কলেজ থেকে শিক্ষাসফরের উদ্দেশ্যে কক্সবাজার গেল গালিবসহ তার বন্ধুরা। সাগরের পানিতে নেমেছে সবাই, খুব হইচই আর লাফালাফি করে গোসল করছে তারা। হিমছড়ি পাহাড়ে উঠে আনন্দে আত্মহারা সবাই। কিন্তু গালিব এক কোণে বসে আছে, তার মনে কোনো আনন্দ নেই, কারণ পাঁচ বছর আগে সে তার বাবার সাথে এখানে এসেছিল, অনেক আনন্দ করেছিল সবাই মিলে। এখন তার বাবা নেই, কিন্তু বাবার রেখে যাওয়া সেই স্মৃতি তাকে এতটাই আচ্ছন্ন করে রেখেছে যে সমস্ত আনন্দই তার কাছে ম্লান হয়ে আসে।

Updated: 4 months ago
উত্তরঃ

'কুহোল' শব্দের অর্থ কুয়াশা।

Md Durjoy islam
Md Durjoy islam
4 months ago
উত্তরঃ

প্রিয়জন হারানোর বিষাদময় স্মৃতি ভুলতে না পারার কারণে বসন্তের আগমন সত্ত্বেও কবি নীরব ভূমিকা পালন করেছেন।
প্রকৃতিতে বসন্তের আগমন ঘটলেও কবির মনোজগৎ জুড়ে বিরাজ করছে শীতের রিক্ততা ও বিষণ্ণতার ছবি। প্রিয়জনের করুণ বিদায় কবিমনে যে বেদনার ছায়াপাত রেখে গেছে, তা তিনি কিছুতেই ভুলতে পারেন না। আর তাই বসন্ত প্রকৃতির মনোহর রূপও কবিমনে সাড়া জাগাতে পারে না। মূলত প্রিয়জন হারানোর বেদনায় মুহ্যমান কবি স্বাভাবিকভাবেই নিরাসক্ত, নিরাবেগ ও নীরব হয়ে পড়েন।

Md Durjoy islam
Md Durjoy islam
4 months ago
উত্তরঃ

উদ্দীপকের গালিব 'তাহারেই পড়ে মনে' কবিতার দুঃসহ স্মৃতিকাতরতার দিকটি ধারণ করে।
'তাহারেই পড়ে মনে' কবিতায় প্রিয়জন হারানোর শোকে কাতর কবি তাঁর ব্যক্তিমনের দুঃখবোধের প্রকাশ ঘটিয়েছেন। প্রিয় মানুষটিকে হারিয়ে কবি এতটাই শোকাচ্ছন্ন হয়েছেন যে, প্রকৃতিতে বসন্ত এলেও কবি মনে তা সাড়া জাগাতে পারছে না। শীতের রিক্ততার মতো কবির মনেও প্রিয়জন হারানোর রিক্ততা বিরাজমান।
উদ্দীপকের গালিব বন্ধুদের সাথে কক্সবাজার ঘুরতে এসে স্মৃতিকাতর হয়ে পড়ে। বছর পাঁচেক আগে সে তার বাবার সাথে কক্সবাজার এসেছিল। পরিবারের সাথে সেবার গালিব অনেক মজা করেছিল। কিন্তু এখন তার বাবা বেঁচে নেই। তাই কক্সবাজার এসে তার বারবার বাবার কথা মনে পড়ছে এবং স্মৃতিকাতরতায় সে আচ্ছন্ন হয়ে পড়ে। তাই বলা যায়, গালিব আলোচ্য কবিতার স্মৃতিকাতরতার দিকটি ধারণ করেছে।

Md Durjoy islam
Md Durjoy islam
4 months ago
উত্তরঃ

প্রেক্ষাপট ভিন্ন হলেও গালিব ও 'তাহারেই পড়ে মনে' কবিতার কবি উভয়ের অন্তরে রয়েছে তীব্র স্মৃতিকাতরতা।
'তাহারেই পড়ে মনে' কবিতায় কবির ব্যক্তি জীবনের দুঃখময় ঘটনার ছায়াপাত ঘটেছে। প্রিয়জনের আকস্মিক মৃত্যুতে কবির জীবনে নেমে আসে গভীর শূন্যতা। তাঁর ব্যক্তিজীবন ও কাব্যসাধনা তাই বিষণ্ণতায় গাঢ় আঁধারে ঢেকে যায়। সেই গভীর দুঃখবোধই ফুটে উঠেছে আলোচ্য কবিতার পঙক্তিমালায়।
গালিব শিক্ষা সফরে কক্সবাজার গিয়ে স্মৃতিকাতর হয়ে পড়ে। পাঁচ বছর আগে সে তার বাবার সাথে কক্সবাজার এসেছিল। কিন্তু আজ বাবা নেই। তাই কক্সবাজারে বাবার সাথে কাটানো দিনগুলো তার বারবার মনে পড়ে।
উদ্দীপকে ও 'তাহারেই পড়ে মনে' কবিতায় প্রিয়জন হারানোর বেদনা এবং স্মৃতিকাতরতার বিষয়টি প্রকাশ পেলেও উদ্দীপক ও আলোচ্য কবিতার প্রেক্ষাপট ভিন্ন। উদ্দীপকে বাবা হারানোর মনোবেদনা প্রকাশ পেয়েছে। এখানে গালিব শিক্ষা সফরে কক্সবাজার গিয়ে তার বাবাকে অনুভব করেছে এববং স্মৃতিকাতর হয়ে পড়েছে। আর কবিতায় কবি তাঁর স্বামীকে হারিয়েছেন। তাই বসন্ত প্রকৃতির মোহময় সৌন্দর্য কবিকে স্পর্শ করতে পারেনি। তাই বলা যায়, প্রেক্ষাপট ভিন্ন কিন্তু গালিব ও কবি হৃদয়ের তীব্র বেদনা একক ও অভিন্ন।

Md Durjoy islam
Md Durjoy islam
4 months ago
23

“হে কবি, নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়, বসন্তে বরিয়া তুমি লবে না কি তব বন্দনায়?”

কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি-

“দক্ষিণ দুয়ার গেছে খুলি?

বাতাবি নেবুর ফুল ফুটেছে কি? ফুটেছে কি আমের মুকুল?

দখিনা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল?”

“এখনো দেখনি তুমি?” কহিলাম, “কেন কবি আজ

এমন উন্মনা তুমি? কোথা তব নব পুষ্পসাজ?”

কহিল সে সুদূরে চাহিয়া-

“অলখের পাথার বাহিয়া

তরী তার এসেছে কি? বেজেছে কি আগমনী গান? ডেকেছে কি সে আমারে? শুনি নাই, রাখি নি সন্ধান।”

কহিলাম, “ওগো কবি! রচিয়া লহ না আজও গীতি, বসন্ত-বন্দনা তব কণ্ঠে শুনি- এ মোর মিনতি ।”

কহিল সে মৃদু মধু-স্বরে-

“নাই হলো, না হোক এবারে-

আমারে গাহিতে গান, বসন্তেরে আনিতে বরিয়া-

রহেনি, সে ভুলেনি তো, এসেছে তা ফাগুনে স্মরিয়া।”

কহিলাম : “ওগো কবি, অভিমান করেছ কি তাই? যদিও এসেছে তবু তুমি তারে করিলে বৃথাই।” 

কহিল সে পরম হেলায়- 

"বৃথা কেন? ফাগুন বেলায় 

ফুল কি ফোটেনি শাখে? পুষ্পারতি লভেনি কি ঋতুর রাজন?

মাধবী কুঁড়ির বুকে গন্ধ নাহি? করে নাই অর্ঘ্য বিরচন?” 

“হোক, তবু বসন্তের প্রতি কেন এই তব তীব্র বিমুখতা?” 

কহিলাম, “উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা?”

কহিল সে কাছে সরে আসি -

“কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী-

গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে

রিক্ত হস্তে! তাহারেই পড়ে মনে, ভুলিতে পারি না কোনো মতে ।”

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews