমদ শরীফ
  • বদরুদ্দীন ওমর
  • শওকত ওসমান
  • আখতারুজ্জামান ইলিয়াস
  • মোতাহের হোসেন চৌধুরী
351
ব্যাখ্যাঃ

‘সংস্কৃতির ভাঙা সেতু’ গ্রন্থটির রচয়িতা হলেন প্রখ্যাত কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াস। এটি তাঁর প্রবন্ধ সংকলন, যা মূলত বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট নিয়ে লেখা গভীর বিশ্লেষণধর্মী রচনা।

আখতারুজ্জামান ইলিয়াস (১৯৪৩-১৯৯৭) ছিলেন বাংলা সাহিত্যের অন্যতম শক্তিশালী ও প্রভাবশালী লেখক। তাঁর লেখনীতে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও এর পরবর্তী সমাজের সংকট অত্যন্ত নিপুণভাবে ফুটে উঠেছে। তাঁর অন্যান্য উল্লেখযোগ্য সৃষ্টিকর্মের মধ্যে রয়েছে উপন্যাস 'চিলেকোঠার সেপাই' ও 'খোয়াবনামা' এবং গল্পগ্রন্থ 'অন্য ঘরে অন্য স্বর', 'খোঁয়ারি', 'দুধভাতে উৎপাত', 'দোজখের ওম' ইত্যাদি।

অন্যান্য বিকল্পে উল্লিখিত লেখকরাও বাংলা সাহিত্যের দিকপাল। সংক্ষেপে তাঁদের কিছু উল্লেখযোগ্য পরিচয় নিচে দেওয়া হলো:

        
  • আহমদ শরীফ: একজন প্রখ্যাত শিক্ষাবিদ, গবেষক ও সাহিত্য সমালোচক। মধ্যযুগের বাংলা সাহিত্য নিয়ে তাঁর গবেষণা বিশেষভাবে উল্লেখযোগ্য।
  •     
  • বদরুদ্দীন ওমর: একজন প্রথিতযশা মার্কসবাদী বুদ্ধিজীবী, রাজনৈতিক বিশ্লেষক ও ইতিহাসবিদ। তাঁর 'পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি' একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ।
  •     
  • শওকত ওসমান: একজন খ্যাতিমান ঔপন্যাসিক ও ছোটগল্পকার। তাঁর উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে 'ক্রীতদাসের হাসি', 'জননী' এবং 'চৌরসন্ধি'।
  •     
  • মোতাহের হোসেন চৌধুরী: একজন মননশীল প্রবন্ধকার। তাঁর 'সংস্কৃতি কথা' প্রবন্ধগ্রন্থটি বাংলা সাহিত্যের একটি ক্লাসিক কাজ।

সুতরাং, প্রদত্ত প্রশ্নটির সঠিক উত্তর হলো আখতারুজ্জামান ইলিয়াস।

Satt AI
Satt AI
1 month ago

আখতারুজ্জামান ইলিয়াস (১৯৪৩-১৯৯৭)

বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কথাশিল্পী আখতারুজ্জামান ইলিয়াস মূলত নিরীক্ষাপ্রবণ শিল্পী। তাঁর গল্পগুলোতে পুরান ঢাকার প্রেক্ষাপটে দাঁড়িয়ে রচিত। অনাহার, অভাব, দারিদ্র্য ও শোষণের শিকার হয়ে যারা মানবেতর জীবন-যাপন করছে, সেসব অবহেলিত মানুষের জীবনাচরণ তাঁর গল্প ও উপন্যাসে উজ্জ্বলভাবে অঙ্কিত ।

  • আখতারুজ্জামান ইলিয়াস ১২ ফেব্রুয়ারি, ১৯৪৩ সালে গাইবান্ধা জেলার সাঘাটা থানার গোটিয়া গ্রামে (মাতুলালয়) জন্মগ্রহণ করেন।
  • পৈতৃক নিবাস চেলোপাড়া, বগুড়া। ডাকনাম- মঞ্জু।
  • তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৮২), একুশে পদক (মরণোত্তর)- ১৯৯৯ পান।
  • তিনি ১৯৬৫ সালে জগন্নাথ কলেজে বাংলা বিভাগের প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন এবং ঢাকা কলেজে আমৃত্যু অধ্যাপনা করেন।
  • তিনি ৪ জানুয়ারি, ১৯৯৭ সালে ক্যান্সার রোগে আক্রন্ত হয়ে মারা যান।

তাঁর উপন্যাস দুটি যথা:

‘চিলেকোঠার সেপাই' (১৯৮৭): এটি তাঁর প্রথম প্রকাশিত উপন্যাস। এটি উনসত্তরের গণআন্দোলনের প্রেক্ষাপটে রচিত। চরিত্র: ওসমান, খিজির, আনোয়ার ।

‘খোয়াবনামা’ (১৯৯৬): এতে গ্রাম বাংলার নিম্নবিত্ত শ্রমজীবী মানুষের জীবনালেখ্যসহ তেভাগা আন্দোলন, ফকির-সন্ন্যাসী বিদ্রোহ, ১৯৪৩ এর মন্বন্তর, পাকিস্তান আন্দোলন, সাম্প্রদায়িক দাঙ্গা ইত্যাদি ঐতিহাসিক উপাদান নিখুঁতভাবে ফুটে উঠেছে। কাৎলাহার বিলের দু'ধারের চাষী-মাঝিদের জীবনচরিত এ উপন্যাসের উপজীব্য।

গল্পগ্রন্থঃ

‘অন্যঘরে অন্যস্বর' (১৯৭৬): এটি তাঁর প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ। ১৯৬৫ থেকে ১৯৭৫ সালে রচিত নিরুদ্দেশ যাত্রা, উৎসব, প্রতিশোধ, যোগাযোগ, ফেরারী, অন্যঘরে অন্যস্বর ইত্যাদি গল্প নিয়ে তিনি এ গল্পগ্রন্থটি প্রকাশ করেন। এ গল্পগ্রন্থে প্রথমবারের মতো পুরনো ঢাকার জনজীবন বিশেষত্ব পেয়েছে।

‘খোঁয়ারি’ (১৯৮২), ‘দুধেভাতে উৎপাত' (১৯৮৫), ‘দোজখের ওম' (১৯৮৯)

গল্পঃ

‘রেইনকোট’ (মুক্তিযুদ্ধভিত্তিক), ‘জাল স্বপ্ন স্বপ্নের জাল' (মুক্তিযুদ্ধভিত্তিক), ‘ফোঁড়া’ (মার্কসীয় তত্ত্বভিত্তিক), ‘মিলির হাতে স্টেনগান' (স্বাধীনতা পরবর্তী বিশৃঙ্খল বাংলাদেশের প্রকৃত রূপ রূপায়িত)।

প্রবন্ধগ্রন্থঃ

'সংস্কৃতির ভাঙ্গা সেতু' (১৯৯৮): এতে ২২টি প্রবন্ধ অন্তর্ভুক্ত আছে।

Related Question

View All
  • খোঁয়ারি
  • পথ জানা নাই
  • দোজখের ওম
  • অন্য ঘরে অন্য স্বর
110
Updated: 2 days ago
  • অমিয় চক্রবর্তী
  • আনোয়ারা পাশা
  • আখতারুজ্জামান ইলিয়াস
  • আবু জাফর ওবায়দুল্লাহ্
138
Updated: 2 days ago
  • গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায়
  • আসামের করিমগঞ্জ
  • গাইবান্ধার গোটিয়া গ্রামে
  • ঢাকার নবাবগঞ্জ থানায়
117
Updated: 2 days ago
  • জহির রায়হান
  • সৈয়দ ওয়ালীউল্লাহ্
  • শওকত ওসমান
  • আখতারুজ্জামান ইলিয়াস
145
  • আবদুল হক
  • কাজী মোতাহার হোসেন
  • মোতাহের হোসেন চৌধুরী
  • আখতারুজ্জামান ইলিয়াস
131
  • অন্য ঘরে অন্য স্বর
  • দুধভাতে উৎপাত
  • খোঁয়ারি
  • মোয়াবনামা
152
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews

Question Analytics

মোট উত্তরদাতা

জন

সঠিক
ভুল
উত্তর নেই