আমরা নূতন যৌবনের দূত

আমরা চঞ্চল আমরা অদ্ভুত।

আমরা বেড়া ভাঙি।

আমরা অশোক বনের

রাঙা নেশায় রাঙি।

ঝঞ্ঝার বন্ধন ছিন্ন করে দেই-

আমরা বিদ্যুৎ।

আমরা করি ভুল'

অগাধ জলে ঝাঁপ দিয়ে

যুঝিয়ে পাই কূল।

Updated: 4 months ago
উত্তরঃ

আঠারো বছর বয়সে বিরাট দুঃসাহসেরা উকি দেয়।

Md Durjoy islam
Md Durjoy islam
4 months ago
উত্তরঃ

আঠারো বছর বয়সে দুঃসাহসী স্বপ্ন, কল্পনা ও উদ্যোগ তরুণদের মন আন্দোলিত করে যার ফলে আঠারো বছর বয়স ভীরু ও কাপুরুষ হওয়ার বয়স নয়।
আঠারো বছর বয়সে অন্যের উপর নির্ভরশীলতা পরিহার করে তরুণরা আত্মনির্ভরশীল হতে শেখে। মানবজীবনের এই পর্যায়ে ভালো ও মন্দের - পার্থক্য অনেক সময় তারা করতে পারে না। তবুও তারুণ্য স্বপ্ন দেখে নতুন জীবনের, নতুন উদ্যোগের। বিরাট দুঃসাহসে দেশ ও জাতির ক্রান্তিকালে এগিয়ে আসে এই তরুণরা। তারুণ্যের সাহসের প্রশংসা করতেই কবি উক্ত চরণটির অবতারণা করেছেন।

Md Durjoy islam
Md Durjoy islam
4 months ago
উত্তরঃ

উদ্দীপকের প্রথম তিনটি চরণের সাথে ১৮ বছর বয়স কবিতার আংশিক সাদৃশ্য খুঁজে পাওয়া যায়।
'আঠারো বছর বয়স' কৈশোর থেকে যৌবনে উপনীত হওয়ার এক ক্রান্তিকালীন সময়। অন্যের উপর নির্ভরশীলতা পরিহার করে স্বাধীনভাবে বেঁচে থাকার তাড়না অনুভব করে তরুণরা। এ সময় তারা সমস্ত বন্ধন ভেঙে আত্মপ্রত্যয়ী হয়ে ওঠে। দেহ মনের স্থবিরতা, নিশ্চলতা ও জরাজীর্ণতা অতিক্রম করে দুর্বার গতিতে তারুণ্য এগিয়ে চলে।
উদ্দীপকের প্রথম লাইনে তারুণ্যকে নতুন যৌবনের দূত বলে আখ্যায়িত করা হয়েছে। তরুণদের যৌবনে প্রাপ্ত কর্ম উদ্দীপনার মাধ্যমেই সমাজে পরিবর্তন আসে। এই তারুণ্য চঞ্চল এবং অদ্ভুত, চিরাচরিত সামাজিক রূপের সাথে যাদের মিল নেই। সব শৃঙ্খল ভেঙে এগিয়ে যাওয়াই তারুণ্যের ধর্ম। এদিক থেকে 'আঠারো বছর বয়স' কবিতার সাথে উদ্দীপকের আংশিক মিল পরিলক্ষিত হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
4 months ago
উত্তরঃ

উদ্দীপকের 'আমরা বিদ্যুৎ' এবং 'আঠারো বছর বয়স' এর 'পথে প্রান্তরে ছোটায় বহু তুফান' একই চেতনায় উদ্বুদ্ধ।"- মন্তব্যটি যথার্থ।
'আঠারো বছর বয়স' কবিতায় কবি তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে মানবজীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় বয়ঃসন্ধিকালের বৈশিষ্ট্যগুলোর অবতারণা করেছেন। এ বয়সেই মানুষ দুঃসাহসী হয়ে ওঠে এবং নতুন শপথে বলিয়ান হয়। তাদের প্রাণের তীব্র যন্ত্রণা ও তারুণ্যের শক্তি এক হয়ে মানবতা এবং দেশ ও জাতির জন্য কাজ করে। তারুণ্য স্বপ্ন দেখে নতুন জীবনের, নব নব অগ্রগতি সাধনের।
উদ্দীপকে তরুণদের নবযৌবনের দূত হিসেবে গণ্য করা হয়েছে। তারুণ্য নতুন যৌবন পেয়ে সব বাধা-বন্ধন ছিন্ন করে সামনের দিকে এগিয়ে যায়। এই তরুণরা ভুল করে এবং ভুল থেকে শিক্ষা নিয়ে সঠিক পথে অগ্রসর হয়।
যৌবনেই মানুষ দৃপ্ত পায়ে অসম্ভবের অভিযানে বের হয়। তারুণ্যে এ সকল গুণাবলি 'আঠারো বছর বয়স' কবিতায় বিধৃত তারুণ্যের ইতিবাচক বৈশিষ্ট্যগুলোরই ইঙ্গিত করে।
'আঠারো বছর বয়স' কবিতায় কবি তারুণ্যের জয়গান গেয়েছেন। তরুণরা মুক্তি ও কল্যাণের লক্ষ্যে নিশ্চল, প্রথাবদ্ধ জীবন পিছনে ফেলে নতুন জীবন রচনার স্বপ্ন দেখে। যা উদ্দীপকের কবিতাংশেও পরিলক্ষিত হয়। সবদিক বিবেচনা করে তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

Md Durjoy islam
Md Durjoy islam
4 months ago
14

আঠারো বছর বয়স কী দুঃসহ 

স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি, 

আঠারো বছর বয়সেই অহরহ 

বিরাট দুঃসাহসেরা দেয় যে উঁকি ।

[ আঠারো বছর বয়সের নেই ভয় 

পদাঘাতে চায় ভাঙতে পাথর বাধা, 

এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়- 

আঠারো বছর বয়স জানে না কাঁদা ।

এ বয়স জানে রক্তদানের পুণ্য 

বাষ্পের বেগে স্টিমারের মতো চলে, 

প্রাণ দেওয়া-নেওয়া ঝুলিটা থাকে না শূন্য 

সঁপে আত্মাকে শপথের কোলাহলে ।

(আঠারো বছর বয়স ভয়ংকর) * 

তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা, 

এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর

 এ বয়সে কানে আসে কত মন্ত্রণা ।

আঠারো বছর বয়স যে দুর্বার 

পথে প্রান্তরে ছোটায় বহু তুফান,

 দুর্যোগে হাল ঠিকমতো রাখা ভার

 ক্ষত-বিক্ষত হয় সহস্র প্রাণ । 

আঠারো বছর বয়সে আঘাত আসে 

অবিশ্রান্ত; একে একে হয় জড়ো, 

এ বয়স কালো লক্ষ দীর্ঘশ্বাসে 

এ বয়স কাঁপে বেদনায় থরোথরো 

তবু আঠারোর শুনেছি জয়ধ্বনি, 

এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে, 

বিপদের মুখে এ বয়স অগ্রণী 

এ বয়স তবু নতুন কিছু তো করে । 

এ বয়স জেনো ভীরু, কাপুরুষ নয় 

পথ চলতে এ বয়স যায় না থেমে, 

এ বয়সে তাই নেই কোনো সংশয়— 

দেশের বুকে আঠারো আসুক নেমে ৷৷

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews