'সোনার তরী' কবিতায় বর্ণিত নদীটি কেমন ?

Updated: 1 day ago
  • খরস্রোত

  • গভীর

  • ক্ষুদ্র

  • বৃহৎ

1.2k
ব্যাখ্যাঃ

রবীন্দ্রনাথ ঠাকুরের 'সোনার তরী' কবিতায় নদীকে খরস্রোত হিসেবে বর্ণনা করা হয়েছে। এটি কবিতার মূল ভাব প্রকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খরস্রোত নদীটি মহাকাল বা জীবনস্রোতের প্রতীক, যা কবিকে (বা তার কর্মকে) একাকী করে দেয় এবং তার জীবনের ফসল (সৃষ্টিকর্ম) নিয়ে চলে যায়, কিন্তু তাকে নিতে পারে না। এই খরস্রোত বর্ণনাটি কবিতার বিষণ্ণতা, বিচ্ছিন্নতা এবং সময়ের চিরন্তন প্রবাহকে ফুটিয়ে তোলে।

        
  • গভীর: নদী গভীর হতে পারে, কিন্তু খরস্রোত এর প্রধান এবং প্রতীকী বৈশিষ্ট্য।
  •     
  • ক্ষুদ্র: কবিতায় নদীকে ক্ষুদ্র হিসেবে দেখানো হয়নি, বরং এর বিশালতা ও প্রভাবই মুখ্য।
  •     
  • বৃহৎ: নদী বৃহৎ হলেও, এর খরস্রোত বৈশিষ্ট্যই কবির একাকীত্ব ও অসহায়ত্বকে বেশি নির্দেশ করে।
Sumaiya Mim
Sumaiya Mim
1 month ago


“সোনার তরী” রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সোনার তরী' কাব্যগ্রন্থের নাম-কবিতা। শতাধিক বছর ধরে এ কবিতা বিপুল আলোচনা ও নানামুখী ব্যাখ্যায় নতুন নতুন তাৎপর্যে অভিষিক্ত। একই সঙ্গে, কবিতাটি গূঢ় রহস্য ও শ্রেষ্ঠত্বেরও স্মারক । মহৎ সাহিত্যের একটি বিশেষ গুণ হলো কালে কালে নতুন দৃষ্টিভঙ্গি ও বিবেচনার আলোকে তার শ্রেষ্ঠত্ব নিরূপিত হতে থাকে । বাংলা কবিতার ইতিহাসে “সোনার তরী” তেমনি আশ্চর্যসুন্দর এক চিরায়ত আবেদনবাহী কবিতা ।
কবিতাটিতে দেখা যায়, চারপাশের প্রবল স্রোতের মধ্যে জেগে থাকা দ্বীপের মতো ছোটো একটি ধানক্ষেতে উৎপন্ন সোনার ধানের সম্ভার নিয়ে অপেক্ষারত নিঃসঙ্গ এক কৃষক। আকাশের ঘন মেঘ আর ভারী বর্ষণে পাশের খরস্রোতা নদী হয়ে উঠেছে হিংস্র। চারদিকের ‘বাঁকা জল কৃষকের মনে সৃষ্টি করেছে ঘনঘোর আশঙ্কা ৷ এরকম এক পরিস্থিতিতে ওই খরস্রোতা নদীতে একটি ভরাপাল সোনার নৌকা নিয়ে বেয়ে আসা এক মাঝিকে দেখা যায়। উৎকণ্ঠিত কৃষক নৌকা কূলে ভিড়িয়ে তার উৎপাদিত সোনার ধান নিয়ে যাওয়ার জন্য মাঝিকে সকাতরে মিনতি জানালে ওই সোনার ধানের সম্ভার নৌকায় তুলে নিয়ে মাঝি চলে যায়। ছোট নৌকা বলে স্থান সংকুলান হয় না কৃষকের । শূন্য নদীর তীরে আশাহত কৃষকের বেদনা গুমড়ে মরে ।
এ কবিতায় নিবিড়ভাবে মিশে আছে কবির জীবনদর্শন । মহাকালের স্রোতে জীবন-যৌবন ভেসে যায়, কিন্তু বেঁচে থাকে মানুষেরই সৃষ্ট সোনার ফসল। তার ব্যক্তিসত্তা ও শারীরিক অস্তিত্বকে নিশ্চিতভাবে হতে হয় মহাকালের নিষ্ঠুর কালগ্রাসের শিকার।
“সোনার তরী” মাত্রাবৃত্ত ছন্দে রচিত। এর অধিকাংশ পক্তি ৮+৫ মাত্রার পূর্ণপর্বে বিন্যস্ত ।

Related Question

View All
  • ২টি
  • ৩টি
  • ৪টি
  • ১টি
5.1k
Updated: 1 day ago
  • কৃষক
  • ঢেউগুলি
  • কবি নিজে
  • তরুছায়া
3.6k
  • পাঞ্জেরি
  • যেতে নাহি দিব
  • সোনার তরী
  • আঠারো বছর বয়স
516
  • পাঞ্জেরি
  • যেতে নাহি দিব
  • সোনার তরী
  • আঠার বছর বয়স
571
  • সােনার ঘাসে
  • সােনার হারে
  • সােনার ধানে
  • সােনার মােহরে
  • সােনার মূর্তিতে
654
Updated: 1 day ago
  • খরস্রোতা
  • গভীর
  • ক্ষুদ্র
  • বৃহৎ
3.9k
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews

Question Analytics

মোট উত্তরদাতা

জন

সঠিক
ভুল
উত্তর নেই