মনে করি, কোনো ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে a = 4 সে. মি., b = 5 সে. মি. এবং c = 6 সে. মি. দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে।

অঙ্কন:
১. যেকোনো রশ্মি BE থেকে c এর সমান ব্যাসার্ধ নিয়ে BC অংশ কেটে নিই।
২. BC রেখাংশের B ও C বিন্দুতে যথাক্রমে a ও b এর সমান ব্যাসার্ধ নিয়ে B ও C এর একই পাশে দুইটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দুইটি পরস্পর এ বিন্দুতে ছেদ করেছে।
৩. A, B ও A, C যোগ করি। তাহলে, △ ABC-ই নির্ণেয়, ত্রিভুজ।
মনে করি, কোনো ত্রিভুজ ABC এর তিনটি বাহু AB = 4 সে. মি., AC = 5 সে. মি. এবং BC = 6 সে. মি. দেওয়া আছে। ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করতে হবে।

অঙ্কন:
১. BC বাহুর লম্বদ্বিখন্ডক PQ এবং AC বাহুর লম্বদ্বিখন্ডক LM অঙ্কন করি। PQ ও LM পরস্পর O বিন্দুতে ছেদ করে।
২ এখন, O কে কেন্দ্র করে OC' বা OB বা OA এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি। বৃত্তটি A, B, C বিন্দু দিয়ে যাবে।
তাহলে নির্ণেয় বৃত্তটি ABC ত্রিভুজের পরিবৃত্ত।
প্রমাণ : BC এর লম্বদ্বিখন্ডক বিন্দুতে মিলিত হয়েছে।
OB = OC
আবার, AC এর লম্বদ্বিখন্ডক LM এর উপর O বিন্দু অবস্থিত।
OC=OA
সুতরাং OB = OC = OA
অতএব, O কে কেন্দ্র করে এবং OB ব্যাসার্ধ নিয়ে বৃত্ত আঁকলে তা A. B, C বিন্দু দিয়ে যাবে!
সুতরাং অঙ্কিত বৃত্তটিই △ ABC এর পরিবৃত্ত।
মনে করি, খ-এ অঙ্কিত পরিবৃত্তের ব্যাসার্ধ OA এর সমান ব্যাসার্ধবিশিষ্ট ATU একটি বৃত্ত। বৃত্তটির বাইরে R যেকোনো একটি নির্দিষ্ট বিন্দু এবং RA ও RT' রশ্মিন্বয় পরিবৃত্তের A ও T বিন্দুতে দুইটি স্পর্শক। প্রমাণ করতে হবে যে, RA = RT.

অঙ্কন: O, R যোগ করি।
প্রমাণ:
ধাপ ১. যেহেতু RA স্পর্শক এবং OA স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, সেহেতু RAOA [স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের ওপর লম্ব ]
∠RAO = এক সমকোণ
অনুরূপভাবে, ∠RTO = এক সমকোণ
ধাপ ২. এখন, △RAO ও △RTO
সমকোণী ত্রিভুজয়ে,
অতিভুজ OR = অতিভুজ OR এবং OA = OT [একই বৃত্তের ব্যাসার্ধ]
△RAO △RED [সমকোণী ত্রিভুজের অতিভুজ-বাহু সর্বসমতা ]
RA = RT. (দেখানো হলো)
Related Question
View All
O কেন্দ্রবিশিষ্ট ABC বৃত্ত আঁকা হলো যার ব্যাসার্ধ = 3 সে.মি.।
সমরেখ নয় এমন তিনটি বিন্দু A, B, C দিয়ে যায় এমন একটি বৃত্ত আঁকা হলো:


ABC বৃত্তচাপের কেন্দ্র O নির্ণয় করা হলো।
বৃত্তস্থিত কোনো বিন্দুতে ব্যাসার্ধ এঁকে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব অঙ্কন করলে ঐ লম্ব হবে উক্ত বিন্দুতে বৃত্তের স্পর্শক।

এখানে, O কেন্দ্রবিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ OA = r = 3.5 সে.মি.। বৃত্তটির A বিন্দুতে AP স্পর্শক শাঁকা হলো।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!