উদ্দীপকের 'তব সুর বাজে মোর গানে', 'তাহারেই পড়ে মনে' কবিতায় উল্লিখিত প্রিয়জনের বিয়োগব্যথার সাথে সাদৃশ্যপূর্ণ।
'তাহারেই পরে মনে' কবিতায় মূলত কবির ব্যক্তিগত শোক প্রকাশ পেয়েছে। কবিতায় কবির শোকাচ্ছন্ন হৃদয়ের ছায়াপাত ঘটেছে। স্বামী সৈয়দ নেহাল হোসেনের মৃত্যুতে কবির জীবনে নেমে আসে প্রচণ্ড শূন্যতা। শোকাচ্ছন্ন থাকায় তিনি বসন্তকে বরণ করতে পারেননি চলে যাওয়া শীতের রিক্ততা তাঁকে দারুণভাবে আহত করেছে। তাই বসন্ত এলেও তাঁর হৃদয় রিক্ত। কবিতায় ঋতুরাজকে বরণে কবির বিমুখতা প্রকাশ পেয়েছে।.
উদ্দীপকে প্রিয়জন হারিয়ে শোকস্মৃতি নিয়ে বেঁচে থাকার অভিব্যক্তি প্রকাশিত হয়েছে। কবির অন্তরে যেন কাব্য সত্তা হয়ে জেগে থাকে সে। কবির অন্তরে সে শুধু ছবি নয়, বাস্তব মূর্তি নিয়ে যেন হাজির হয়। উদ্দীপকের মতোই 'তাহারেই পড়ে মনে' কবিতার কবিও কিছুতেই তাঁর স্বামী নেহাল হোসেনকে ভুলতে পারেন না। স্বামীকে হারিয়ে তাঁর জীবনে প্রচণ্ড শূন্যতা নেমে আসে। অর্থাৎ দেখা যায়, উদ্দীপকের সাথে আলোচ্য কবিতায় বর্ণিত বিয়োগব্যথার বিষয়টি সাদশ্যপূর্ণ।
Related Question
View Allকবি শীতকে মাঘের সন্ন্যাসীরূপে কল্পনা করেছেন
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!