জনাব মিলন একটি সফল জুতা উৎপাদনকারী প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক। তিনি পণ্য উৎপাদন, বিক্রয় ও পরিচালনার কোনো কোনো ক্ষেত্রে একই ধরনের নীতি ও কৌশল অনুসরণ করে চলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। অধস্তনদের পক্ষে এর সাথে সঙ্গতি বিধান করে চলা সহজ হয়। কিন্তু পণ্যের বিভিন্ন ডিজাইন তৈরি, বাজারজাতকরণ প্রসার কর্মসূচি গ্রহণ ইত্যাদ বিষয়ে তিনি পরিকল্পনায় পরিবর্তন সাধন করেন।

Updated: 9 months ago
উত্তরঃ

কোনো নির্ধারিত ফল লাভের উদ্দেশ্যে যে পরিকল্পনা প্রণয়ন করা হয় তাকে লক্ষ্য বলে।

উত্তরঃ

সিদ্ধান্ত হচ্ছে এমন একটি প্রক্রিয়া, যার মাধ্যমে সুনির্দিষ্ট সমস্যা সমাধানের সঠিক ও সর্বোত্তম কর্মপন্থা নির্ধারণ করা হয়।

সিদ্ধান্ত গ্রহণ মূলত ভবিষ্যৎ কর্মপন্থার সাথে সম্পৃক্ত। সিদ্ধান্তকে বস্তুনিষ্ঠ ও নির্ভরযোগ্য করার লক্ষ্যে তথ্যের প্রয়োজন। তথ্যের বিচার-বিশ্লেষণের আলোকে কোনো বিষয়ের ওপর সিদ্ধান্ত গ্রহণ করলে তা ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা বেশি। এজন্যই সিদ্ধান্ত গ্রহণে তথ্য অপরিহার্য।

উত্তরঃ

উদ্দীপকে জনাব মিলন প্রথমে স্থায়ী পরিকল্পনা অনুসরণ করেছেন। যে পরিকল্পনা প্রতিষ্ঠানে একবার গৃহীত হওয়ার পর নতুন কোনো পরিকল্পনা গ্রহণ বা নতুন কোনো অবস্থা সৃষ্টি না হওয়া পর্যন্ত তা বারবার প্রতিষ্ঠানে ব্যবহৃত হয়, তাকে স্থায়ী পরিকল্পনা বলে।

উদ্দীপকে জনাব মিলন জুতা উৎপাদনকারী প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক। তিনি পণ্য উৎপাদন, বিক্রয় ও পরিচালনার ক্ষেত্রে একই ধরনের নীতি ও কৌশল অনুসরণ করেন যা স্থায়ী পরিকল্পনার অন্তর্ভুক্ত। একই ধরনের সমস্যা মোকাবিলার জন্য এ পরিকল্পনা গ্রহণ করা হয় এবং বারবার ব্যবহৃত হয়ে থাকে। এক্ষেত্রে তিনি স্থায়ী পরিকল্পনা ব্যবহার করে পণ্য উৎপাদন, বিক্রয় ও পরিচালনা করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। ফলে অধস্তনদের পক্ষে এর সাথে সংগতি বিধান করে চলা সহজ হয়। তাই বলা যায় উদ্দীপকের জনাব মিলন প্রথমে প্রকৃতিভেদে স্থায়ী পরিকল্পনা অনুসরণ করেন।

উত্তরঃ

উদ্দীপকের জনাব মিলন প্রতিযোগীদের মোকাবিলায় পরবর্তীতে একার্থক পরিকল্পনা গ্রহণ করেন।

কোনো একটি নির্দিষ্ট কাজের জন্য যে পরিকল্পনা গ্রহণ করা হয়, তাকে একার্থক পরিকল্পনা বলা হয়।

উদ্দীপকের জনাব মিলন পণ্যের বিভিন্ন ডিজাইন তৈরি, বাজারজাতকরণ প্রসার কর্মসূচি গ্রহণ ইত্যাদি বিষয়ে দ্রুত পরিবর্তনের জন্য একার্থক পরিকল্পনা গ্রহণ করেন। কারণ এক্ষেত্রে নমনীয়তা বেশি থাকে। ফলে সহজেই নতুন নতুন পরিকল্পনা গ্রহণ করা যায়। যদিও প্রথমে স্থায়ী পরিকল্পনা অনুসরণ করেছিলেন কিন্তু পরবর্তীতে প্রতিযোগীদের মোকাবিলার জন্য তিনি একার্থক পরিকল্পনা গ্রহণ করেন। এ পরিকল্পনা শুধু একবারই ব্যবহারযোগ্য। নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের পরপরই এ পরিকল্পনা বাতিল বলে গণ্য হয়।

প্রতিষ্ঠানে কোনো বিশেষ অবস্থা মোকাবিলার জন্য এ ধরনের পরিকল্পনা গ্রহণ করা হয়। ফলে প্রতিযোগীদের মোকাবিলা ও পণ্যের ডিজাইন তৈরি, বাজারজাতকরণ প্রসার কর্মসূচি ইত্যাদি ক্ষেত্রে নমনীয়তার নীতি গ্রহণ করে স্থায়ী পরিকল্পনার পরিবর্তে পরবর্তিতে একার্থক পরিকল্পনা গ্রহণ করা হয়। এ পরিকল্পনা তার প্রতিষ্ঠানের জন্য যথার্থ ভূমিকা পালন করে।

185

ব্যবস্থাপনার প্রথম ও প্রধান কাজ হলো পরিকল্পনা। এটি হলো ব্যবস্থাপনার অন্যান্য কাজের ভিত্তি । ভবিষ্যতে আমরা কী চাই, কখন ও কিভাবে চাই ইত্যাদি বিষয়গুলো পূর্বে নির্ধারণ করাকেই পরিকল্পনা বলে । তাই পরিকল্পনা একটা চিন্তনীয় কাজ। চিন্তায় ভুল হলে পরিকল্পনায় তার যেমন নেতিবাচক প্রভাব পড়ে ঠিক একইভাবে পরিকল্পনায় ভুল হলে বাস্তবায়নমূলক কাজেও ভুল হয় । ফলে কাঙ্ক্ষিত ফললাভ সম্ভব হয় না । আমরা ব্যক্তিগত কাজ করার ক্ষেত্রে যদি সারাদিনের একটা পরিকল্পনা গ্রহণ করি এবং সে অনুযায়ী কাজ করি, তবে দেখা যাবে কাজগুলো অনেক সুন্দর হয়েছে । তাই প্রতিটা কাজের পূর্বেই ভেবে-চিন্তে পরিকল্পনা গ্রহণ আবশ্যক। পরিকল্পনার সাথে সিদ্ধান্ত গ্রহণের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত । পরিকল্পনা নিতে গেলে বিকল্প নির্ধারণ, মূল্যায়ন ও উত্তম বিকল্প গ্রহণের প্রয়োজন পড়ে । এই উত্তম বিকল্প গ্রহণের কাজকেই সিদ্ধান্ত গ্রহণ বলে । বিভিন্ন সমস্যা সমাধানে প্রতিষ্ঠানে ও ব্যক্তি জীবনে প্রায়শই সিদ্ধান্ত নিতে হয় । তাই পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ সম্পর্কিত জ্ঞান যে কোনো ব্যক্তিকেই চলার পথে কার্যকরী সহায়তা প্রদান করতে পারে ।

চিত্র : পরিকল্পনা সংক্রান্ত একটা ধারণা মডেল

এ অধ্যায় শেষে শিক্ষার্থীরা (শিখন ফল)

১. পরিকল্পনার ধারণা ব্যাখ্যা করতে পারবে ।

২. আদর্শ পরিকল্পনার বৈশিষ্ট্য চিহ্নিত করতে পারবে ।

৩. পরিকল্পনার লক্ষ্যসমূহ ব্যাখ্যা করতে পারবে ।

৪. পরিকল্পনার প্রণয়নের ধাপসমূহ বিশ্লেষণ করতে পারবে ।

৫. পরিকল্পনার প্রকারভেদ ব্যাখ্যা করতে পারবে ।

৬. পরিকল্পনার গুরুত্ব বিশ্লেষণ করতে পারবে ।

৭. উত্তম পরিকল্পনার বৈশিষ্ট্যগুলো বর্ণনা করতে পারবে ।

৮. একার্থক ও স্থায়ী পরিকল্পনার পার্থক্য চিহ্নিত করতে পারবে ।

৯. উদ্দেশ্য ও পরিকল্পনার মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করতে পারবে ।

১০. সিদ্ধান্ত গ্রহণের ধারণা ব্যাখ্যা করতে পারবে ।

১১. সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজনীয়তা বিশ্লেষণ করতে পারবে ।

১২. সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া ব্যাখ্যা করতে পারবে । 

১৩. সিদ্ধান্ত গ্রহণে সহায়তাকারী উপাদানগুলো শনাক্ত করতে পারবে ।

১৪. সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিবেচ্য বিষয়গুলো ব্যাখ্যা করতে পারবে ।

১৫. সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে সমস্যাগুলো চিহ্নিত করতে পারবে ।

১৬. সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে সমস্যা চিহ্নিত করতে পারবে এবং সমাধানকল্পে সুপারিশ করতে পারবে ।

Related Question

View All

পরিকল্পনা হলো ভবিষ্যতে কোনো সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের অভিপ্রায়ে প্রস্তুতকৃত একটি নকশা অথবা কর্মসূচির তালিকা যাতে সম্পদ ও সময়ের ব্যবহার সম্পর্কে বিস্তারিত বিবরণ লিপিবদ্ধ থাকে। পরিকল্পনাকে সাধারণত লক্ষ্য অর্জনের প্রয়োজনে প্রস্তুতকৃত প্রয়োজনীয় পদক্ষেপসমূহের একটি অস্থায়ী তালিকা হিসেবে বিবেচনা করা হয়ে থাকে।

উত্তরঃ

পরিকল্পনা হলো ভবিষ্যতে কোনো সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের অভিপ্রায়ে প্রস্তুতকৃত একটি নকশা অথবা কর্মসূচির তালিকা যাতে সম্পদ ও সময়ের ব্যবহার সম্পর্কে বিস্তারিত বিবরণ লিপিবদ্ধ থাকে। পরিকল্পনাকে সাধারণত লক্ষ্য অর্জনের প্রয়োজনে প্রস্তুতকৃত প্রয়োজনীয় পদক্ষেপসমূহের একটি অস্থায়ী তালিকা হিসেবে বিবেচনা করা হয়ে থাকে।

Hasnu Marma
Hasnu Marma
1 year ago
7.3k
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews