হাসান আজিজুল হক রচিত ‘আত্মজা ও একটি করবী গাছ’ কোন ধরনের রচনা?

Updated: 1 year ago
  • কাব্যগ্রন্থ
  • উপন্যাস
  • ছােট গল্প
  • ভ্রমণ কাহিনী
  • নাটক
958
ব্যাখ্যাঃ

হাসান আজিজুল হক বাংলা সাহিত্যের একজন প্রথিতযশা কথাশিল্পী। তাঁর রচিত 'আত্মজা ও একটি করবী গাছ' একটি বিখ্যাত ছোট গল্প। এই গল্পটি লেখকের অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে বিবেচিত এবং এর মধ্যে গ্রামীণ জীবনের বাস্তবতা, মানুষের মনস্তত্ত্ব ও জটিল সম্পর্কের এক চমৎকার বিশ্লেষণ উঠে এসেছে। এটি বাংলা ছোটগল্পের ইতিহাসে একটি মাইলফলক।

        
  • কাব্যগ্রন্থ: কাব্যগ্রন্থ হলো কবিতার সংকলন। হাসান আজিজুল হক মূলত কথাসাহিত্যিক, কবি নন।
  •     
  • উপন্যাস: উপন্যাস দীর্ঘ পরিসরের আখ্যানমূলক রচনা। 'আত্মজা ও একটি করবী গাছ' আকারের দিক থেকে ছোটগল্পের বৈশিষ্ট্য ধারণ করে, উপন্যাসের নয়।
  •     
  • ভ্রমণ কাহিনী: ভ্রমণ কাহিনী বলতে কোনো স্থান ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে লেখা রচনাকে বোঝায়। 'আত্মজা ও একটি করবী গাছ' একটি কল্পিত আখ্যান।
  •     
  • নাটক: নাটক হলো মঞ্চে অভিনয়ের উদ্দেশ্যে রচিত সাহিত্যকর্ম। এটি একটি পঠনযোগ্য আখ্যান, নাটক নয়।
Satt AI
Satt AI
1 day ago
২০১২-এ আজিজুল হক

হাসান আজিজুল হক (১৯৩৯-২০২১)

বাংলাদেশের ছোটগল্পের ধারায় অত্যন্ত শক্তিমান লেখকরূপে স্বীকৃত হাসান আজিজুল হক। বস্তুবাদী চিন্তা-চেতনার আলোকে তিনি সমাজ জীবনের অবক্ষয়, সাম্প্রদায়িকতা, নিম্ন মধ্যবিত্ত জীবনের প্রকৃত রূপ, হতাশা ও দারিদ্র্যের নিখুঁত চিত্র নির্লিপ্ত শিল্পীর মত অঙ্কন করেছেন।

  • হাসান আজিজুল হক ২ ফেব্রুয়ারি, ১৯৩৯ সালে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার যবগ্রামে জন্মগ্রহণ করেন।
  • রাজশাহী কলেজে পড়াকালীন ভাঁজপত্র 'চারপাতা'য় আমের মাহাত্ম্যবিষয়ক তাঁর প্রথম লেখা ছাপা হয়।
  • তিনি 'অসীমান্তিক' (১৯৯৮) নামে একটি পত্রিকা সম্পাদনা করেন।
  • তিনি 'বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার' (১৯৭০), 'আদমজী সাহিত্য পুরস্কার' (১৯৬৭), 'একুশে পদক' (১৯৯৯), 'আনন্দ পুরস্কার' (২০০৭) পান।
  • তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ছিলেন এবং ২০০৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 'বঙ্গবন্ধু চেয়ার' পদের জন্য মনোনীত হন।
  • তিনি ১৫ নভেম্বর, ২০২১ সালে মৃত্যুবরণ করেন।

তাঁর প্রকাশিত গল্পগ্রন্থগুলো:

‘আত্মজা ও একটি করবী গাছ' (১৯৬৭): দেশ বিভাগের ফলে সৃষ্ট ব্যক্তিচরিত্রের নৈতিক স্খলন, সাম্প্রদায়িকতা এবং সংশ্লিষ্ট কারণে সৃষ্ট চরম হতাশা ও দারিদ্র্য, উত্তেজক পরিস্থিতি ইত্যাদি বিষয় নিয়ে রচিত হয় ‘আত্মজা ও একটি করবী গাছ' গল্পগ্রন্থ ।

‘নামহীন গোত্রহীন' (১৯৭৫): এ গল্পগ্রন্থের গল্পগুলো মুক্তিযুদ্ধভিত্তিক।

‘আমরা অপেক্ষা করছি' (১৯৮৮): এ গল্পগ্রন্থের গল্পগুলোতে নিম্ন মধ্যবিত্ত জীবনের চিত্র, দারিদ্র্যের কষাঘাতে বিবর্ণ নর- নারীর প্রেমহীনতা, অসুস্থ রাজনীতির কালো থাবায় সন্তানহারা পিতার শোক ইত্যাদি বিষয় ফুটে উঠেছে।

‘সমুদ্রের স্বপ্ন শীতের অরণ্য' (১৯৬৪), ‘জীবন ঘষে আগুন’ (১৯৭৩), ‘পাতালে হাসপাতালে' (১৯৮১), ‘রাঢ়বঙ্গের গল্প’ (১৯৯১), ‘রোদে যাবো' (১৯৯৫), ‘মা মেয়ের সংসার’ (১৯৯৭), ‘বিধবাদের কথা ও অন্যান্য গল্প' (২০০৭)।

তাঁর প্রকাশিত উপন্যাসগুলোঃ

‘ আগুনপাখি ' (২০০৬): হাসান আজিজুল হকের পৈতৃক নিবাস বর্ধমানের একটি নির্দিষ্ট অঞ্চলকে কেন্দ্র করে গড়ে উঠা ওই এলাকার মানুষের সংগ্রামী জীবন এবং বিভেদকামী রাজনীতি ও সাম্প্রদায়িকতার যথাযথ রূপায়ণ 'আগুনপাখি' উপন্যাস। চরিত্র: মেঝ বউ।

‘সাবিত্রী উপাখ্যান' (২০১৩): ১৯৩৫ সালের ভারত শাসন আইন, ভারতের প্রথম নির্বাচন, ফজলুল হকের কৃষক প্রজা পার্টি গঠন, জমিদারি ও মহাজনি প্রথা, ব্রাহ্মণধর্মীয় এক নারী ধর্ষণ নিয়ে হিন্দু-মুসলমানের মধ্যে দাঙ্গা ইত্যাদি বিষয় নিয়ে রচিত এ উপন্যাস।

‘ বৃত্তায়ন’ (১৯৯১), ‘ শিউলি' (২০০৬), ‘ শামুক' (২০১৫)।

তাঁর অন্যান্য রচনাবলি:

প্রবন্ধ :

‘কথাসাহিত্যের কথকতা' (১৯৮১), ‘অপ্রকাশের ভার’ (১৯৮৮), 'চিন্তন কণা'।

মুক্তিযুদ্ধ বিষয়ক :

‘একাত্তর-করতলে ছিন্নমাথা ।

নাটক :

‘চন্দর কোথায়'।

শিশুসাহিত্য :

‘লালঘোড়া আমি' (১৯৮৪), 'ফুটবল থেকে সাবধান' (১৯৯৮)।

আত্মজীবনী :

'ফিরে যাই, ফিরে আসি’, ‘উঁকি দিয়ে দিগন্ত।

Related Question

View All
Updated: 7 months ago
  • জীবন ঘষে আগুন
  • আগুন পাখি
  • নামহীন গোত্রহীন
  • যোগাযোগ
169
  • কাব্য
  • কাব্যনাট্য
  • নাট্যকাব্য
  • উপন্যাস
385
Updated: 8 months ago
  • হুমায়ূন আজাদ
  • হুমায়ূন আহমেদ
  • শহীদুল জহির
  • হাসান আজিজুল হক
1.6k
  • প্রেম
  • দেশপ্রেম
  • গ্রামীণ কুসংস্কার
  • বিশ্বযুদ্ধ
1.9k
Updated: 1 year ago
  • বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায় : সীতার বনবাস
  • হাসান আজিজুল হক : আগুনপাখি
  • আল মাহমুদ : পরানের গহীন
  • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর : সীতারাম
426
Updated: 1 year ago
  • সেলিনা হোসেন
  • জাহানারা ইমাম
  • হাসান আজিজুল হক
  • আখতারুজ্জামান ইরিয়াস
  • তসলিমা নাসরিন
1.3k
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews

Question Analytics

মোট উত্তরদাতা

জন

সঠিক
ভুল
উত্তর নেই