উদ্দীপকে জনাব মিলন প্রথমে স্থায়ী পরিকল্পনা অনুসরণ করেছেন। যে পরিকল্পনা প্রতিষ্ঠানে একবার গৃহীত হওয়ার পর নতুন কোনো পরিকল্পনা গ্রহণ বা নতুন কোনো অবস্থা সৃষ্টি না হওয়া পর্যন্ত তা বারবার প্রতিষ্ঠানে ব্যবহৃত হয়, তাকে স্থায়ী পরিকল্পনা বলে।
উদ্দীপকে জনাব মিলন জুতা উৎপাদনকারী প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক। তিনি পণ্য উৎপাদন, বিক্রয় ও পরিচালনার ক্ষেত্রে একই ধরনের নীতি ও কৌশল অনুসরণ করেন যা স্থায়ী পরিকল্পনার অন্তর্ভুক্ত। একই ধরনের সমস্যা মোকাবিলার জন্য এ পরিকল্পনা গ্রহণ করা হয় এবং বারবার ব্যবহৃত হয়ে থাকে। এক্ষেত্রে তিনি স্থায়ী পরিকল্পনা ব্যবহার করে পণ্য উৎপাদন, বিক্রয় ও পরিচালনা করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। ফলে অধস্তনদের পক্ষে এর সাথে সংগতি বিধান করে চলা সহজ হয়। তাই বলা যায় উদ্দীপকের জনাব মিলন প্রথমে প্রকৃতিভেদে স্থায়ী পরিকল্পনা অনুসরণ করেন।
Related Question
View Allপরিকল্পনা হলো ভবিষ্যতে কোনো সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের অভিপ্রায়ে প্রস্তুতকৃত একটি নকশা অথবা কর্মসূচির তালিকা যাতে সম্পদ ও সময়ের ব্যবহার সম্পর্কে বিস্তারিত বিবরণ লিপিবদ্ধ থাকে। পরিকল্পনাকে সাধারণত লক্ষ্য অর্জনের প্রয়োজনে প্রস্তুতকৃত প্রয়োজনীয় পদক্ষেপসমূহের একটি অস্থায়ী তালিকা হিসেবে বিবেচনা করা হয়ে থাকে।
পরিকল্পনা হলো ভবিষ্যতে কোনো সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের অভিপ্রায়ে প্রস্তুতকৃত একটি নকশা অথবা কর্মসূচির তালিকা যাতে সম্পদ ও সময়ের ব্যবহার সম্পর্কে বিস্তারিত বিবরণ লিপিবদ্ধ থাকে। পরিকল্পনাকে সাধারণত লক্ষ্য অর্জনের প্রয়োজনে প্রস্তুতকৃত প্রয়োজনীয় পদক্ষেপসমূহের একটি অস্থায়ী তালিকা হিসেবে বিবেচনা করা হয়ে থাকে।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!