স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান নয় কোনটি?

Updated: 6 months ago
  • বজ্রকণ্ঠ
  • জল্লাদের দরবার
  • গানের ডালি
  • চরমপত্র
4.8k
উত্তরঃ

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কিছু নিয়মিত অনুষ্ঠান হলো পবিত্র কোরআনের বাণী, চরমপত্র, মুক্তিযুদ্ধের গান, যুদ্ধক্ষেত্রের খবরাখবর, রণাঙ্গনের সাফল্যকাহিনী, সংবাদ বুলেটিন, ধর্মীয় কথিকা, বজ্রকণ্ঠ, নাটক, সাহিত্য আসর এবং রক্তের আখরে লিখি। সবচেয়ে জনপ্রিয় ছিল অনুষ্ঠান এম আর আখতার মুকুল উপস্থাপিত চরমপত্র। এখানে তিনি পাকিস্তান সামরিক বাহিনীর অসংলগ্ন অবস্থানকে পুরনো ঢাকার আঞ্চলিক ভাষার সংলাপে তুলে ধরতেন। চরমপত্রের পরিকল্পনা করেন আবদুল মান্নান। আরেকটি জনপ্রিয় অনুষ্ঠান জল্লাদের দরবার পরিচালনা করতেন কল্যাণ মিত্র। অনুষ্ঠানটিতে ইয়াহিয়া খানকে “কেল্লা ফতে খান” হিসেবে ব্যঙ্গাত্মকভাবে ফুটিয়ে তোলা হত। “বজ্র কণ্ঠ” অনুষ্ঠানে শেখ মুজিবুর রহমানের ভাষণের অংশবিশেষ সম্প্রচার করা হত। বেতার কেন্দ্রে তরুণ শিল্পীরা দেশাত্মবোধক ও অনুপ্রেরণাদায়ক গান করতেন। সম্প্রচারের জন্য এসময় অনেক গান ও কবিতা লেখা হয়। কেন্দ্রের গায়কেরা পশ্চিম বঙ্গের বিভিন্ন অনুষ্ঠানে গান গেয়ে যুদ্ধকালীন সময়ে তহবিল সংগ্রহ করেন। এছাড়াও বেতার কেন্দ্র থেকে বাংলা, ইংরেজি ও উর্দুতে সংবাদ সম্প্রচার করা হত। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র আহ্বায়ক কমিটির সভাপতি কামাল লোহানী বলেন, "আমাদের জন্য বেতার ছিল মনস্তাত্ত্বিক যুদ্ধক্ষেত্র, যার মাধ্যমে আমরা জনগণের সাহস বাড়াতে সহায়তা করি"।

স্বাধীন বাংলা বেতার কেন্দ্র

পাকিস্তানের সৈন্যদের হাতে সকল রেডিও স্টেশন চলে যায় ১৯৭১ সালের ২৫শে মার্চ মধ্যরাতে । চট্টগ্রামের কতিপয় আওয়ামী লীগ নেতা বিরুপ পরিস্থিতি আর্চ করতে পেরে চট্টগ্রামের বেতার কেন্দ্র হতে যন্ত্রপাতি স্থানান্তরিত করে চট্টগ্রামের কালুরঘাট প্রেরণ কেন্দ্রটিকে বেতার কেন্দ্র হিসেবে গড়ে তোলেন। প্রথমে এর নামকরন করা হয় "স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র”। ১৯৭১ সালের ২৮শে মার্চ বিপ্লবী শব্দটি বাদ দিয়ে নামকরণ করা হয় “স্বাধীন বাংলা বেতার কেন্দ্র” । হানাদার বাহিনীর বোমা বর্ষণের ফলে বেতার কেন্দ্রটি অচল হয়ে যায়- ১৯৭১ সালের ৩০শে মার্চ । পরবর্তীতে, কলকাতার বালিগঞ্জে বেতার কেন্দ্রটি ২য় পর্যায়ে সম্প্রচার শুরু করে ১৯৭১ সালের ২৫মে। স্বাধীনতার পর ২২ ডিসেম্বর, ১৯৭২ কলকাতা থেকে ঢাকায় স্থানান্তর করা হয়।

জেনে নিই

  • বজ্রকণ্ঠ নামে সম্প্রচার হতো বঙ্গবন্ধুর ভাষণ ।
  • স্বাধীনতার ঘোষণাপত্র প্রচার করা হয় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে।
  • স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অত্যন্ত জনপ্রিয় দুটি জল্লাদের দরবার ও চরমপত্র ।
  • স্থানীয় ঢাকাইয়া ভাষায় 'চরমপত্র' পাঠ করেন এম আর আখতার মুকুল।
  • কেল্লা ফতেহ খান হলো ইয়াহিয়া খানের পাশবিক চরিত্র।
  • মুজিবনগর থেকে প্রকাশিত পত্রিকা সাপ্তাহিক জয়বাংলা।
  • আওয়ামী লীগের মুখপাত্র ‘ বাংলার বাণী’ [ সম্পাদক ফজলুল হক মণি]
  • প্রথম নারী শিল্পী নমিতা ঘোষ।
  • প্রথম কথিকা পাঠকারী বেলাল মোহাম্মদ।

Related Question

View All
  • কল্যাণ মিত্র
  • রাজু আহমেদ
  • এম আর আকতার মুকুল
  • নারায়ণ ঘোষ (মিতা)
3k
  • ওয়্যারলেস এর মাধ্যমে
  • স্বাধীন বেতার বাংলা কেন্দ্রের মাধ্যমে
  • টেলিভিশনের মাধ্যমে
  • স্যাটেলাইটের মাধ্যমে মাধ্যমে
192
  • সংবাদ পরিক্রমা
  • বজ্রসাহস
  • চরমপাঠ
  • চরমপত্র
4.6k
  • মেহেরপুর , কুষ্টিয়া
  • কালুরঘাট, চট্রগ্রাম
  • মুজিবনগর, কুষ্টিয়া
  • নাটোর, রাজশাহী
1k
  • এম এ আজিজ
  • আবু হেনা মোস্তফা কামাল
  • এম আর আখতার মুকুল
  • বেলাল মোহাম্মদ
5.6k
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews

Question Analytics

মোট উত্তরদাতা

জন

সঠিক
ভুল
উত্তর নেই