উদ্দীপকের 'কিশোর গ্যাঙের তাণ্ডব' 'আঠারো বছর বয়স' কবিতার কোন দিকটি নির্দেশ করে? বর্ণনা করো।

Updated: 4 months ago
উত্তরঃ

উদ্দীপকের 'কিশোর গ্যাঙের তাণ্ডব' 'আঠারো বছর বয়স' কবিতার দুর্যোগে ঠিকমতো হাল ধরে রাখতে না পারার দিকটি নির্দেশ করে।
'আঠারো বছর বয়স' কবিতায় তারুণ্য শক্তির জয়গান গাওয়ার পাশাপাশি তারুণ্যে পথহারা হওয়ার সম্ভাবনার দিকটিরও বর্ণনা রয়েছে। কৈশোর থেকে যৌবনে পদার্পণের এই বয়সে তরুণেরা নানা ধরনের পরিবর্তনের মুখোমুখি হয়। অভিজ্ঞতায় ঘাটতি থাকার কারণে তাদের ভালো-মন্দের পার্থক্য বুঝতে না পারার সম্ভাবনা থাকে। সচেতন না থাকলে তারুণ্যের অদম্য শক্তি ভুল পথে চালিত হয়ে ব্যক্তি ও সমাজজীবনে দুর্যোগ নিয়ে আসতে পারে।
উদ্দীপকে বিপথগামী তরুণদের প্রসঙ্গ উপস্থাপিত হয়েছে। বিপথগামী কিশোরেরা বিভিন্নভাবে নগরবাসীদের হয়রানি করে, যা খবরের কাগজের শিরোনাম হয়। পাশাপাশি দেখা যায়, যারা কৈশোরে ও যৌবনে সুপথে চালিত হয়েছিলেন তারা এখন সুন্দরভাবে জীবনযাপন করছেন। 'আঠারো বছর বয়স' কবিতায় সচেতনভাবে নিজেকে পরিচালিত না করলে পদস্খলন ঘটার যে সম্ভাবনার কথা বলা হয়েছে তাই উদ্দীপকের কিশোর গ্যাং এর মাঝে দৃশ্যমান হয়েছে।

Md Durjoy islam
Md Durjoy islam
4 months ago
24

আঠারো বছর বয়স কী দুঃসহ 

স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি, 

আঠারো বছর বয়সেই অহরহ 

বিরাট দুঃসাহসেরা দেয় যে উঁকি ।

[ আঠারো বছর বয়সের নেই ভয় 

পদাঘাতে চায় ভাঙতে পাথর বাধা, 

এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়- 

আঠারো বছর বয়স জানে না কাঁদা ।

এ বয়স জানে রক্তদানের পুণ্য 

বাষ্পের বেগে স্টিমারের মতো চলে, 

প্রাণ দেওয়া-নেওয়া ঝুলিটা থাকে না শূন্য 

সঁপে আত্মাকে শপথের কোলাহলে ।

(আঠারো বছর বয়স ভয়ংকর) * 

তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা, 

এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর

 এ বয়সে কানে আসে কত মন্ত্রণা ।

আঠারো বছর বয়স যে দুর্বার 

পথে প্রান্তরে ছোটায় বহু তুফান,

 দুর্যোগে হাল ঠিকমতো রাখা ভার

 ক্ষত-বিক্ষত হয় সহস্র প্রাণ । 

আঠারো বছর বয়সে আঘাত আসে 

অবিশ্রান্ত; একে একে হয় জড়ো, 

এ বয়স কালো লক্ষ দীর্ঘশ্বাসে 

এ বয়স কাঁপে বেদনায় থরোথরো 

তবু আঠারোর শুনেছি জয়ধ্বনি, 

এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে, 

বিপদের মুখে এ বয়স অগ্রণী 

এ বয়স তবু নতুন কিছু তো করে । 

এ বয়স জেনো ভীরু, কাপুরুষ নয় 

পথ চলতে এ বয়স যায় না থেমে, 

এ বয়সে তাই নেই কোনো সংশয়— 

দেশের বুকে আঠারো আসুক নেমে ৷৷

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews