'সোনার তরী' কবিতায় 'বাঁকা জল' বলতে কী বোঝানো হয়েছে? 

Updated: 8 months ago
  • মহাকাল
  • নদীর স্রোত
  • খরস্রোতা নদী
  • ধারালো জলস্রোত
7.7k
ব্যাখ্যাঃ

'সোনার তরী' কবিতায় 'বাঁকা জল' একটি গভীর প্রতীকি অর্থ বহন করে। এখানে 'বাঁকা জল' বলতে নদীর স্বাভাবিক বাঁক বা জলস্রোতকে বোঝানো হয়নি, বরং জীবনের ক্ষণস্থায়ীতা এবং মহাকালের অনবরত প্রবাহকে নির্দেশ করে। এটি প্রতীকীভাবে মহাকাল বা সময়কে বোঝায় যা সবকিছুকে ভাসিয়ে নিয়ে যায়, শুধুমাত্র মানুষের কর্মফল বা সৃষ্টিকে (যেমন কবির সোনার ধান/কবিতা) আশ্রয় দেয়।

        
  • মহাকাল: এই অপশনটি সঠিক, কারণ 'বাঁকা জল' মূলত সময় বা মহাকালের প্রতীক, যা ক্রমাগত বয়ে চলে এবং মানব জীবন ও তার সকল অর্জনকে বিলীন করে দেয়। কবি মহাকালের এই অপ্রতিরোধ্য গতির সামনে নিজের সৃষ্টিকর্মটুকুকে (সোনার ধান) বাঁচিয়ে রাখার আকুতি জানিয়েছেন।
  •     
  • নদীর স্রোত: এটি আক্ষরিক অর্থ, কিন্তু কবিতায় এর একটি গভীর প্রতীকী অর্থ আছে, যা শুধু নদীর স্রোতকে ছাড়িয়ে যায়।
  •     
  • খরস্রোতা নদী: এটিও আক্ষরিক অর্থের কাছাকাছি, কিন্তু 'বাঁকা জল' এর প্রতীকী গভীরতাকে ধরতে পারে না।
  •     
  • ধারালো জলস্রোত: এটিও আক্ষরিক অর্থের বর্ণনা, যা মূল প্রতীকি তাৎপর্য থেকে অনেক দূরে।

তাই, এই কবিতায় 'বাঁকা জল' একটি রূপক অর্থে ব্যবহৃত হয়েছে, যা মহাকালের চিরন্তন প্রবাহ এবং মানব জীবনের সীমাবদ্ধতাকে ফুটিয়ে তোলে।

Satt AI
Satt AI
2 months ago


গরজে - গর্জন করে ৷
ভারা ভারা - ‘ভারা' অর্থ ধান রাখার পাত্র। এরকম পাত্রের সমষ্টি বোঝাতে এখানে ব্যবহৃত হয়েছে।
ক্ষুরধারা - ক্ষুরের মতো ধারালো যে প্রবাহ বা স্রোত ।
খরপরশা - ধারালো বর্শা। এখানে ধারালো বর্শার মতো ।
আমি - সাধারণ অর্থে কৃষক । প্রতীকী অর্থে শিল্পস্রষ্টা কবি । 
আমি একেলা - কৃষক কিংবা শিল্পস্রষ্টা কবির নিঃসঙ্গ অবস্থা।
চারিদিকে বাঁকা জল করিছে খেলা - ধানক্ষেতটি ছোট দ্বীপের আঙ্গিকে চিত্রিত। তার পাশে ঘূর্ণায়মান স্রোতের উদ্দামতা। নদীর ‘বাঁকা' জলস্রোতে বেষ্টিত ছোট ক্ষেতটুকুর আশু বিলীয়মান হওয়ার ইঙ্গিত রয়েছে এ অংশে। ‘বাঁকা জল’ এখানে অনন্ত কালস্রোতের প্রতীক ।
তরুছায়ামসী-মাখা  - ওপারের মেঘে ঢাকা গ্রামটি যেন গাছের ছায়ার কালো রঙে মাখানো।
গান গেয়ে তরী বেয়ে কে আসে পারে -  ক্ষুরের মতো ধারালো জলস্রোতে গান গাইতে গাইতে যে মাঝি পারের দিকে এগিয়ে আসছে, রবীন্দ্র-ভাবনায় সে নির্মোহ মহাকালের প্রতীক । 
কোনো দিকে নাহি চায় - মহাকালের প্রতীক এই মাঝি নিরাসক্ত বলেই তার সুনির্দিষ্ট দৃষ্টিপাত নেই ।
দেখে যেন মনে হয় চিনি উহারে - এই আগন্তুক মাঝি কৃষক বা শিল্পস্রষ্টা কবির হয়ত চেনা। কেননা, চেনা মনে হলেও কৃষক বা শিল্পস্রষ্টা কবির সংশয় থেকেই যায় ।
ওগো, তুমি কোথা যাও কোন বিদেশে ? - নির্বিকার মাঝির দৃষ্টি আকর্ষণের জন্য কৃষক বা কবির চেষ্টা। ‘বিদেশ’ এখানে চিরায়ত শিল্পলোকের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে।
বারেক ভিড়াও তরী কূলেতে এসে - চিরায়ত শিল্পলোকে ঠাঁই পাওয়ার জন্যই কৃষকরূপী কবির ব্যাকুল অনুনয় এখানে প্রকাশিত ।
আমার সোনার ধান - কৃষকের শ্রেষ্ঠ ফসল। ব্যঞ্জনার্থে শিল্পস্রষ্টা কবির সৃষ্টিসম্ভার।
আর আছে, আর নাই, দিয়েছি ভরে - ছোট জমিতে উৎপন্ন ফসলের সবটাই অর্থাৎ কবির সমগ্র সৃষ্টি তুলে দেওয়া হয়েছে মহাকালের স্রোতে ভেসে আসা সোনার তরী-রূপী চিরায়ত শিল্পলোকে ৷
থরে বিথরে - স্তরে স্তরে, সুবিন্যস্ত করে ।
এখন আমারে লহো করুণা করে - ফসল বা সৃষ্টিসম্ভার তুলে দেওয়া হয়েছে নৌকায়। এখন ফসল বা সৃষ্টির স্রষ্টা স্থান পেতে চায় ওই মহাকালের নৌকায় ।
ঠাঁই নাই, ঠাঁই নাই ছোট সে তরী - সোনার তরীতে মহৎ সৃষ্টিরই স্থান সংকুলান হয় কেবল । ব্যক্তিসত্তা ও তার শারীরিক অস্তিত্বকে নিশ্চিতভাবে হতে হয় মহাকালের নিষ্ঠুর কালগ্রাসের শিকার ।
শূন্য নদীর তীরে রহিনু পড়ি - নিঃসঙ্গ অপূর্ণতার বেদনা নিয়ে আসন্ন ও অনিবার্য মৃত্যুর প্রতীক্ষার ইঙ্গিত। এ প্রসঙ্গে রবীন্দ্রনাথ লিখেছেন : “মহাকাল আমার সর্বস্ব লইয়া যায় বটে, কিন্তু আমাকে ফেলিয়া যায় বিস্মৃতি ও অবহেলার মধ্যে। ... সোনার তরীর নেয়ে আমার সোনার ধান লইয়া যায় খেয়াপারে, কিন্তু আমাকে লয় না ।”
 

Related Question

View All
  • কালস্রোতের
  • কর্মফলের
  • মহাকালের
  • আশঙ্কার
62
  • কালো রঙে মাখানো
  • অস্পষ্ট মহাকাল
  • মসী দ্বারা অস্পষ্ট
  • মসী দ্বারা মাখা
20
  • কালো রঙে মাখানো
  • কলম দিয়ে মাখানো
  • অস্পষ্ট মহাকাল
  • অস্পষ্ট সময়
80
Updated: 1 year ago
  • ধারালো বর্শা
  • তীব্র স্রোত
  • বাঁকা জল
  • মহাকাল
431
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews

Question Analytics

মোট উত্তরদাতা

জন

সঠিক
ভুল
উত্তর নেই