উদ্দীপকটি কি 'আঠারো বছর বয়স' কবিতার ভাবার্থের প্রতিচ্ছবি? তোমার মতের সপক্ষে যুক্তি দাও।

Updated: 4 months ago
উত্তরঃ

তরুণদের বৈশিষ্ট্য উপস্থাপিত হওয়ায় উদ্দীপকটি 'আঠারো বছর বয়স' কবিতার ভাবার্থের প্রতিচ্ছবি হয়ে উঠেছে।
'আঠারো বছর বয়স' কবিতায় বয়ঃসন্ধিকালের বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে। কৈশোর থেকে যৌবনে পদার্পণের সময় তরুণেরা রিভিন্ন ধরনের ভাবধারণার সঙ্গে পরিচিত হয়। এ বয়সে ভালো মন্দের পার্থক্য বোঝা যায় না, তরুণদের মাঝে প্রবল উত্তেজনা ও আবেগ কাজ করে। আঠারো বছর বয়সি তরুণেরা নিজের জীবনে নানা ধরনের ব্যর্থতা ও বেদনার সম্মুখীন হয়। শত বাধার সম্মুখীন হয়েও তারা সামনে এগিয়ে চলে, নতুন কিছু সৃষ্টির প্রত্যয়ে।
উদ্দীপকে দেখানো হয়েছে, সুন্দর শৈশব পেয়ে পলাশ'ও কাজল বিপথগামী হননি। বৃদ্ধ বয়সেও অটুট বন্ধুত্ব ও শৃঙ্খলিত জীবন রয়েছে - তাদের। একদিন খবরের কাগজে তারা কিশোর গ্যাং-এর ব্যাপারে জানতে পারে, যারা নগরবাসীর জীবন অতিষ্ঠ করে দিয়েছে। তারুণ্যের ইতিবাচক ও নেতিবাচক এই বৈশিষ্ট্যগুলো আলোচ্য কবিতাতেও ফুটে উঠেছে।
'আঠারো বছর বয়স' কবিতায় সদ্য তারুণ্যে উপনীত হওয়া তরুণদের জীবনের সম্ভাবনা দুঃখ ও ঝুঁকিগুলোর বর্ণনা দেওয়া হয়েছে। বহু ইতিবাচক বৈশিষ্ট্যের অধিকারী এ বয়সে তরুণদের অভিজ্ঞতা অপেক্ষাকৃত কম থাকে ফলে পথভ্রষ্ট হওয়ার ঝুঁকি থাকে। তবুও তারা বিপদে কান্ডারির ভূমিকায় অবতীর্ণ হয়, দুর্বার গতিতে প্রথাবদ্ধ জীবন পিছনে রেখে নতুন জীবনের দিকে ধাবিত হয়। 'আঠারো বছর বয়স' কবিতায় তরুণদের বিপথে যাওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছে। এর বাইরে আঠারো বছর বয়সে তরুণেরা যে সব ইতিবাচক বৈশিষ্ট্য ধারণ করে তার বিবৃতি দেওয়া হয়েছে, যা উদ্দীপকেও লক্ষ করা যায়। উদ্দীপকে তারুণ্যে বিপথে না যাওয়ার পিছনে লেখাপড়া ও সুস্থ বিনোদনের গুরুত্ব বোঝানো হয়েছে এবং এগুলোর অভাবে বিপথগামী কিশোর গ্যাং-এর দৃষ্টান্ত উপস্থাপিত হয়েছে, যা 'আঠারো বছর বয়স' কবিতার ভাবার্থেরই প্রতিচ্ছবি।

Md Durjoy islam
Md Durjoy islam
4 months ago
22

আঠারো বছর বয়স কী দুঃসহ 

স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি, 

আঠারো বছর বয়সেই অহরহ 

বিরাট দুঃসাহসেরা দেয় যে উঁকি ।

[ আঠারো বছর বয়সের নেই ভয় 

পদাঘাতে চায় ভাঙতে পাথর বাধা, 

এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়- 

আঠারো বছর বয়স জানে না কাঁদা ।

এ বয়স জানে রক্তদানের পুণ্য 

বাষ্পের বেগে স্টিমারের মতো চলে, 

প্রাণ দেওয়া-নেওয়া ঝুলিটা থাকে না শূন্য 

সঁপে আত্মাকে শপথের কোলাহলে ।

(আঠারো বছর বয়স ভয়ংকর) * 

তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা, 

এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর

 এ বয়সে কানে আসে কত মন্ত্রণা ।

আঠারো বছর বয়স যে দুর্বার 

পথে প্রান্তরে ছোটায় বহু তুফান,

 দুর্যোগে হাল ঠিকমতো রাখা ভার

 ক্ষত-বিক্ষত হয় সহস্র প্রাণ । 

আঠারো বছর বয়সে আঘাত আসে 

অবিশ্রান্ত; একে একে হয় জড়ো, 

এ বয়স কালো লক্ষ দীর্ঘশ্বাসে 

এ বয়স কাঁপে বেদনায় থরোথরো 

তবু আঠারোর শুনেছি জয়ধ্বনি, 

এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে, 

বিপদের মুখে এ বয়স অগ্রণী 

এ বয়স তবু নতুন কিছু তো করে । 

এ বয়স জেনো ভীরু, কাপুরুষ নয় 

পথ চলতে এ বয়স যায় না থেমে, 

এ বয়সে তাই নেই কোনো সংশয়— 

দেশের বুকে আঠারো আসুক নেমে ৷৷

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews