উদ্দীপর্কের কোন দিকটির সঙ্গে 'সোনার তরী' কবিতার সাদৃশ্য আছে? ব্যাখ্যা করো।

Updated: 4 months ago
উত্তরঃ

উদ্দীপকের রোকেয়া সাখাওয়াত হোসেনের সাহিত্যকর্মের টিকে যাওয়ার দিকটির সঙ্গে 'সোনার তরী' কবিতার অন্তর্ভাবনার মিল রয়েছে।
'সোনার তরী' কবিতায় নিঃসঙ্গ কৃষকের জীবনের পরিণতির মধ্য দিয়ে ব্যক্তিমানুষের অনিবার্য পরিণতিকে নির্দেশ করেছেন কবি। কবিতার ছোটো খেতের মতোই মানুষের কর্মক্ষেত্র এই পৃথিবী। এখানে সারা জীবন মানুষকে কাজের পিছনে ছুটতে হয় এবং এ কাজই শেষ পর্যন্ত টিকে থাকে; ব্যক্তিমানুষ নয়। আলোচ্য কবিতায় সোনার তরী বহমান সময়ের প্রতীক, যেখানে শুধু মানুষের কর্মফলস্বরূপ সোনার ধানই টিকে থাকে, ব্যক্তিমানুষ নয়।
উদ্দীপকে নারী জাগরণের অগ্রদূত রোকেয়া সাখাওয়াত হোসেনের কথা বলা হয়েছে। সমাজ সংস্কারের উদ্দেশ্যে কলম ধরেছিলেন তিনি। বাঙালি মুসলিম নারীদের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার ক্ষেত্রে তাঁর লেখা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিশ্লেষণধর্মী এই লেখাই তাঁকে সমাজসচেতন সাহিত্যিক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। রোকেয়া আজ বেঁচে নেই, কিন্তু আমরা তাঁর সাহিত্যকর্মের জন্য আজও তাঁকে স্মরণ করি। এ কৃতকর্মকেই আলোচ্য কবিতায় সোনার ধান বলে অভিহিত করা হয়েছে এবং এটিই কালের প্রবাহে টিকে থাকে। উদ্দীপকের রোকেয়া সাখাওয়াত হোসেনের কৃতকর্ম হিসেবে তাঁর সাহিত্যকর্ম টিকে যাওয়ার এই প্রসঙ্গটিই আলোচ্য কবিতার সঙ্গে এর মিল নির্দেশ করে।

Md Durjoy islam
Md Durjoy islam
4 months ago
66


গগনে গরজে মেঘ, ঘন বরষা। 
কূলে একা বসে আছি, নাহি ভরসা। 
রাশি রাশি ভারা ভারা
 ধান কাটা হলো সারা,
 ভরা নদী ক্ষুরধারা 
খরপরশা-
কাটিতে কাটিতে ধান এল বরষা ৷৷ 
একখানি ছোটো খেত, আমি একেলা- 
চারি দিকে বাঁকা জল করিছে খেলা ॥ 
পরপারে দেখি আঁকা 
তরুছায়ামসী-মাখা 
গ্রামখানি মেঘে ঢাকা
প্রভাতবেলা- 
এপারেতে ছোটো খেত, আমি একেলা ৷৷ 
গান গেয়ে তরী বেয়ে কে আসে পারে! 
দেখে যেন মনে হয় চিনি উহারে । 
ভরা পালে চলে যায়,
কোনো দিকে নাহি চায়,
ঢেউগুলি নিরুপায়
ভাঙে দু ধারে-
দেখে যেন মনে হয় চিনি উহারে ৷।
ওগো, তুমি কোথা যাও কোন বিদেশে? 
বারেক ভিড়াও তরী কূলেতে এসে।
যারে খুশি তারে দাও -
যেয়ো যেথা যেতে চাও,
শুধু তুমি নিয়ে যাও
ক্ষণিক হেসে
আমার সোনার ধান কূলেতে এসে ॥
যত চাও তত লও তরণী-পরে ।
আর আছে— আর নাই, দিয়েছি ভরে ॥
এতকাল নদীকূলে
যাহা লয়ে ছিনু ভুলে
সকলি দিলাম তুলে
থরে বিথরে- 
এখন আমারে লহো করুণা করে ৷৷
ঠাঁই নাই, ঠাঁই নাই— ছোটো সে তরী 
আমারি সোনার ধানে গিয়েছে ভরি।
শ্রাবণগগন ঘিরে
ঘন মেঘ ঘুরে ফিরে,
শূন্য নদীর তীরে
রহিনু পড়ি-
যাহা ছিল নিয়ে গেল সোনার তরী ।।

Related Question

View All
106
139
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র

Related Question

মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews