Bangla Academy Award was First introduced in --
-
ক
1960
-
খ
1974
-
গ
1976
-
ঘ
1950
-
ঙ
None
বাংলা সাহিত্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ১৯৬০ সালে প্রবর্তন করা হয় বাংলা একাডেমি পুরুস্কার। কবিতা, উপন্যাস, নাটক, প্রবন্ধ, ছোট গল্প, শিশুসাহিত্য প্রভৃতি ক্ষেত্রে অবদানের জন্য প্রতি বছর এ পুরস্কার প্রদান করা হয়।
বাংলা একাডেমি বাঙালি জাতিসত্তার প্রতীক। ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে ১৯৫৫ সালের ৩ ডিসেম্বর (১৩৬২ বঙ্গাব্দের ১৭ অগ্রহায়ণ) ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে অবস্থিত বর্ধমান হাউসে এটি প্রতিষ্ঠিত হয়। বাংলা ভাষা ও সাহিত্য উন্নয়নে প্রতিষ্ঠানটি সর্বাধিক খ্যাতি লাভ করেছে। এর স্বপ্নদ্রষ্টা ছিলেন ড. মুহাম্মদ শহীদুল্লাহ। ১৯৫৬ সালে ড. মুহাম্মদ এনামূল হক বাংলা একাডেমির প্রথম পরিচালকের দায়িত্বভার গ্রহণ করেন। স্বাধীনতা যুদ্ধের পর ১৯৭২ সালে বাংলা একাডেমির প্রধান নির্বাহী হিসেবে মহাপরিচালকের পদ সৃষ্টি করা হয় এবং অধ্যাপক মযহারুল ইসলাম প্রথম মহাপরিচালক নিযুক্ত হন। একাডেমির মূল মিলনায়তনের নাম আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তন।

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রবর্তন করা হয় ১৯৬০ সালে। বাংলা ভাষা ও সাহিত্য ক্ষেত্রে সামগ্রিক অবদানের জন্য লেখকদের সৃজনী প্রতিভার স্বীকৃতি স্বরূপ এ পুরস্কার প্রদান করা হয়। প্রতি বছর ফেব্রুয়ারি মাসে বর্ধমান হাউস প্রাঙ্গনে আয়োজিত হয় ঐতিহ্যবাহী অমর একুশে গ্রন্থমেলা (একুশে বইমেলা)। ১৯৭২ সালে বাংলা একাডেমি প্রাঙ্গণে মেলা শুরু হয়, তবে বাংলা একাডেমি আনুষ্ঠানিকভাবে প্রতিবছর বইমেলার আয়োজন করার জন্য ১৯৭৮ সালে দায়িত্ব গ্রহণ করে। গ্রন্থমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদান করা হয়। বর্ধমান হাউসের দ্বিতীয় তলায় রয়েছে নজরুল স্মৃতিকক্ষ। বর্ধমান হাউসের ঠিক সামনে বিশালাকার বটগাছের নিচে রয়েছে নজরুল মঞ্চ। বাংলা একাডেমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে ২০১০ সাল থেকে রবীন্দ্র পুরস্কার প্রবর্তন করে।
বাংলা একাডেমি থেকে ছয়টি পত্রিকা প্রকাশিত হয়। এগুলো হচ্ছে-
পত্রিকার নাম | ধরন |
| উত্তরাধিকার | ১৯৭৩ সালে মাসিক পত্রিকা হিসেবে প্রথম প্রকাশিত হয়। ১৯৮৩ সালে পত্রিকাটি ত্রৈমাসিকে রূপান্তরিত হয়। জুলাই, ২০০৯ থেকে পুনরায় মাসিক পত্রিকায় রূপান্তরিত হয়। |
| বাংলা একাডেমি পত্রিকা | গবেষণামূলক ত্রৈমাসিক। |
| ধানশালিকের দেশ | ত্রৈমাসিক কিশোর পত্রিকা |
| বাংলা একাডেমি বিজ্ঞান পত্রিকা | ষাণ্মাসিক |
| বাংলা একাডেমি জার্নাল | ইংরেজি ভাষায় প্রকাশিত ষাণ্মাসিক পত্রিকা |
| বার্তা | অনিয়মিত ত্রৈমাসিক। |
Related Question
View Allবাংলা একাডেমি পুরস্কার কবে থেকে প্রবর্তিত হয়?
-
ক
১৯৭২ সালে
-
খ
১৯৬২ সালে
-
গ
১৯৬০ সালে
-
ঘ
১৯৮০ সালে
বাংলা একাডেমি কোন সালে প্রতিষ্ঠিত হয়?
-
ক
১৯৪৫
-
খ
১৯৫৫
-
গ
১৯৫৬
-
ঘ
১৯৫৭
সম্প্রতি (অক্টোবর-২০২৪) বাংলা একাডেমির সভাপতি হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে -
-
ক
অধ্যাপক শামসুজ্জামান খান
-
খ
জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম
-
গ
সেলিনা হোসেন
-
ঘ
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক
বাংলা একাডেমির নতুন মহাপরিচালকের নাম কী? (সেপ্টেম্বর-২০২৪)
-
ক
অধ্যাপক ড. মোহাম্মদ আজম
-
খ
রাশিদ আসকারী
-
গ
মুহম্মদ নূরুল হুদা
-
ঘ
হাবীবুল্লাহ সিরাজী
সম্প্রতি (মে-২০২৪) বাংলা একাডেমির 'রবীন্দ্র পুরস্কার' পেয়েছেন কে?
-
ক
অধ্যাপক সিদ্দিকা মাহমুদা
-
খ
শিল্পী শীলা মোমেন
-
গ
অধ্যাপক আবদুল্লাহ আবু দায়ীদ
-
ঘ
অধ্যাপক ভীষ্মদেব চৌধুরী ও শিল্পী লাইসা আহমেদ
বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে?
-
ক
১৯৬০ সালে
-
খ
১৯৫২ সালে
-
গ
১৯৫৫ সালে
-
ঘ
১৯৫৪ সালে
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!