উদ্দীপকে মুন কোম্পানিটি পরিকল্পনার নমনীয়তার নীতি বৈশিষ্ট্যের কারণে সফল হয়েছে।
পরিবর্তিত পরিস্থিতির সাথে সংগতি বিধানকল্পে গৃহীত পরিকল্পনায় প্রয়োজনীয় পরিবর্তন সাধনের কাজকেই পরিকল্পনার নমনীয়তার নীতি বলে। নমনীয়তার নীতির মূল বক্তব্য হলো পরিবর্তিত পরিবেশের সাথে সংগতি বিধানে ব্যবস্থাপনার সমর্থ থাকা।
উদ্দীপকে মুন কোম্পানি প্রতিযোগীদের শীর্ষে অবস্থান করার লক্ষ্যে নমনীয়তার নীতি অনুসরণ করে ব্যবসায় পরিচালনা করার সিদ্ধান্ত নেয়। এজন্য পণ্যের কাঁচামাল, উৎপাদিত পদ্ধতি, চাহিদা, প্রতিযোগীর সংখ্যা ইত্যাদি সম্পর্কে তথ্য সংগ্রহ করে। কিন্তু এক বছর পর তারা লক্ষ করল কাঁচামালের মূল্য ও প্রতিযোগীর সংখ্যা বেড়ে গেছে। তাই ব্যবস্থাপক পরিকল্পনায় নমনীয়তার নীতি অনুসরণ করে কার্যক্রম শুরু করে ফলে প্রতিষ্ঠানটি সাফল্য অর্জনে সমর্থ হয়। এজন্য পরিকল্পনা প্রণয়নের সময় নমনীয়তা বা পরিবর্তনশীলতার বিষয়টি বিবেচনা করতে হয়।
উপরিউক্ত আলোচনায় বলা যায় যে, আধুনিক প্রতিযোগিতাপূর্ণ ব্যবসায় জগতে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে সঠিক পরিকল্পনার মাধ্যমে উৎকৃষ্ট মানের পণ্য বা সেবা উৎপাদন ও বণ্টন করতে হবে। তাই বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান তাদের প্রয়োজন, অবস্থা ও প্রকৃতিভেদে ভিন্ন ভিন্ন ধরনের পরিকল্পনা প্রণয়ন করে থাকে।
Related Question
View Allপরিকল্পনা হলো ভবিষ্যতে কোনো সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের অভিপ্রায়ে প্রস্তুতকৃত একটি নকশা অথবা কর্মসূচির তালিকা যাতে সম্পদ ও সময়ের ব্যবহার সম্পর্কে বিস্তারিত বিবরণ লিপিবদ্ধ থাকে। পরিকল্পনাকে সাধারণত লক্ষ্য অর্জনের প্রয়োজনে প্রস্তুতকৃত প্রয়োজনীয় পদক্ষেপসমূহের একটি অস্থায়ী তালিকা হিসেবে বিবেচনা করা হয়ে থাকে।
পরিকল্পনা হলো ভবিষ্যতে কোনো সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের অভিপ্রায়ে প্রস্তুতকৃত একটি নকশা অথবা কর্মসূচির তালিকা যাতে সম্পদ ও সময়ের ব্যবহার সম্পর্কে বিস্তারিত বিবরণ লিপিবদ্ধ থাকে। পরিকল্পনাকে সাধারণত লক্ষ্য অর্জনের প্রয়োজনে প্রস্তুতকৃত প্রয়োজনীয় পদক্ষেপসমূহের একটি অস্থায়ী তালিকা হিসেবে বিবেচনা করা হয়ে থাকে।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!