১৯ শতকের 'মহিলা ' কাব্যের রচয়িতা কে?
১৯ শতকের 'মহিলা ' কাব্যের রচয়িতা কে?
-
ক
নূরন্রেসা খাতুন বিদ্যাবিনোদিনী
-
খ
বেগম রোকেয়া
-
গ
নওয়াব ফয়জুন্নেসা চৌধুরী
-
ঘ
সুরেন্দ্রনাথ মজুমদার
সুরেন্দ্রনাথ মজুমদার কবি, সাহিত্যিক। যশোর জেলার জগন্নাথপুর গ্রামে তাঁর জন্ম। তিনি কলকাতার ফ্রি চার্চ ইনস্টিটিউশন, হেয়ার স্কুল এবং ওরিয়েন্টাল সেমিনারিতে শিক্ষালাভ করেন। সংস্কৃত, ফারসি ও ইংরেজি ভাষা এবং দর্শন ও সাহিত্যে তাঁর পারদর্শিতা ছিল। কলকাতার ঠাকুরবাড়ি এস্টেটে তিনি কিছুদিন চাকরি করেন।
সুরেন্দ্রনাথ বিবিধার্থসংগ্রহ, সমীরণ, চিকিৎসাতত্ত্ব বিজ্ঞান ও নলিনী পত্রিকায় নিয়মিত লিখতেন। ইন্দ্রিয়ানুভূতি ও দেহজ প্রেম তাঁর কবিতার প্রধান বিষয়। ষড়ঋতুবর্ণন (১৮৫৬), সবিতা সুদর্শন (১৮৭০), ফুল্লরা (১৮৭০), বর্ষবর্তন (১৮৭২), মহিলা (১৮৮০) তাঁর রচিত কাব্যগ্রন্থ। এগুলির মধ্যে মহিলা তাঁর শ্রেষ্ঠ রচনা; এতে মাতা, জায়া ও পত্মীরূপে নারীর বন্দনা করা হয়েছে। বিশ্বরহস্য (১৮৭৭) তাঁর একটি গদ্য রচনা। এছাড়া হামির নামে একটি নাটকও তিনি রচনা করেছেন। পাঁচ খন্ডে তিনি রাজস্থানের ইতিবৃত্ত নামে টডের গ্রন্থের অনুবাদ (১৮৭২ - ১৮৭৩) করেন। চৈত্রমেলা উপলক্ষে ১৮৬৯ সালে তিনি ভারতের ব্রিটিশ শাসন পরিদর্শন নামে একটি গ্রন্থ রচনা করেন।
নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী (১৮৩৪-১৯০৩)
- দক্ষিণ এশিয়ার প্রথম ও একমাত্র মহিলা নওয়াব এবং নারী শিক্ষার পথিকৃৎ।
- আধুনিক বাংলা সাহিত্যের ইতিহাসে ১৯ শতকের প্রথম মুসলিম কবি হিসেবে পরিচিত।
- তিনিই প্রথম মুসলিম গদ্য-পদ্য লেখিকা ছিলেন।
• তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলি:
- রূপজালাল (১৮৭৬)
- সঙ্গীত লহরী
- সঙ্গীত সার।
রহিমুন্নেছা (১৭৬৩-১৮০০)
- অন্ত্যমধ্যযুগীয় বা মধ্যযুগের শেষের অর্থাৎ ১৮ শতকের শেষের বাংলা সাহিত্যের একজন কবি।
- তাঁকে বাংলা সাহিত্যের প্রথম মুসলিম নারী কবি বলা হয়।
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন (১৮৮০-১৯৩২)
- ২০ শতকের প্রারম্ভিককালের বাঙালি চিন্তাবিদ, ঔপন্যাসিক, প্রাবন্ধিক এবং সমাজ সংস্কারক।
- তিনি বাঙালি মুসলিম নারী জাগরণের অগ্রদূত হিসেবে পরিচিত।
নুরুন্নেসা খাতুন বিদ্যাবিনোদিনী (১৮৯৪-১৯৭৫)
- ২০ শতকের বাংলার প্রথম মুসলিম নারী ঔপন্যাসিক।
রহিমুন্নিসা (১৮শ শতক) অন্ত্যমধ্যযুগীয় বাংলা সাহিত্যের একজন কবি। তাকে বাংলা সাহিত্যের প্রথম মুসলিম নারী কবি বলা হয়ে থাকে। মধ্যযুগীয় বাংলা ভাষায় তার যথেষ্ট জ্ঞান ছিল। তার রচিত লাইলী মজনু কাব্যে এর প্রমাণ পাওয়া যায়। তবে তার অন্য কোনো লেখা পাওয়া যায়নি। [১] তাকেই মধ্যযুগের বাংলা সাহিত্যের মুসলমান মহিলা কবি বলা হয়।
Related Question
View All-
ক
মেঘনাদবধ
-
খ
চন্ডীমঙ্গল
-
গ
পদ্মাবতী
-
ঘ
শ্রীকৃষ্ণকীর্তন
-
ক
নাটক
-
খ
ছোটগল্প
-
গ
প্রবন্ধ
-
ঘ
গীতিকবিতা
-
ক
শেষ প্রশ্ন
-
খ
শেষ লেখা
-
গ
শেষের কবিতা
-
ঘ
শেষের পরিচয়
-
ক
২ ভাগে
-
খ
৩ ভাগে
-
গ
৪ ভাগে
-
ঘ
কোনটিই নয়
-
ক
মাগধী
-
খ
গৌড়ীয়
-
গ
গৌড়ীয় প্রাকৃত
-
ঘ
বজ্রবুলি
-
ক
মাযহারুল ইসলাম
-
খ
রফিকুল আজাদ
-
গ
হুমায়ূন কবির
-
ঘ
জাহানারা ইমাম
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
Related Question
Question Analytics
মোট উত্তরদাতা
জন