আমাদের জন্মভূমি বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ হিসেবে পরিচিত। এ দেশে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে। ইসলাম ধর্মের পাশাপাশি কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিষ্টধর্ম পালন করে। সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে। এসব কারণে আমাদের দেশকে ধর্মীয় সম্প্রীতির দেশ বলা হয়। আমাদের দেশের ঐতিহ্যে উদ্বুদ্ধ হয়ে আমরাও ভিন্ন ধর্মের মানুষের সঙ্গে সম্প্রীতি বজায় রাখি। তাদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলি। তাদের সঙ্গে হাসিমুখে কথা বলি। তাদের বিপদ-আপদে সাহায্য করি। তাদের ক্ষেত্রে ন্যায়বিচার নিশ্চিত করি। ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে কোনো কথা বলি না বা কোনো কাজ করি না।
Related Question
View Allধর্মীয় সম্প্রীতি হলো সকল ধর্মের মানুষের মাঝে সুসম্পর্ক বজায় রাখা।
বাংলাদেশ একটি ধর্মীয় সম্প্রীতির দেশ হিসেবে পরিচিত।
ইসলাম ধর্মীয় সম্প্রীতির ওপর গুরুত্ব দেয়।
মহানবি (স.) অন্য ধর্মাবলম্বীদের উপাসনার প্রতিও সহনশীল ছিলেন।
আমরা ভিন্ন ধর্মের মানুষের কাজে সহযোগিতা করব।
ধর্মে দীক্ষিত করার ব্যাপারে কাউকে জোর করা বা বাধ্য করা যায় না।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!