গায়ক নয় বরং গান মনে রাখার আকুতি বিবেচনায় আলোচ্য মন্তব্যটি যৌক্তিক বলা যায়।
'সোনার তরী' কবিতায় কৃষকের উৎপাদিত ধান সোনার তরীতে স্থান পেলেও কৃষকের স্থান হয় না। তাঁকে হারিয়ে যেতে হয় মহাকালের অতল গর্ভে। তেমনি মানবজীবনের চিরকালীন বাস্তবতা এই যে, ব্যক্তিমানুষটি নম্বর পৃথিবীতে ঠাঁই না পেলেও-তার কৃতিত্ব তার হয়ে কথা বলবে।..
উদ্দীপকের কবিতাংশে কবি তাঁর গানকে মূল্যায়ন করার আহ্বান জানিয়েছেন। কেননা, তিনি দেখেছেন, বনের পাখির গান শেষ হয়ে গেলে, তাকে আর কেউ মনে রাখে না। তেমনি চাঁদ নয়, জোছনা মানুষকে আকৃষ্ট করে এবং গীত শেষ হলে বীণারও প্রয়োজন ফুরিয়ে যায়।
উদ্দীপক ও 'সোনার তরী' কবিতার প্রকৃত উদ্দেশ্য মানুষের কর্মের যথাযথ মূল্যায়ন, মহাকালের নিয়মও এরূপ। মানুষ পৃথিবীতে ক্ষণস্থায়ী; তবে কর্ম তাকে মহাকালের বুকে স্থান দিতে পারে। তাই বলা যায় যে, "উদ্দীপকটিতে 'সোনার তরী' কবিতার মূলভাব ফুটে উঠেছে"- মন্তব্যটি যথার্থ।
Related Question
View Allচিকনাই শব্দের অর্থ কী
ব্যান্জনার্থে
উত্তর চাই
একজন কৃষক দ্বীপসদৃশ ধানখেতে তার সােনার ফসল নিয়ে অপেক্ষা করছে। ঘন বর্ষা আর তীব্র সােতের কারণে তীরে যাওয়ারও কোনাে ভরসা নেই— এ কথা বােঝাতেই উক্তিটি করা হয়েছে। ‘সােনার তরী’ কবিতায় কবির জীবনদর্শন চিত্রায়িত হয়েছে।
কবিতায় একজন কৃষক তার ধান নিয়ে ক্ষুরের মতাে ধারালাে বর্ষার স্রোতে ঘেরা দ্বীপসদৃশ ধানখেতে নানা আশঙ্কা নিয়ে অপেক্ষা করছে। সে সেখানে নিঃসঙ্গ, কারও কোনাে দেখা নেই। আকাশে ঘন ঘন মেঘ গর্জন করছে। এমন বৈরী পরিবেশে কৃষকরূপী কবি নিজের নিঃসঙ্গতা ও ভরসাহীনতাকে বােঝাতে গিয়ে কূলে একা বসে আছি, নাহি ভরসা’ কথাটি বলেছেন। সারকথা : প্রশ্নোক্ত লাইনের মধ্য দিয়ে বৈরী পরিবেশে নিঃসঙ্গ এক কৃষকের ভরসাহীন অবস্থার কথা প্রকাশ পেয়েছে।
'কূলে একা বসে আছি, নাহি ভরসা'—কবির এমন অনুভূতির কারণ কী?
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!