উদ্দীপকের কবিতাংশটুকুর সাথে 'তাহারেই পড়ে মনে' কবিতার সাদৃশ্য মূলত কবির বিরহকাতর মনোভাবের সঙ্গে।
'তাহারেই পড়ে মনে' কবিতায় স্বামীর মৃত্যুতে কবিহৃদয়ে প্রচণ্ড শূন্যতা নেমে আসে। দুঃসহ বিষণ্ণতায় কবিমন রিক্ততার হাহাকারে আচ্ছন্ন। তাই বসন্ত এলেও তার সৌন্দর্য কবিকে ছুঁয়ে যায়নি বরং আনমনা কবির অন্তর জুড়ে রিক্ত শীতের করুণ বিদায়ের বেদনা ধ্বনিত হয়েছে।
উদ্দীপকের কবিতাংশে কবির বিরহ-বেদনার বহিঃপ্রকাশ ঘটেছে। স্মৃতি কবিকে তাড়িয়ে বেড়ায়। তাই কবির মনে আর বাঁশিটি বাজে না, ওড়ে না পাখির ঝাঁক। কবির মন বাঁধ ভাঙা কষ্টে ভারাক্রান্ত। তাই বলা যায়, হাহাকার, মানসিক যন্ত্রণা ও বিরহকাতরতা উদ্দীপককে আলোচ্য কবিতার সাথে সাদৃশ্যপূর্ণ করে তুলেছে।
Related Question
View Allকবি শীতকে মাঘের সন্ন্যাসীরূপে কল্পনা করেছেন
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!