কবির দৃষ্টিতে 'সব সাধকের বড়ো সাধক আমার দেশের চাষা।' সত্যিকার অর্থেই চাষা তথা কৃষকের জীবন অতি বড়ো সাধনার। একজন সাধু বা দরবেশ যেমন সাধনার দ্বারা সৃষ্টিকর্তার সান্নিধ্য লাভ করেন, তেমনি চাষাও তার সাধনার মাধ্যমে মাটির বুকে নবসৃষ্টির উন্মাদনা তৈরি করে। সেই সৃজনেই পৃথিবীর সমস্ত মানুষের পেটের সংস্থান হয়। শরীরে শক্তিলাভ করে তারা বেঁচে থাকে। তবে কৃষকের এই ভূমিকর্ষণ খুব সহজ কাজ নয়। যদিও বর্তমান পৃথিবীতে বিজ্ঞানের নানাবিধ আবিষ্কারে তার কায়িক শ্রম অনেকটাই কমে গেছে, তবুও ফসল ফলানো এখনো তার কাছে প্রসববেদনার মতোই কষ্টকর। মাটির বুক লাঙল দিয়ে চিরে তার মধ্যে স্বপ্নের বীজ বপন করে কৃষক। তারপর সময়ের সঙ্গে সঙ্গে, যত্নে যত্নে সেই মাটিতে মাথা তুলে দাঁড়ায় ফসলের শিষ। এতটুকু পর্যন্ত অর্জন করতেই রোদ, বৃষ্টি, ঝড়কে উপেক্ষা করে কৃষক। যখন সোনার ফসল মাথা তুলে দাঁড়ায় ভূমির উপরে, তখন তার খুশির অন্ত থাকে না। এভাবেই কঠোর এক সাধনার পর দৈববর প্রাপ্ত হয় কৃষক।

কৃষকদের সবচেয়ে বড়ো সাধক বলা হয়েছে কেন?

Updated: 3 months ago
উত্তরঃ

কৃষকরা কঠোর সাধনার মাধ্যমে মাঠে ফসল ফলায় বলে তাদের সবচেয়ে বড়ো সাধক বলা হয়েছে।

কৃষকরা কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে জমিতে সোনার ফসল ফলায়। রোদ, বৃষ্টি, শীত সবকিছু উপেক্ষা করে তারা এই সাধনায় রত থাকে। তাদের উৎপাদিত ফসল মানুষের ক্ষুধা মেটায়; মেটায় আরও অনেক প্রয়োজন। এভাবে কৃষক মানুষের জন্য আত্মত্যাগ করে। তাই কৃষকদের সবচেয়ে বড়ো সাধক বলা হয়েছে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
3 months ago
44

Related Question

View All
61
উত্তরঃ

ব্যক্তিগত লাইব্রেরি গড়ে ওঠার ক্ষেত্রে এর মালিকের খেয়ালখুশি সম্পূর্ণরূপে প্রাধান্য পায় বলে তাকে স্বেচ্ছাচারী সম্রাট বলা হয়েছে।

ব্যক্তিগত লাইব্রেরি মূলত ব্যক্তির মনের প্রতিবিম্ব। ব্যক্তি যে ধরনের বই ভালোবাসে সে বইগুলোই হয় ব্যক্তিগত লাইব্রেরির মূল উপাদান। বই বাছাইয়ের ক্ষেত্রে সে সম্পূর্ণরূপে স্বাধীন। অন্যের আপত্তি গ্রাহ্য করা তার জন্য জরুরি নয়। এ কারণেই ব্যক্তিগত লাইব্রেরির মালিক যেন এক স্বেচ্ছাচারী সম্রাট।

Md Zahid Hasan
Md Zahid Hasan
3 months ago
90
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews