"উদ্দীপকের শোক গীতিময় এবং 'তাহারেই পড়ে মনে' কবিতার শোক বিষাদময়।"- মন্তব্যটি যাচাই করো।

Updated: 4 months ago
উত্তরঃ

উদ্দীপকের কবিতাটি গীতিময়তার বৈশিষ্ট্য মেনে রচিত হওয়ায় তা গীতিময় এবং 'তাহারেই পড়ে মনে' কবিতাটি ভক্তের সাথে কথোপকথনের হলে রচিত হওয়ায় এখানে শোকের আতিশয্য বেশি।
'তাহারেই পড়ে মনে' কবিতায় কবিহৃদয়ের রিক্ততার চিত্র অঙ্কিত হয়েছে। স্বামী নেহাল হোসেনকে হারিয়ে তিনি শোকাচ্ছন্ন ফলে শীতের প্রকৃতির রিক্ততা যেন তাঁর জীবন থেকে কাটেনি। বসন্ত এসেছে কিন্তু কবি উদাসীন। বসন্তকে বরণ করা তাঁর হয়ে ওঠেনি। বিরহকাতর অতীত স্মৃতি তাঁকে বসন্ত-বন্দনা থেকে দূরে রেখেছে। প্রিয়জনের অনুপস্থিতি যেন তাঁকে অন্ধকারে নিক্ষেপ করেছে।
উদ্দীপকের কবিতাটিতেও শোকের প্রকাশ ঘটেছে। প্রিয়জনকে হারিয়ে বিরহব্যথায় 'দিন কাটছে তাঁর। তবে প্রিয়জনের সুর যেন কবির গানে ধরা দিয়ে যায়। প্রিয়জন যেন কবির চালিকাশক্তিতে আবির্ভূত হয়েছে। কবির কাছে প্রিয়জনের ছবি শুধুই ছবি নয়। তার চেয়েও বেশি কিছু হতে পারে। শোকের ছায়া থাকলেও কবিতাটিকে গীতিময় করতে কবি ভুলে যাননি।
উদ্দীপকে গীতিকাব্যের বৈশিষ্ট্য বজায় রেখে বিরহকে মধুরতায় রূপদান করার মাধ্যমে কবিতাটি হয়ে উঠেছে গীতিময়। অর্থাৎ বিরহের কথা থাকলেও তা যেন রোমান্টিক বিরহের নামান্তর। অন্যদিকে 'তাহারেই পড়ে মনে' কবিতায় ভক্তদের সাথে কথোপকথনের মাধ্যমে কবিতাটি রচিত হওয়ায় এখানে কবিতার শোক বেশি দৃষ্টিগোচর হয়, তাছাড়াও সমগ্র কবিতা জুড়ে কবির বিষাদময়তাই শুধু স্থান পেয়েছে। তাই আমরা বলতে পারি, উদ্দীপকটি গীতিময় এবং 'তাহারেই পড়ে মনে' কবিতাটি বিষাদময়।

Md Durjoy islam
Md Durjoy islam
4 months ago
14

“হে কবি, নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়, বসন্তে বরিয়া তুমি লবে না কি তব বন্দনায়?”

কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি-

“দক্ষিণ দুয়ার গেছে খুলি?

বাতাবি নেবুর ফুল ফুটেছে কি? ফুটেছে কি আমের মুকুল?

দখিনা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল?”

“এখনো দেখনি তুমি?” কহিলাম, “কেন কবি আজ

এমন উন্মনা তুমি? কোথা তব নব পুষ্পসাজ?”

কহিল সে সুদূরে চাহিয়া-

“অলখের পাথার বাহিয়া

তরী তার এসেছে কি? বেজেছে কি আগমনী গান? ডেকেছে কি সে আমারে? শুনি নাই, রাখি নি সন্ধান।”

কহিলাম, “ওগো কবি! রচিয়া লহ না আজও গীতি, বসন্ত-বন্দনা তব কণ্ঠে শুনি- এ মোর মিনতি ।”

কহিল সে মৃদু মধু-স্বরে-

“নাই হলো, না হোক এবারে-

আমারে গাহিতে গান, বসন্তেরে আনিতে বরিয়া-

রহেনি, সে ভুলেনি তো, এসেছে তা ফাগুনে স্মরিয়া।”

কহিলাম : “ওগো কবি, অভিমান করেছ কি তাই? যদিও এসেছে তবু তুমি তারে করিলে বৃথাই।” 

কহিল সে পরম হেলায়- 

"বৃথা কেন? ফাগুন বেলায় 

ফুল কি ফোটেনি শাখে? পুষ্পারতি লভেনি কি ঋতুর রাজন?

মাধবী কুঁড়ির বুকে গন্ধ নাহি? করে নাই অর্ঘ্য বিরচন?” 

“হোক, তবু বসন্তের প্রতি কেন এই তব তীব্র বিমুখতা?” 

কহিলাম, “উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা?”

কহিল সে কাছে সরে আসি -

“কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী-

গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে

রিক্ত হস্তে! তাহারেই পড়ে মনে, ভুলিতে পারি না কোনো মতে ।”

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews