উদ্দীপকের সর্বশেষ বাক্যটি মূল্যায়ন করো। (উচ্চতর দক্ষতা)

Updated: 1 year ago
উত্তরঃ

উদ্দীপকের সর্বশেষ বাক্যটিতে মৌলিক খাদ্যগোষ্ঠীর গুরুত্বের কথা বলা হয়েছে।

পুষ্টিসম্মত আহার তৈরির সুবিধার্থে এবং খাদ্যদ্রব্যের কোনটি কী পরিমাণে গ্রহণ করে দেহে খাদ্য উপাদানের অনুমোদিত চাহিদা পূরণ করা যায় তা নির্ণয়ের সুবিধার্থে সব খাদ্যকে তাদের প্রধান পুষ্টি উপাদান অনুযায়ী শ্রেণিভুক্ত করা হয়েছে। এ শ্রেণিবিভাগকে মৌলিক খাদ্যগোষ্ঠী বলা হয়।

দেহের সমস্ত চাহিদা পূরণ করার জন্য আমরা খাদ্য গ্রহণ করে থাকি। খাদ্যের ছয়টি উপাদান থেকে খাদ্য গ্রহণ করা প্রয়োজন। কারণ একটি মাত্র উপাদান আমাদের দেহের সমস্ত চাহিদা পূরণ করতে পারে না। তখন আমাদের অন্য উপাদানের ওপর নির্ভর করতে হয়। তাই বিভিন্ন খাদ্য উপাদান দ্বারা দৈনন্দিন খাবার প্রস্তুত করা হয়। এজন্য আমরা মৌলিক খাদ্যগোষ্ঠী থেকে খাদ্য নির্বাচন করতে পারি। আবার প্রতিবেলার খাবারে মৌলিক খাদ্যগোষ্ঠীর একই গোষ্ঠী থেকে একই রকম খাদ্য নির্বাচন না করে অন্য খাদ্য নির্বাচন করা যায়। এতে খাদ্যে বৈচিত্র্য আসে এবং পুষ্টি উপাদানের সরবরাহ ঠিক থাকে। প্রত্যেক গোষ্ঠী থেকে খাদ্য নির্বাচন করলে প্রতিদিনের মেনুতে সবরকম খাদ্য গ্রহণ করা যায় এবং সেই সাথে কাঁচা ফল ও সবজি খাওয়া হলে পুষ্টির সরবরাহ সঠিক থাকে। মৌলিক খাদ্যগোষ্ঠীতে সবরকম খাদ্য শ্রেণিভুক্ত হওয়াতে আয়ের সাথে সংগতি রেখে স্বল্পমূল্যের খাদ্যের মাধ্যমে পুষ্টি সরবরাহ নিশ্চিত করা যায়।

মৌলিক খাদ্যগোষ্ঠীতে কোন বিভাগ হতে কতটা খাদ্য গ্রহণ করা হলে পৃষ্টির চাহিদা পূরণ হবে তা উল্লেখ করা থাকে। কাজেই প্রয়োজনমত পুষ্টিকর খাদ্য গ্রহণ করা যায়। পরিশেষে বলা যায়, আমাদের সুস্থতার জন্য মৌলিক খাদ্যগোষ্ঠীর গুরুত্ব অপরিসীম।

191

Related Question

View All
উত্তরঃ

শিশুর পুষ্টি চাহিদা বলতে শিশুর স্বাভাবিক, সুস্থ ও সুন্দরভাবে বেড়ে ওঠার জন্য যে ধরনের পুষ্টি উপাদান ও খাদ্য ব্যবস্থার প্রয়োজন তাকে বোঝায়। সাধারণত প্রথম ২ বছরে শিশু সর্বাধিক হারে বাড়তে থাকে। তাই এ সময় প্রতি একক ওজনে তার পুষ্টি চাহিদা বেশি হয়।

355
উত্তরঃ

মৌলি তার সন্তানকে বিভিন্ন ধরনের বাড়তি খাবার দিতে পারে।

শিশুর ছয় মাস পূর্ণ হলে দৈহিক বৃদ্ধির হার দ্রুত হয়। সেই সাথে তার পুষ্টি চাহিদাও বৃদ্ধি পেতে থাকে। তাই এই সময় শিশুকে দুধের পাশাপাশি বিভিন্ন ধরনের বাড়তি খাবার দিতে হয়। এক্ষেত্রে মৌলি তার শিশুকে নরম সিদ্ধ ডিমের কুসুম দিতে পারে। এছাড়া সবজি, আলু  সিদ্ধ দিতে পারে। এগুলো তার শিশুকে ভিটামিন 'এ' সরবরাহ করবে। চাল, ডাল ও সবজি দিয়ে নরম খিচুড়ি রান্না করে মৌলি তার সন্তানকে খাওয়াতে পারে। এগুলো তার সন্তানের বাড়তি শক্তির চাহিদা পূরণ করবে। এর পাশাপাশি সে কলিজা সিদ্ধ, রান্না করা মাংস বা মাছ দিতে পারে। এ খাদ্যগুলো তার শিশুকে লৌহ ও প্রোটিন সরবরাহ করবে। এছাড়া দুধসহ চালের গুড়ার সুজি খাওয়াতে পারে। দুধসহ জাউভাত বা ডাল দিয়ে জাউড়াত দিতে পারে। এর পাশাপাশি ডাল দিয়ে সিদ্ধ আলু চটকানো খাওয়াতে পারে। বিভিন্ন মৌসুমি ফল খাওয়াতে পারে। কচি মুরগীর স্যুপ সে তার শিশুকে দিতে পারে। উপরিউক্ত খাবারগুলোর মধ্যে প্রতিদিন এক খাবার না দিয়ে যেদিন যে খাবারটি তৈরি করা যায় সেদিন সেটি দিতে পারে।

243
উত্তরঃ

স্বাস্থ্যকর্মী মৌলিকে কতগুলো নিয়ম মেনে বাচ্চাকে বাড়তি খাবার দিতে বলেছেন। শিশুকে মায়ের দুধের পাশাপাশি বাড়তি খাবার খাওয়াতে হলে কিছু নিয়ম মেনে চলতে হয়। মৌলিকে ও এসকল নিয়মকানুন মেনে চলতে হবে। নিয়মগুলো হলো-

প্রথমে একটি খাদ্য অল্প পাতলা করে সামান্য পরিমাণে বা ১-২ চামচ করে অভ্যাস করাতে হবে। শিশু কোনো খাবারের প্রতি অনীহা প্রকাশ করলে তাকে জোর করে খাওয়ানো যাবে না। বরং কিছুদিন পর আবার ঐ খাবারটি তৈরি করে তাকে খাওয়ানো যেতে পারে। একটি খাবার কিছুদিন দিয়ে তাকে অভ্যস্ত করতে হবে। ঘন ঘন খাবার পরিবর্তন করা যাবে না। এতে শিশুর পেট খারাপ করতে পারে। পাতলা ও তরল খাবার খাওয়াতে হবে। শিশুর খাবারে অবশ্যই সবরকম পুষ্টি উপাদান থাকতে হবে। শিশুকে টাটকা ও তাজা খাবার খাওয়াতে হবে। বাসি খাবার দেয়া যাবে না। শিশুকে নির্দিষ্ট সময়ে খেতে দিতে হবে। তাকে অল্প অল্প করে নির্দিষ্ট সময় পর পর খাওয়াতে হবে। শিশুকে খাওয়ানোর ব্যাপারে পরিষ্কার-পরিচ্ছন্নতার প্রতি বিশেষভাবে খেয়াল রাখতে হবে। শিশুকে বাইরের খাবার দেয়া যাবে না।

পরিশেষে বলা যায়, মৌলি তার সন্তানকে বাড়তি খাবার দেয়ার সময় উপরের বিষয়গুলো মেনে চলবে।

250
উত্তরঃ

যেসব খাদ্য আমাদের দেহের অভ্যন্তরীণ কার্য নিয়ন্ত্রণ করে এবং রোগ প্রতিরোধ করে শরীরকে সুস্থ ও কর্মক্ষম রাখে তাদের প্রতিরক্ষাকারী খাদ্য বলে।

বিভিন্ন প্রকার শাকসবজি ও ফলমূল এই শ্রেণির অন্তর্ভুক্ত। এসব খাদ্য থেকে আমরা ভিটামিন ও খনিজ লবণ পেয়ে থাকি।

351
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews