“কুশলকর্ম সম্পাদনে সকলেরই উদ্যমশীল হওয়া উচিত"- 'এ উপদেশটির সঙ্গে মানিক বড়ুয়ার কাজটি কতটুকু সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।

Updated: 8 months ago
উত্তরঃ

'কুশলকর্ম সম্পাদনে সকলেরই উদ্যমশীল হওয়া উচিত।'- পরিস্থিতি অনুসারে কোনো কাজে এগিয়ে যেতে হয়। আবার পরিবেশ পরিস্থিতি বুঝেই কোনো কাজ করা বা বন্ধের সিদ্ধান্ত নিতে হয়। হিমালয়ের পাদদেশে অনাবৃষ্টি হওয়ায় পানির তীব্র সংকট হয়েছিল। পশুপাখি তৃষ্ণায় কাতর হয়ে গিয়েছিল। তাই ঐসময় শুধুমাত্র ঐ স্থানে বা তার আশপাশে কেবল পানির প্রয়োজন পড়ে, অন্যকোনো খাবারের নয়। ফলে ঐসময় ঐ জায়গায় পানির প্রয়োজনই প্রধান ছিল। আর বৌদ্ধ ভিক্ষুটি যথাসময়ে ঠিক সময়ে ঠিক জায়গায় সঠিক কাজটি করতে পেরেছিল বলে নিজে কৃতকার্য পাশাপাশি অন্য ভিক্ষুগণও উপকার পেয়েছিলেন। নোয়াখালী ও হিমালয়ের পাদদেশে সৃষ্ট পরিস্থিতি সম্পূর্ণ বিপরীত ছিল। তরুও মানিক বড়ুয়া বৌদ্ধ ভিক্ষুর মতো ঠিক সময়ে ঠিক জায়গায় সঠিক কাজটি করেছিল। নোয়াখালীতে অতিবৃষ্টির জন্য নলকূপ ডুবে যাওয়ায় বিশুদ্ধ পানির সংকট দেখা দেয়। তাই মানিক বড়ুয়া বিশুদ্ধ পানির ব্যবস্থা করে। মানিকের এ কুশলকর্মে এলাকাবাসীর দারুণ উপকার হয়। তাই বলতে হয় যে, 'কুশলকর্ম সম্পাদনে সবারই উদ্যমশীল হওয়া উচিত।'- এ উপদেশটির সাথে মানিক বড়ুয়ার কাজটি পুরাপুরি সাদৃশ্যপূর্ণ।

32

গৌতম বুদ্ধের অতীত জন্মের কাহিনিগুলো জাতক নামে পরিচিত। বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে জাতকের গল্প ও উপদেশগুলোর প্রভাব অপরিসীম। জাতকের গল্পের শেষে যে উপদেশ থাকে, তা থেকে আমরা নৈতিক ও মানবিক গুণাবলি অর্জন করতে পারি। এছাড়া জাতক পাঠে প্রাচীন ভারতের মানুষের জীবনযাত্রা, ধর্ম, সমাজ, শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি, ভূগোল, পরিবেশ, পুরাতত্ত্ব প্রভৃতি সম্পর্কেও জানা যায়। তাই জাতক পাঠের গুরুত্ব অপরিসীম। এ অধ্যায়ে আমরা জাতক সম্পর্কে পড়ব।

এ অধ্যায় শেষে আমরা-

  • জাতক সম্পর্কে বর্ণনা দিতে পারব;
  • জাতক কাহিনী বর্ণনা করতে পারব;
  • জাতকের উপদেশ ব্যাখ্যা করতে পারব।

Related Question

View All
উত্তরঃ

একদা হিমালয়ের পাদদেশে অনাবৃষ্টিতে সব জল শুকিয়ে যায়। তৃষ্ণায় পশুপাখি সব কাতর হয়ে পড়লে ভিক্ষুর মায়া হলো। তিনি গাছের ডাল দিয়ে ডোঙ্গা তৈরি করে তা জলপূর্ণ করে দিলেন। বনের পশুপাখিরা সেই ডোঙ্গার জল খেয়ে প্রাণে রক্ষা পায়। এভাবে তিনি তৃষ্ণার্ত প্রাণীদের জন্য জলপানের ব্যবস্থা করেন।

53
উত্তরঃ

শশক তার বন্ধুদের 'দান করা উচিত', 'উপোসথ পালন করা উচিত', 'শীল রক্ষা করা উচিত' এরূপ ধর্মোপদেশ দিতেন।

52
উত্তরঃ

জাতক শব্দটি 'জাত' শব্দ থেকে উদ্ভূত হয়েছে। 'জাত' শব্দের 'অর্থ হলো উৎপন্ন, উদ্ভূত, জন্ম ইত্যাদি। সুতরাং জাতক শব্দের অর্থ যিনি উৎপন্ন বা জন্ম লাভ করেনে। বৃদ্ধ যে বিভিন্ন জন্ম অতিক্রান্তে মাধ্যমে বুদ্ধ হয়ে ওঠেন সেই কাহিনিগুলোকে বলা হয় জাতক।

134
উত্তরঃ

জন্ম-জন্মান্তরে গৌতম বুদ্ধ নানা কূলে জন্মগ্রহণ করেন। তিনি মানবকুলে রাজা, মন্ত্রী, ব্রাহ্মণ, বণিক, দেবকুলসহ পশুপাখি হয়ে জন্ম নিয়েছিলেন এবং প্রতিটি জন্মে বোধিসত্ত্ব নামে অভিহিত হন। আর এই বোধিসত্ত্বরূপে গৌতম বুদ্ধের জীবনবৃত্তান্ত ও ঘটনাবলিকে 'জাতক কাহিনি' বলা হয়।

87
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews