কাশিয়ানির একটি পরিচিত নাম গোপাল। গোপাল ছোটবেলা থেকেই নিম্নবর্ণের মানুষের প্রতি করা অন্যায়-অবিচারের বিরুদ্ধে এক প্রতিবাদী কণ্ঠস্বর। নিম্নবর্ণের মানুষের পক্ষে কথা বলায় সরকার তার বিরুদ্ধে মামলা দেওয়ায় তাকে কারাভোগ করতে হয়। মুক্তি পেয়ে তিনি সরকারপ্রধান হন এবং মানুষের অধিকার প্রতিষ্ঠা করেন।

Updated: 4 months ago
উত্তরঃ

অহিংস আন্দোলনের জনক মহাত্মা গান্ধী

Md Durjoy islam
Md Durjoy islam
4 months ago
উত্তরঃ

১৯০৬ সালে দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ সরকার এশিয়াটিক ল অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স আইন ভারতীয়দের কাছে The Black Act নামে পরিচিত। এ আইন মোতাবেক ট্রান্সভালে ভারতীয় বংশোদ্ভূতরা ওই দেশে বাস করতে হলে নাম রেজিস্ট্রি করে সনদ নিতে হতো। পুলিশকে রেজিস্ট্রেশন সনদ দেখাতে না পারলে জরিমানা ও জেল হতো। মহাত্মা গান্ধী এ কুখ্যাত আইন রদ করার জন্য সত্যাগ্রহ আন্দোলন পরিচালনা করেন।

Md Durjoy islam
Md Durjoy islam
4 months ago
উত্তরঃ

উদ্দীপকের ঘটনার সাথে আমার পাঠ্যবইয়ের বর্ণবাদবিরোধী বিষয়ের সাদৃশ্য আছে।
কেননা উদ্দীপকে বলা হয়েছে, কাশিয়ানির একটি পরিচিত নাম গোপাল। গোপাল ছোটবেলা থেকেই নিম্নবর্ণের মানুষের প্রতি করা অন্যায়-অবিচারের বিরুদ্ধে এক প্রতিবাদী কণ্ঠস্বর। নিম্নবর্ণের মানুষের পক্ষে কথা বলায় সরকার তার বিরুদ্ধে মামলা দেওয়ায় তাকে কারা ভোগ করতে হয়। মুক্তি পেয়ে তিনি সরকার প্রধান হন এবং মানুষের অধিকার প্রতিষ্ঠা করেন। উদ্দীপকের তথ্যগুলো বিবেচনায় নিলে দেখা যায়, রোলিহলাহলার একটি পরিচিত নাম ছিল নেলসন ম্যান্ডেলা। ছোটবেলা থেকেই নিম্নবর্ণের কালো মানুষের অধিকার আদায়ের একটি প্রতিবাদী কণ্ঠস্বর ছিলেন। ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার নিম্নবর্ণের মানুষের পক্ষে কথা বলায় সরকার তার বিরুদ্ধে রিভোনিয়া ট্রায়াল মামলা দেয়। রিভোনিয়া ট্রায়াল মামলায় তিনি ১৯৬২ থেকে ১৯৯০ পর্যন্ত কারা ভোগ করেন। ১৯৯০ সালে মুক্তি পেয়ে ১৯৯৪ সালে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের ভোটাধিকারের ভিত্তিতে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে ম্যান্ডেলা বিপুল ভোটে জয়লাভকরেন। ম্যান্ডেলার নেতৃত্বে সরকার গঠিত হলে দক্ষিণ আফ্রিকার কালো মানুষের সব ধরনের বৈষম্য ও অধিকারহীনতার বিলোপ সাধন করেন। ফলে বর্ণবাদ দক্ষিণ আফ্রিকা থেকে চিরতরে বিলুপ্ত হয়।
তাই বলা যায়, উদ্দীপকের ঘটনাগুলো আমার পাঠ্যবইয়ের বর্ণবাদ বিরোধী আন্দোলনের সাথে হুবহু মিল রয়েছে। এক্ষেত্রে এককথায় বলা যায়, উদ্দীপকের ঘটনার সাথে আমার পাঠ্যবইয়ের বর্ণবাদবিরোধী আন্দোলনের সাদৃশ্য রয়েছে

Md Durjoy islam
Md Durjoy islam
4 months ago
উত্তরঃ

উদ্দীপকের ঘটনার সাথে আমার পাঠ্যবইয়ের বর্ণবাদবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলার সাথে মিল পাওয়া যায়।
বর্ণবাদবিরোধী আন্দোলনে নেলসন ম্যান্ডেলার ভূমিকা অনন্য। কালো মানুষের ও বিশ্ব মানবতার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার কারাগার জীবন ২৭ বছর। ১৯৪৮ খ্রিষ্টাব্দে ন্যাশনালিস্ট দল ক্ষমতায় এসে বর্ণবিদ্বেষী কিছু নীতি প্রণয়ন করলে ম্যান্ডেলা রাজনীতিতে সক্রিয় হন। কাজেই তার কারাগারমুক্ত আন্দোলনের আয়ু ছিল মাত্র ১৪ বছর। ১৯৫২ খ্রিস্টাব্দে আফ্রিকার ন্যাশনাল কংগ্রেসের অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দিয়ে তিনি বর্ণবাদবিরোধী আন্দোলনের নেতা হিসেবে পরিচিতি পান। মহাত্মা গান্ধীর অহিংস নীতি গ্রহণ করে বর্ণবাদের বিরোধিতা করতে থাকেন। শ্বেতাঙ্গ সরকারের দমননীতি তাকে অহিংস নীতির পরিবর্তে সহিংস আন্দোলনের নীতি গ্রহণে বাধ্য করে। ১৯৬১ খ্রিস্টাব্দে বর্ণবাদবিরোধী সশস্ত্র সংগঠন (MK) গঠন করেন, যা ছিল এএনসির সামরিক সহযোগী সংগঠন। বর্ণবাদের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলনকে নিতান্তই শেষ চেষ্টা বলে তিনি অভিহিত করেন। দক্ষিণ আফ্রিকান শ্বেতাঙ্গ সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন থেকে চলতে থাকা নিপীড়ন ও অত্যাচারের বিরুদ্ধে অহিংসতার মাধ্যমে সাফল্য পাওয়া সম্ভব নয় বিধায় সশস্ত্র আন্দোলনের পথ বেছে নেন। তার প্রদর্শিত পথ ধরেই তার অনুসারীরা আন্দোলন চালিয়ে যায় এবং অধিকার প্রতিষ্ঠা করে। তিনি বীরের বেশে কারাগার থেকে বেরিয়ে আসেন।

অতএব বলা যায়, বর্ণবাদবিরোধী আন্দোলনে নেলসন ম্যান্ডেলা সফলতা লাভ করেন। যার হাত ধরে বর্ণবাদবিরোধী আন্দোলনের মূল উপড়ে ফেলা সম্ভব হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
4 months ago
26
**'Provide valuable content and get rewarded! 🏆✨**
Contribute high-quality content, help learners grow, and earn for your efforts! 💡💰'
Content

Related Question

View All
উত্তরঃ

মার্টিন লুথার কিং আমেরিকার মন্টগোমারি রাজ্যের আটলান্টা শহরে জন্মগ্রহণ করেন।

Md Durjoy islam
Md Durjoy islam
4 months ago
97
উত্তরঃ

ফ্রান্সের অভিজাতগণ দাবি করেন, অভিজাতরা বহিরাগত বিজেতা জাতি ফ্রাঙ্ক-এর বংশধর। ফ্রাঙ্কিশগণ যেহেতু শ্রেষ্ঠ এবং তাদের দ্বারাই ফ্রান্স প্রতিষ্ঠিত হয়েছে, সেহেতু জন্মগতভাবেই তারা তৃতীয় শ্রেণির চেয়ে শ্রেষ্ঠ। এ কারণে সকল প্রকার রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা, নেতৃত্ব অভিজাতদের প্রাপ্য। তৃতীয় শ্রেণির লোকদের তারা বলে, এরা দাসদের সাথে সংকরায়নের ফলে উদ্ধৃত এজন্য তারা নিকৃষ্ট। আর এভাবে ফ্রান্সে বৈষম্য সৃষ্টি হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
4 months ago
88
উত্তরঃ

উদ্দীপকের বিষয়টি আমার পাঠ্যবইয়ের বর্ণবাদ প্রথার কথা স্মরণ করিয়ে দেয়।
উদ্দীপকে বর্ণিত জুয়েলের গায়ের রং ফর্সা, তমালের গায়ের রং কালো। এ কারণে জুয়েল তমালকে ঘৃণার চোখে দেখে। জুয়েল মনে করে, তমালদের পূর্বপুরুষ নীচু জাতের। এজন্যই তমালের গায়ের রং কালো। উদ্দীপকের এ ঘটনার সাথে পাঠ্যবইয়ের বর্ণবাদ প্রথার সাদৃশ্য রয়েছে। ঔপনিবেশিক শাসন ও শোষণের কারণে বর্ণবাদের ধারণার সৃষ্টি হয়। বর্ণবাদ মানব সমাজে বিদ্যমান একটি ঘৃণ্যপ্রথা। আমেরিকা ও দক্ষিণ আফ্রিকায় এ প্রথা মানবতাকে কলঙ্কিত করেছিল। শ্বেতাঙ্গ ও কৃষ্ণাঙ্গদের মধ্যে আধিপত্যের প্রতিযোগিতা উভয় সম্প্রদায়ের মধ্যে জাতিগত দ্বন্দ্ব ও সংঘাতের বীজ বপন করে দীর্ঘকাল টিকেছিল। বর্ণবাদের মর্মকথা হলো শ্বেতাঙ্গরা জন্মগতভাবে কৃষ্ণাঙ্গদের বা অন্যান্য জাতি অপেক্ষা উৎকৃষ্ট এবং দ্বিতীয় শ্রেণির ওপর কর্তৃত্ব করার অধিকার আছে এবং তাদের প্রতি বৈষম্য আচরণ করা দোষের কিছু নয়।' পরিশেষে বলা যায়, উপনিবেশবাদ ও চরম জাতীয়তাবাদের ধারণা থেকেই বর্ণবাদের সৃষ্টি হয়েছে।

Md Durjoy islam
Md Durjoy islam
4 months ago
54
উত্তরঃ

হ্যাঁ, আমি মনে করি উক্ত ধারণার জন্য অর্থাৎ বর্ণবাদ প্রথার জন্য অনেক দেশে সংঘাত সৃষ্টি হয়েছিল।
আমেরিকা ও আফ্রিকা মহাদেশে বর্ণবাদের কারণে সংঘাত সৃষ্টি * হয়েছিল। আমেরিকা মহাদেশে কৃষিকাজ ও অন্যান্য শ্রম কাজের জন্য আফ্রিকা থেকে নিগ্রোদের সেখানে নিয়ে যাওয়া হতো। আফ্রিকার কালো মানুষের প্রতি আমেরিকার শ্বেতাঙ্গরা বর্ণবাদ নীতি অনুসরণ করত। আমেরিকার শিক্ষা প্রতিষ্ঠান, বাস, ট্রেন, খাবারের দোকান প্রভৃতি ক্ষেত্রে শ্বেতাঙ্গরা কৃষ্ণাঙ্গদের সাথে বর্ণবাদ নীতি অনুসরণ করত। দক্ষিণ আফ্রিকায় ঔপনিবেশিক শাসনামলে শ্বেতাঙ্গরা কৃষ্ণাঙ্গদের ওপর কর্তৃত্ব করত। কৃষ্ণাঙ্গরা খনি এবং কঠিন কাজে নিয়োগ পেত; কিন্তু মজুরি পেত কম আর শ্বেতাঙ্গরা কম পরিশ্রমে বেশি বেতন পেত। এমনকি আমাদের ভারতীয় উপমহাদেশের অভিবাসী শ্বেতাঙ্গরাও শ্বেতাঙ্গ শাসকদের কাছে পক্ষপাতমূলক আচরণ পেত। স্থানীয় ভারতীয় বিচারকরা ইউরোপীয় শ্বেতাঙ্গদের বিচার করতে পারত না। বর্ণবাদ প্রথার কারণে আমেরিকা, দক্ষিণ আফ্রিকাসহ বহুদেশে সংঘাত হয়েছে।পরিশেষে বলা যায়, বর্ণবাদ প্রথার কারণে আমেরিকা ও আফ্রিকাসহ বহু দেশে সংঘাত সৃষ্টি হয়েছে।

Md Durjoy islam
Md Durjoy islam
4 months ago
58
উত্তরঃ

১৯১২ সালের ৮ জানুয়ারি দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাঙ্গদের প্রথম জাতীয় পর্যায়ের রাজনৈতিক সংগঠন আফ্রিকান জাতীয় কংগ্রেস সংক্ষেপে ANC প্রতিষ্ঠিত হয়। এ সংগঠন আফ্রিকানদের সংহতি, যাবতীয় ধরনের বর্ণবৈষম্যবাদের বিরোধিতা করে এবং বর্ণবৈষম্যমুক্ত একীভূত ও গণতান্ত্রিক দক্ষিণ আফ্রিকা প্রতিষ্ঠার পক্ষে ঘোষণা দেয়।

Md Durjoy islam
Md Durjoy islam
4 months ago
93
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews