উদ্দীপকটি 'হলুদ টিয়া সাদা টিয়া' গল্পের এক অংশের প্রতিচ্ছবি- মন্তব্যটি যথার্থ।
পৃথিবীতে যেমন লোভীদের খারাপ পরণতি হয়, তেমনিভাবে সৎ ব্যক্তিদের ভালো পরিণতি হয়। সততার জন্য সৎ ব্যক্তি পুরস্কৃত হন। অন্যদিকে লোভী বা অসৎ ব্যক্তি ধিক্কার পায় সবার কাছ থেকে।
উদ্দীপকে লোভীদের ভয়ানক পরিণতির কথা বলা হয়েছে। 'হলুদ টিয়া সাদা টিয়া' গল্পে লোভীদের ভয়ানক পরিণতির কথা বলা হলেও তার আগে ছোট্ট একটি মেয়ের নির্লোভ, ও সততার পরিচয় পাওয়া যায়। মেয়েটিকে তার সততা ও নির্লোভের জন্য টিয়ারা পুরষ্কৃত করে। আর মেয়েটিও তার পুরষ্কার পেয়ে খুশি মনে বাড়ি ফিরে আসে।
উদ্দীপকে কেবল লোভীর পরিণতি প্রকাশ পেয়েছে। কিন্তু 'হলুদ টিয়া সাদা টিয়া' গল্পে লোভীর পরিণতির আগে নির্লোভ ও সততার পুরষ্কারের দিকটিও ব্যক্ত হয়েছে, যা উদ্দীপকে নেই। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
Related Question
View Allজুমচাষি দম্পতির একটি মেয়ে।
টিয়ারা মেয়েটিকে সাদরে অভ্যর্থনা জানাল।
অনেক খোঁজার পরে মেয়েটি টিয়াদের দেশে পৌছতে পেরেছিল। টিয়ারা তার পরিচয় পেয়ে তাকে সাদরে অভ্যর্থনা জানাল। সোনার সিঁড়ি, রুপার সিঁড়ি বেয়ে মেয়েটিকে ঘরে ওঠার জন্য বলল। তারপর স্নান শেষ করে মেয়েটিকে সুন্দর পোশাক পরতে দিল। সোনার থালা, রূপার থালায় মেয়েটিকে অনেক খাবার খেতে দিল। সোনার খাটে, রুপার খাটে কোমল বিছানায় তাকে শুতে দিল। এভাবেই মেয়েটিকে টিয়ারা অভ্যর্থনা জানাল।
উদ্দীপকের চাষি 'হলুদ টিয়া সাদা টিয়া' গল্পের লোভী মেয়ে চরিত্রের প্রতিনিধি।
লোভ করা কখনই ভালো নয়। লোভী মানুষ সবসময়ই সমাজে ঘৃণিত। অন্যদিকে লোভহীন মানুষ সমাজে সবসময় সমাদৃত।
উদ্দীপকে লোভী চাষি রাতারাতি ধনী হওয়ার জন্য তার সোনার ডিম পাড়া হাঁসটিকে কেটে ফেলে। পরিণতিতে সে কিছুই পায়নি, কিন্তু হাঁসটিকে চিরতরে হারিয়ে ফেলে। 'হলুদ টিয়া সাদা টিয়া' গল্পে লোভী মেয়েটি টিয়াদের দেশে গিয়ে ধন-দৌলতের প্রতি আকৃষ্ট হতে লাগল। যেন টিয়ারা তাকে জুমচাষির মেয়ের মতো সোনা-রুপার মোহর দেয়। কিন্তু টিয়ারা বুঝতে পেরে তাকে মোহরের বদলে সাপ দিয়েছিল। তাই বলা যায়, উদ্দীপকের চাষি 'হলুদ টিয়া সাদা টিয়া' গল্পের লোভী মেয়েটির প্রতিনিধি।
উদ্দীপকটি 'হলুদ টিয়া সাদা টিয়া' গল্পের লোভীদের প্রতিচ্ছবি-মন্তব্যটি যথার্থ।
অসততা, লোভ, হিংসা কখনই মানুষকে ভালো কিছু দিতে পারে না। তাই যতটা সম্ভব এগুলো থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে - পারা প্রত্যেক মানুষের জন্যই মঙ্গলজনক।
উদ্দীপকে বেশি লোড করার কারণে চাষি তার হাঁসটিকে চিরতরে হারিয়ে ফেলে। 'হলুদ টিয়া সাদা টিয়া' গল্পে লোভ করার কারণে লোভী বাবা-মায়ের লোভী মেয়েটিকে টিয়ারা সোনা-রুপার মোহর দেয় না। বরং সাত.কলস ভরে বিষধর সাপ দেয় এবং সেই সাপের ছোবলে তারা নির্বংশ হয়ে যায়।
উদ্দীপকে লোভীর নির্মম পরিণতি দেখানো হয়েছে। 'হলুদ টিয়া সাদা টিয়া' গল্পেও লোভীদের ভয়ানক পরিণতি প্রকাশ পেয়েছে। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
মা-বাবা মেয়েটিকে অলস ও অকর্মণ্য ভেবে তাড়িয়ে দিয়েছে।
লোভীরা বিষধর সাপের দংশনে নির্বংশ হয়েছিল।
জুমচাষি দম্পতি তাদের মেয়েটিকে তাড়িয়ে দেওয়ার পরে মেয়েটি টিয়াদের দেশ থেকে অনেক সোনা-রুপার মোহর এনেছিল। এ ঘটনা দেখে এক লোভী পরিবার তাদের মেয়েকে তাড়িয়ে দিয়েছিল। কিন্তু লোভী বাবা-মায়ের মেয়েও লোভী ছিল। টিয়াদের দেশে গিয়ে সে লোভ করেছিল এবং টিয়ারা তা বুঝতেও পেরেছিল। এজন্য টিয়ারা মেয়েটিকে সাতটি কলসি ভরে সোনার মোহর না দিয়ে বিভিন্ন ধরনের বিষধর সাপ দিয়েছিল। আর সেই বিষধর সাপের দংশনে লোভীরা নির্বংশ হলো।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
