ঋতু পরিক্রমায় দেখা যায় নানা বৈচিত্র্য। যা উপভোগের বিষয়। এমন উপভোগ সমানভাবে সবার গ্রহণ করার সৌভাগ্য হয় না। কারণ ব্যক্তিজীবন সবার সবসময় সমান যায় না। কারো পৌষ মাস কারো সর্বনাশ- যা একান্তই ক্রিয়াশীল।

Updated: 4 months ago
উত্তরঃ

অর্ঘ্য বিরচন হলো- অঞ্জলি বা উপহার রচনা।

Md Durjoy islam
Md Durjoy islam
4 months ago
উত্তরঃ

প্রকৃতিতে বসন্ত আসার আগে শীত সর্বত্যাগী সন্ন্যাসীর মতো কুয়াশার চাদর গায়ে জড়িয়ে বিদায় নেয় বলে কবি শীতকে মাঘের সন্ন্যাসী বলেছেন।
কবি শীতকে সন্ন্যাসীরূপে কল্পনা করেছেন। প্রকৃতিতে বসন্ত আসার আগে শীত সর্বত্যাগী সন্ন্যাসীর মতো কুয়াশার চাদর গায়ে জড়িয়ে বিদায় নিয়েছে। সবকিছু ত্যাগ করে মিলিয়ে গেছে বহুদূর। প্রকৃতিকে বসন্ত নতুনরূপে সাজিয়ে দিলেও শীতের রিক্ততা কবি ভুলে যেতে পারছেন না-এ কারণেই কবি শীতকে মাঘের সন্ন্যাসীর রূপকে মূর্ত করে তুলেছেন।

Md Durjoy islam
Md Durjoy islam
4 months ago
উত্তরঃ

প্রকৃতির পরিক্রমায় ঋতু বৈচিত্র্য আসলেও অনেকেই তা উপভোগ করতে না পারার দিক থেকে উদ্দীপকের সাথে 'তাহারেই পড়ে মনে' কবিতার সাদৃশ্য রয়েছে।
'তাহারেই পড়ে মনে' কবিতার কবি প্রতিবছর নিজ বন্দনায় বসন্তকে বরণ করে নেন। কিন্তু এবার বসন্তের দখিনা বাতাস বইতে শুরু করলেও তা কবি জানেন না। শীতের সময় প্রিয়জন হারানোর ফলে শীতের হাহাকার কবির মনে স্থায়ী ছাপ ফেলে। কবির হারানো প্রিয়জন বসন্তের সব রং ম্লান করে গেছে, কবি তাকে কোনোভাবেই ভুলতে পারছেন না।
উদ্দীপকে ঋতু বৈচিত্র্যের কথা বলা হয়েছে, যেখানে ঋতু পরিক্রমায় আসে নানা বৈচিত্র্য। এই ঋতু বৈচিত্র্য মানুষের মনে আনন্দ অনুভূতি সৃষ্টি করে। কিন্তু ব্যক্তিজীবন সবার একই রকম যায় না, ষড়ঋতুর মতো তাদের জীবনেও থাকে নানা বৈচিত্র্য। তাই সবাই প্রকৃতির এই সৌন্দর্য সমানভাবে উপভোগ করতে পারে না। 'তাহারেই পড়ে মনে' কবিতাতেও সবাই বসন্তের আগমনে আনন্দিত হলেও কবি আনন্দিত হতে পারছেন না, এদিক থেকে কবিতাটির সাথে উদ্দীপকের সাদৃশ্য রয়েছে।

Md Durjoy islam
Md Durjoy islam
4 months ago
উত্তরঃ

উদ্দীপকের মূলভাব 'তাহারেই পড়ে মনে' কবিতার আংশিক বা খণ্ডাংশ মাত্র"- মন্তব্যটি যথার্থ।
'তাহারেই পড়ে মনে' কবিতায় কবিকে শোকাচ্ছন্ন ও উদাসীন থাকতে দেখা যায়। বসন্তের আগমনে প্রকৃতি রূপে সাজলেও সেদিকে খেয়াল নেই। সকলের অনুরোধ সত্ত্বেও কবি এবার বসন্তকে বরণ করতে কোনো আয়োজন করেননি। বসন্ত আগমনের পূর্বে কবি তাঁর প্রিয়জনকে চিরতরে হারিয়ে ফেলেছেন, সেই দুঃখই কবিমনকে আচ্ছন্ন করে রেখেছে কোনোভাবেই কবি তাকে ভুলতে পারছেন না।
উদ্দীপকে বলা হয়েছে ঋতু বৈচিত্র্য সবাই উপভোগ করতে পারে না। প্রকৃতির রূপ ঐশ্বর্য মানুষকে নানাভাবে আন্দোলিত করে থাকে। কিন্তু ব্যক্তিজীবন সবার সমান না হওয়ায় একই ঋতুতে সবাই সমানভাবে আন্দোলিত হতে পারে না। একেই বলে কারো পৌষ মাস, কারো সর্বনাশ।
'তাহারেই পড়ে মনে' কবিতায় কবি তাঁর প্রিয়জনকে হারিয়ে শোকে বিহ্বল হয়ে পড়েছেন। প্রকৃতিতে বসন্তের আগমন ঘটলে কবি তা বরণ করে নিতেন প্রবল আগ্রহে কিন্তু এবার আর তাঁর মধ্যে সেই আগ্রহ দেখা যায় না। প্রিয়জনকে হারিয়ে কবির মনে শীতের রিক্ততা স্থান করে নিয়েছে। উদ্দীপকে ঋতু বৈচিত্র্যের সৌন্দর্য উপভোগ করতে না পারার কোনো নির্দিষ্ট কারণ অনুপস্থিত থাকায় কবিতার আংশিক ভাব প্রকাশ পেয়েছে। এদিক বিবেচনা করে তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

Md Durjoy islam
Md Durjoy islam
4 months ago
39

“হে কবি, নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়, বসন্তে বরিয়া তুমি লবে না কি তব বন্দনায়?”

কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি-

“দক্ষিণ দুয়ার গেছে খুলি?

বাতাবি নেবুর ফুল ফুটেছে কি? ফুটেছে কি আমের মুকুল?

দখিনা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল?”

“এখনো দেখনি তুমি?” কহিলাম, “কেন কবি আজ

এমন উন্মনা তুমি? কোথা তব নব পুষ্পসাজ?”

কহিল সে সুদূরে চাহিয়া-

“অলখের পাথার বাহিয়া

তরী তার এসেছে কি? বেজেছে কি আগমনী গান? ডেকেছে কি সে আমারে? শুনি নাই, রাখি নি সন্ধান।”

কহিলাম, “ওগো কবি! রচিয়া লহ না আজও গীতি, বসন্ত-বন্দনা তব কণ্ঠে শুনি- এ মোর মিনতি ।”

কহিল সে মৃদু মধু-স্বরে-

“নাই হলো, না হোক এবারে-

আমারে গাহিতে গান, বসন্তেরে আনিতে বরিয়া-

রহেনি, সে ভুলেনি তো, এসেছে তা ফাগুনে স্মরিয়া।”

কহিলাম : “ওগো কবি, অভিমান করেছ কি তাই? যদিও এসেছে তবু তুমি তারে করিলে বৃথাই।” 

কহিল সে পরম হেলায়- 

"বৃথা কেন? ফাগুন বেলায় 

ফুল কি ফোটেনি শাখে? পুষ্পারতি লভেনি কি ঋতুর রাজন?

মাধবী কুঁড়ির বুকে গন্ধ নাহি? করে নাই অর্ঘ্য বিরচন?” 

“হোক, তবু বসন্তের প্রতি কেন এই তব তীব্র বিমুখতা?” 

কহিলাম, “উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা?”

কহিল সে কাছে সরে আসি -

“কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী-

গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে

রিক্ত হস্তে! তাহারেই পড়ে মনে, ভুলিতে পারি না কোনো মতে ।”

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews