"উদ্দীপকের সঙ্গে 'আমি কোনো আগন্তুক নই' কবিতার চেতনাগত বৈসাদৃশ্যই বেশি।"- যুক্তিসহ বিশ্লেষণ কর।

Updated: 9 months ago
উত্তরঃ

"উদ্দীপকের সঙ্গে 'আমি কোনো আগন্তুক নই' কবিতার চেতনাগত বৈসাদৃশ্যই বেশি।"- মন্তব্যটি যথার্থ। 

প্রকৃতি তার আপন সৌন্দর্যে আমাদেরকে তার কাছে টানে। আমরা জন্মভূমির রূপে মুগ্ধ। এই মুগ্ধতার প্রকাশ ভিন্ন ভিন্ন হলেও অনুভূতির জগতে আমরা এক এবং অভিন্ন। কারণ প্রকৃতি তার দান আমাদেরকে সমানভাবে দিয়ে থাকেন। সেই দানে প্রকৃতির কৃপণতা নেই।

উদ্দীপকে মৃত্যুর পর আবার স্বদেশের মাটিতে ফিরে আসার আশাবাদ ব্যক্ত হয়েছে। আর সেই সময় কবিকে কোথায় কীভাবে পাওয়া যাবে সেই বিষয়গুলো তুলে ধরা হয়েছে। এখানে কবির চিরচেনা শ্যামল প্রকৃতির নানা বস্তুর মধ্যে নিজ অস্তিত্ব আবিষ্কারের চেতনা প্রকাশ পেয়েছে। আর 'আমি কোনো আগন্তুক নই' কবিতায় কবির বাস্তব অবস্থান এবং তাঁর পরিচিত পরিবেশের বিভিন্ন উপাদানে আপন অস্তিত্বের শাশ্বত চেতনা প্রকাশ পেয়েছে। উদ্দীপকের কবি স্বদেশে ফিরে আসার কথা কল্পনা করেছেন। আর কবিতায় কবি বাস্তবে ফিরে এসে নিজ অবস্থানের দৃঢ়তাকে আরও মজবুত করতে বলছেন- 'আমি কোনো আগন্তুক নই'। এভাবে উদ্দীপক ও কবিতার মধ্যে চেতনাগত বৈসাদৃশ্য ফুটে উঠেছে।

'আমি কোনো আগন্তুক নই' কবিতায় স্বদেশের প্রেমে মুগ্ধ কবি নিজের দেশের প্রতি তাঁর গভীর অনুরাগ প্রকাশ করেছেন। উদ্দীপকের কবির অনুভূতিও মাত্রা পেয়েছে স্বদেশকে ঘিরেই। কিন্তু সেই প্রত্যাশা বাস্তবের নয়, কল্পনার। উদ্দীপকের কবি কল্পনা করেছেন যে, মৃত্যুর পরও তাঁর চিরচেনা পরিবেশ, প্রকৃতি, প্রতিদিনের কাজকর্মের নানা অনুষঙ্গের মাঝেই তাঁকে পাওয়া যাবে। আর 'আমি কোনো আগন্তুক নই' কবিতার কবি নিজেকে বাস্তব পরিবেশের একজন পরিচিত ব্যক্তি হিসেবে দাবি করছেন। কারণ তাঁর চিরচেনা পরিবেশের জনপদ, মানুষ, নানা অনুষঙ্গ তাঁর কাছে পরিচিত। শুধু তাই নয়, ঐসব অনুষঙ্গও তাঁকে ভালোভাবে চেনে। এসব দিক বিচারে উদ্দীপকের সঙ্গে আলোচ্য কবিতার চেতনাগত বৈসাদৃশ্যই বেশি দেখা যায়।

908

আসমানের তারা সাক্ষী

সাক্ষী এই জমিনের ফুল, এই

নিশিরাইত বাঁশবাগান বিস্তর জোনাকি সাক্ষী

সাক্ষী এই জারুল জামরুল, সাক্ষী

পুবের পুকুর, তার ঝাকড়া ডুমুরের ডালে স্থির দৃষ্টি

মাছরাঙা আমাকে চেনে

আমি কোনো অভ্যাগত নই

খোদার কসম আমি ভিনদেশি পথিক নই

আমি কোনো আগন্তুক নই ।

আমি কোনো আগন্তুক নই, আমি

ছিলাম এখানে, আমি স্বাপ্নিক নিয়মে

এখানেই থাকি আর

এখানে থাকার নাম সর্বত্রই থাকা

সারা দেশে।

আমি কোনো আগন্তুক নই ৷

এই খর রৌদ্র জলজ বাতাস মেঘ ক্লান্ত বিকেলের

পাখিরা আমাকে চেনে

তারা জানে আমি কোনো অনাত্মীয় নই ।

কার্তিকের ধানের মঞ্জরী সাক্ষী

সাক্ষী তার চিরোল পাতার

টলমল শিশির – সাক্ষী জ্যোৎস্নার চাদরে ঢাকা

        নিশিন্দার ছায়া

অকাল বার্ধক্যে নত কদম আলী

তার ক্লান্ত চোখের আঁধার –

আমি চিনি, আমি তার চিরচেনা স্বজন একজন । আমি

জমিলার মা'র

শূন্য খা খা রান্নাঘর শুকনো থালা সব চিনি

সে আমাকে চেনে।

হাত রাখো বৈঠায় লাঙলে, দেখো

আমার হাতের স্পর্শ লেগে আছে কেমন গভীর । দেখো

মাটিতে আমার গন্ধ, আমার শরীরে

লেগে আছে এই স্নিগ্ধ মাটির সুবাস।

আমাকে বিশ্বাস করো, আমি কোনো আগন্তুক নই ।

দু'পাশে ধানের খেত

       সরু পথ

সামনে ধু ধু নদীর কিনার

আমার অস্তিত্বে গাঁথা । আমি এই উধাও নদীর

মুগ্ধ এক অবোধ বালক ৷
 

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews