গ্রামের বাজারে সিয়ামের একটি ওষুধের দোকান আছে। তার ওষুধ ব্যবসার লাইসেন্স নবায়নের জন্য ওষুধ প্রশাসনের কার্যালয়ে এলে দায়িত্বরত কর্মকর্তা তাকে সব ধরনের সহযোগিতা করেন। আবেদন জমা দেওয়া মাত্র কিছুদিন পর তার মুঠো ফোনে একটি ক্ষুদ্র বার্তা আসে। তাতে বলা হয় তার লাইসেন্স নবায়নের কাজ সম্পন্ন হয়েছে। কোনো প্রকার হয়রানি ছাড়া তার ওষুধ ব্যবসার লাইসেন্স নবায়ন হয়ে যাওয়ায় সে খুব খুশি। 

Updated: 9 months ago
উত্তরঃ

ই-গভর্ন্যান্স হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সরকারি সেবাদান, তথ্যের আদান-প্রদান, বিভিন্ন পন্থা ও পদ্ধতির সমন্বয় সাধন করে নাগরিকদের প্রয়োজনে দ্রুত সাড়া প্রদান, যোগাযোগ স্থাপন, ব্যবসায়ীদের সাথে সরকারের এবং অন্যান্য প্রতিষ্ঠানের সাথে যোগাযোগের পন্থা।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
উত্তরঃ

যখন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে জনগণের মতামত নেওয়ার জন্য নির্বাচনের আয়োজন করা হয় তখন একে গণভোট বলে। এতে কেবল হ্যাঁ এবং না যুক্ত প্রতীক থাকে বলে এটি হ্যাঁ-না ভোেট নামেও পরিচিত। এটি প্রতিনিধি বাছাই নয় বরং মতামত যাচাই করতে আয়োজন করা হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
উত্তরঃ

সিয়ামের লাইসেন্স দ্রুত নবায়নের ক্ষেত্রে ই-গভর্ন্যান্সের G2B প্রক্রিয়াটি কাজ করেছে। ই-গভর্ন্যান্স হলো তথ্যপ্রযুক্তিভিত্তিক ব্যবস্থা।
এর মূল উদ্দেশ্য হলো স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করা, জনগণের প্রয়োজনীয় তথ্য সরবরাহ নিশ্চিত করা এবং সুশাসন প্রতিষ্ঠা করা। ই-গভর্ন্যান্স বিভিন্ন মাত্রা বা আঙ্গিকে কাজ করে থাকে। এর মধ্যে G2B অন্যতম। উদ্দীপকের ওষুধ ব্যবসায়ী সিয়াম অনেক কম সময়ের মধ্যে এবং কোনো ধরনের ঝামেলা ছাড়াই তার ব্যবসার লাইসেন্স নবায়নের কাজ সম্পন্ন করতে পেরেছে। এটি সম্ভব হয়েছে ই-গভর্নেন্সেরসিয়ামের লাইসেন্স দ্রুত নবায়নের ক্ষেত্রে ই-গভর্ন্যান্সের G2B প্রক্রিয়াটি কাজ করেছে। ই-গভর্ন্যান্স হলো তথ্যপ্রযুক্তিভিত্তিক ব্যবস্থা।
এর মূল উদ্দেশ্য হলো স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করা, জনগণের প্রয়োজনীয় তথ্য সরবরাহ নিশ্চিত করা এবং সুশাসন প্রতিষ্ঠা করা। ই-গভর্ন্যান্স বিভিন্ন মাত্রা বা আঙ্গিকে কাজ করে থাকে। এর মধ্যে G2B অন্যতম। উদ্দীপকের ওষুধ ব্যবসায়ী সিয়াম অনেক কম সময়ের মধ্যে এবং কোনো ধরনের ঝামেলা ছাড়াই তার ব্যবসার লাইসেন্স নবায়নের কাজ সম্পন্ন করতে পেরেছে। এটি সম্ভব হয়েছে ই-গভর্নেন্সের

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
উত্তরঃ

উদ্দীপকে উল্লিখিত প্রক্রিয়া তথা ই-গভর্ন্যান্স বাস্তবায়নে নানা প্রতিবন্ধকতা বিদ্যমান রয়েছে। বাংলাদেশে এটি বাস্তবায়নে ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হলেও বিভিন্ন কারণে এখন পর্যন্ত তা নিশ্চিত করা সম্ভব হয়নি। উন্নয়নশীল দেশে ই-গভর্ন্যান্স বাস্তবায়নে নানামুখী চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়। উদ্দীপকের সিয়াম সাহেব তার ওষুধ ব্যবসার লাইসেন্স নবায়নের জন্য ওষুধ প্রশাসনের কার্যালয়ে এলেন। কিছুদিনের মধ্যেই কোনো রকম ঝামেলা ছাড়া তার কাজ সম্পন্ন হয়ে গেল। এটি সম্ভব হয়েছে ই-গভর্নেন্সের কারণে। তবে এ প্রক্রিয়া বাস্তবায়নের পথে নানা প্রতিবন্ধকতা রয়েছে। আমাদের দেশে তথ্যপ্রযুক্তি খাতে দক্ষ জনশক্তি ও পৃষ্ঠপোষকতার যথেষ্ট অভাব রয়েছে। এ পদ্ধতিতে নাগরিকদের জাতীয় পরিচয়ের ভিত্তিতে একটি ডাটাবেস থাকা প্রয়োজন। কিন্তু বাংলাদেশে এরূপ কোনো ডাটাবেস নেই। তথ্যপ্রযুক্তির সীমিত ব্যবহার ও বিশ্বের ক্রমবর্ধমান চাহিদাকে গুরুত্ব না দেওয়া, উচ্চমূল্যের ইন্টারনেট ও নিম্নমানের গতি, বিদ্যুৎ সমস্যা, পেশাদারিত্ব ও অভিজ্ঞতার ঘাটতি, প্রশিক্ষণ কেন্দ্রের অভাব, প্রান্তিক জনগোষ্ঠীর অবহেলা, শিক্ষার অভাব, তথ্যপ্রযুক্তির প্রতি উদাসীনতা, খুচরা যন্ত্রাংশ ও বিক্রয়োত্তর সেবা সহজলভ্য না হওয়া ইত্যাদি প্রতিবন্ধকতার কারণেও ই-গভর্ন্যান্স প্রক্রিয়া যথাযথভাবে বাস্তবায়িত হচ্ছে না। এ সেবা জনগণের জন্য সহজলভ্য করতে চাইলে উপরিউক্ত প্রতিবন্ধকতাসমূহ আগে দূরীভূত করা প্রয়োজন। অন্যথায় ই-গভর্নেন্সের সেবা সবাই উপভোগ করতে পারবে না।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
110
**'Provide valuable content and get rewarded! 🏆✨**
Contribute high-quality content, help learners grow, and earn for your efforts! 💡💰'
Content

Related Question

View All
উত্তরঃ

"ই-গভর্ন্যান্স হচ্ছে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক তথ্যপ্রযুক্তির ব্যবহার" - সংজ্ঞাটি জাতিসংঘ (২০০৬) প্রদত্ত।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
279
উত্তরঃ

ই-গভর্ন্যান্সের প্রধান উদ্দেশ্য হলো জনগণকে তথ্যসেবা দেওয়া। আর এর মাধ্যমে সরকারি কাজের স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা যায়। সরকারি কাজের গতিশীলতা আনয়ন, ব্যয় হ্রাস করা এবং সুশাসন নিশ্চিত করার ক্ষেত্রে ই-গভর্ন্যান্স বড় ভূমিকা পালন করে থাকে। প্রশাসনিক ব্যবস্থার উন্নয়নে ই-গভর্ন্যান্স পদ্ধতি অত্যন্ত কার্যকরী ও ফলপ্রসূ একটি পদ্ধতি।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
211
উত্তরঃ

সুমনের বাবা অবাক হয়ে যাওয়ার কারণ হিসেবে মনে হচ্ছে তিনি আধুনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে পর্যাপ্ত জানেন না। তিনি হয়তবা বয়োজ্যেষ্ঠ লোক যারা আধুনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারে অভ্যস্ত নন। তিনি এমন এক ব্যবস্থায় অভ্যস্ত যেখানে সরকারি-বেসরকারি যোগাযোগ সবসময় সাধারণভাবে সম্পন্ন হয়। চিঠি, সরাসরি খবর সরবরাহ কিংবা বড়জোর টেলিফোনের মাধ্যমে তথ্য যোগাযোগে যারা পারদর্শী ছিলেন, তাদের নিকট ইন্টারনেটভিত্তিক যোগাযোগ ব্যবস্থা আশ্চর্য হওয়ার মতোই ব্যাপার। আধুনিক সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো জনমত গঠনের ক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা পালন করছে। ই-গভর্ন্যান্সের মাধ্যমেই ঘরে বসেই সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিয়ে সহায়তা করা যায়। সুমন এভাবেই সন্ত্রাসীকে ধরে দিতে সহায়তা করেছে। কিন্তু এ বিষয়ে যার কোনো ধারণা নেই, তিনি এতে আশ্চান্বিত হতেই পারেন। এজন্যই সুমনের বাবা অবাক হয়েছিলেন।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
186
উত্তরঃ

সুমন রাষ্ট্র পরিচালনায় সুশিক্ষিত ও সচেতন জনগণের কথা উল্লেখ করেছে, যারা বর্তমান রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আধুনিককালে রাষ্ট্র পরিচালিত হয় সরকার ও জনগণের সহঅংশীদারিত্বের মাধ্যমে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত সরকার রাষ্ট্র পরিচালনা করে। কিন্তু গণতন্ত্রের নির্বাচন ব্যবস্থায় সমাজে শিক্ষিত ও সচেতন জনগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সমাজের সচেতন নাগরিকেরা সরকারের বিভিন্ন দিক নিয়ে পত্রপত্রিকা এবং অনলাইনভিত্তিক সামাজিক যোগাযোগ ব্যবস্থার নানাবিধ আলোচনা সমালোচনায় অংশ নেয়। ফেসবুক, টুইটার, ব্লগ ইত্যাদিকে এখন বলা হয় নাগরিক সাংবাদিকতার প্লাটফর্ম। এ প্লাটফর্মে জনগণ একত্রিত হয়ে সরকারের প্রশংসা বা সমালোচনা করে সরকারকে সঠিক পথ নির্দেশনা দেয়। এরূপ আন্দোলনের দাবি অনেক সময়ই সরকার অনিচ্ছা সত্ত্বেও মানতে বাধ্য হয়। আর এ কাজটি করে মূলত দেশের সচেতন ও শিক্ষিত জনসাধারণ। গণতন্ত্র এবং সুশাসন প্রতিষ্ঠায় এ পক্ষের ভূমিকা অনস্বীকার্য। জনসাধারণের এ অংশ যত সক্রিয় ও কার্যকরী ভূমিকা পালন করবে, গণতন্ত্র তত সংহত হবে। শাসকগোষ্ঠীর জবাবদিহিতা তত বৃদ্ধি পাবে। স্বচ্ছতা নিশ্চিত হবে। আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। চূড়ান্ত বিচারে দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে। এভাবেই জনসাধারণের সচেতন ও সুশিক্ষিত অংশ সুশাসন প্রতিষ্ঠায় প্রভাব বিস্তার করে থাকেন।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
150
উত্তরঃ

ফেসবুক ইন্টারনেটভিত্তিক সামাজিক যোগাযোগের একটি মাধ্যম যার মাধ্যমে বিভিন্ন লোকের সাথে যোগাযোগ করা যায় এবং ছবি, তথ্য শেয়ার করা যায়। (www.facebook.com)

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
288
উত্তরঃ

ই-গভর্ন্যান্স একটি উত্তম পদ্ধতি হলেও এর নানাবিধ অসুবিধা রয়েছে। এটি প্রতিষ্ঠা করা অত্যন্ত ব্যয়বহুল একটি পদ্ধতি, আবার এজন্য প্রয়োজনীয় দক্ষতাসম্পন্ন জনবলও অপ্রতুল। এছাড়াও রক্ষণাবেক্ষণ, নিয়মিত হালনাগাদ করার বিদ্যুৎ সমস্যা, ইন্টারনেটের ধীরগতি এবং দুর্নীতিবাজদের প্রভাব এক্ষেত্রে বাধার সৃষ্টি করে। যেখানে' দেশের সিংহভাগ জনগণের ন্যূনতম ICT জ্ঞান এবং ইন্টারনেট অ্যাকসেস নেই, সেখানে এটি অপ্রয়োজনীয় অপচয়ও বটে

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
351
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews