উদ্দীপকের জনাব শফিকের ব্যবসায়টি ব্যক্তিগত ও জাতীয় আয় বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তীব্র প্রতিযোগিতাপূর্ণ বাজারে। বৃহদায়তন ব্যবসায় সংগঠনের পাশাপাশি প্রাচীন ধরনের ক্ষুদ্র একমালিকানা ব্যবসায় সফলতার সাথে টিকে আছে। এ ব্যবসায়টি দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখে। দেশের অনেক বৃহৎ বৃহৎ প্রতিষ্ঠান একক মালিকানায় পরিচালিত হয়। বিভিন্ন একমালিকানা প্রতিষ্ঠান দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ব্যবসায় করার মাধ্যমে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি আনয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখে।
উদ্দীপকের জনাব শফিক একজন ব্যবসায়ী। তিনি তার একক মালিকানায় একটি জুতা উৎপাদনকারী কারখানা পরিচালনা করেন। তিনি তার উৎপাদিত জুতা বিভিন্ন শিল্পকারখানায় সরবরাহ করেন। তার উৎপাদিত জুতা বিভিন্ন শিল্পকারখানায় ব্যাপকভাবে সমাদৃত। তিনি তার প্রতিষ্ঠানে আন্তর্জাতিক মানসম্পন্ন জুতা উৎপাদন করে ব্যাপকভাবে সমাদৃত হয়েছেন এবং আর্থিকভাবেও যথেষ্ট লাভবান হয়েছেন। ফলে জনাব শফিকের ব্যক্তিগত আয় বৃদ্ধির পাশাপাশি জাতীয় আয় বৃদ্ধি পেয়েছে। তাছাড়া ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হওয়ায় দেশের আর্থ-সামাজিক কল্যাণ সাধিত হয়েছে। তিনি আন্তর্জাতিক বাজারে ব্যবসায় করার মাধ্যমে আর্থিকভাবে সফলতা অর্জন করবেন পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবেন।
পরিশেষে বলা যায়, জনাব শফিক তার প্রতিষ্ঠানে উৎপাদিত জুতা -বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আনয়নের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন।
Related Question
View Allএক মালিকানা ব্যবসায় প্রত্যক্ষ যোগাযোগের সম্পর্কের বৈশিষ্ট্যটি উদ্দীপকের ব্যবসায়ীকে প্রতিষ্ঠিত হতে সাহায্য করেছে।
এ ধরনের ব্যবসায় এক মালিকানায় গঠিত পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। ব্যবসায় পরিধির ছোট হয় মালিক নিজেই ব্যবসা পরিচালনা করেন। এতে মালিকের সাথে গ্রাহকদের প্রত্যক্ষ সম্পর্ক গড়ে ওঠে। ফলে গ্রাহকের পরামর্শ নিয়ে সহজেই ব্যবসায়ী সফলতা লাভ করা যায়।
উদ্দীপকের জনাব প্রণয় নিজস্ব ও ধার করা অর্থ দিয়ে একটি মনিহারি দোকান দেন। স্বল্প পুঁজির কারণে তার দোকানে পর্যাপ্ত পণ্য নেই। তাই তিনি ক্রেতাদের চাহিদা পূরণে ব্যর্থ হন। তিনি একাই দোকানটি পরিচালনা করেন। তাই গ্রাহকদের সাথে তার সরাসরি যোগাযোগ হয়। তিনি স্থানীয় ক্রেতাদের পরামর্শ নিয়ে তাদের চাহিদা সম্পর্কে জানেন এবং এরপর সে অনুযায়ী পণ্য দোকানে তোলেন। ফলে তার গ্রাহকদের সংখ্যা বেড়ে যায়। তাই বলা যায় যে গ্রাহকদের সাথে প্রত্যক্ষ যোগাযোগের সম্পর্কের কারণে জনাব রক্তিম প্রতিষ্ঠিত হতে পেরেছেন।
এক মালিকানা ব্যবসায় প্রত্যক্ষ যোগাযোগের সম্পর্কের বৈশিষ্ট্যটি উদ্দীপকের ব্যবসায়ীকে প্রতিষ্ঠিত হতে সাহায্য করেছে।
এ ধরনের ব্যবসায় এক মালিকানায় গঠিত পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। ব্যবসায় পরিধির ছোট হয় মালিক নিজেই ব্যবসা পরিচালনা করেন। এতে মালিকের সাথে গ্রাহকদের প্রত্যক্ষ সম্পর্ক গড়ে ওঠে। ফলে গ্রাহকের পরামর্শ নিয়ে সহজেই ব্যবসায়ী সফলতা লাভ করা যায়।
উদ্দীপকের জনাব প্রণয় নিজস্ব ও ধার করা অর্থ দিয়ে একটি মনিহারি দোকান দেন। স্বল্প পুঁজির কারণে তার দোকানে পর্যাপ্ত পণ্য নেই। তাই তিনি ক্রেতাদের চাহিদা পূরণে ব্যর্থ হন। তিনি একাই দোকানটি পরিচালনা করেন। তাই গ্রাহকদের সাথে তার সরাসরি যোগাযোগ হয়। তিনি স্থানীয় ক্রেতাদের পরামর্শ নিয়ে তাদের চাহিদা সম্পর্কে জানেন এবং এরপর সে অনুযায়ী পণ্য দোকানে তোলেন। ফলে তার গ্রাহকদের সংখ্যা বেড়ে যায়। তাই বলা যায় যে গ্রাহকদের সাথে প্রত্যক্ষ যোগাযোগের সম্পর্কের কারণে জনাব রক্তিম প্রতিষ্ঠিত হতে পেরেছেন।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!