জনাব শফিক তার নিজস্ব কারখানায় মানসম্মত চামড়ার জুতা উৎপাদন করে বিভিন্ন বৃহদায়তন শিল্পকারখানায় সরবরাহ করে থাকেন। তাকে সহযোগিতা করার জন্য তার দুই বন্ধু শ্যামল ও সজল উক্ত প্রতিষ্ঠানে কর্মরত। শফিকের উৎপাদিত জুতা মানসম্মত হওয়ায় বিভিন্ন প্রতিষ্ঠানে তা ব্যাপকভাবে সমাদৃত। তিনি তার বন্ধুদের সহযোগিতায় নিজস্ব তত্ত্বাবধানের মাধ্যমে উৎপাদনকার্য পরিচালনা করেন। তিনি এখন আন্তর্জাতিক বাজারে প্রবেশের পরিকল্পনা করছেন।

Updated: 9 months ago
উত্তরঃ

মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্যদ্রব্য ও সেবাসামগ্রী উৎপাদন, বণ্টন ও এর সহায়ক সকল বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডকেই ব্যবসায় বলে।

উত্তরঃ

ব্যবসায়ে অসীম দায় বলতে বোঝায় ব্যবসায়ে কোনো প্রকার ঋণের জন্য মালিক ব্যক্তিগতভাবে দায়ী থাকেন। অসীম দায় একমালিকানা ব্যবসায়ের একটি অন্যতম বৈশিষ্ট্য।

ব্যবসায়ের দেনার জন্য মালিকের ব্যক্তিগত স্থাবর অস্থাবর সম্পত্তি পাওনাদার আইনের সাহায্যে দায়বদ্ধ করে নিতে পারে। এমতাবস্থায় কোনো বিশেষ কারণে ব্যবসায়ে ক্রমাগত দায় হতে থাকলে মালিককে অসীম দায়ের জন্য সহায়-সম্বলহীন হয়ে পড়তে হয়।

উত্তরঃ

জনাব শফিকের ব্যবসায়টি একমালিকানা সংগঠন।

একজন ব্যক্তির মালিকানায় পরিচালিত ব্যবসায়কে একমালিকানা ব্যবসায় বলে। এরূপ ব্যবসায়ে মালিক নিজেই মূলধনের যোগান দেয়। ঝুঁকি বহন করে, পরিকল্পনা প্রণয়ন ও নিয়ন্ত্রণকার্য সম্পাদন এবং মুনাফা ভোগ করে। তবে এ ব্যবসায় পরিচালনায় কিছু কিছু ক্ষেত্রে মালিক কর্মী নিয়োগ করতে পারে যারা মালিকের অবর্তমানে ব্যবসায় পরিচালনা করে থাকে।

উদ্দীপকের জনাব শফিক তার নিজস্ব কারখানায় জুতা উৎপাদন করে বিভিন্ন বৃহদায়তন শিল্পকারখানায় সরবরাহ করেন। তিনি তার বন্ধুদের সহযোগিতায় নিজস্ব তত্ত্বাবধানের মাধ্যমে উৎপাদনকার্য পরিচালনা করেন। জনাব শফিকই এ ব্যবসায়ের একমাত্র পুঁজির যোগানদাতা, ঝুঁকিবহনকারী, নিয়ন্ত্রক ও মালিক। তাই বলা যায়, জনাব শফিকের ব্যবসায়টি একমালিকানা ব্যবসায় সংগঠন।

উত্তরঃ

উদ্দীপকের জনাব শফিকের ব্যবসায়টি ব্যক্তিগত ও জাতীয় আয় বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তীব্র প্রতিযোগিতাপূর্ণ বাজারে। বৃহদায়তন ব্যবসায় সংগঠনের পাশাপাশি প্রাচীন ধরনের ক্ষুদ্র একমালিকানা ব্যবসায় সফলতার সাথে টিকে আছে। এ ব্যবসায়টি দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখে। দেশের অনেক বৃহৎ বৃহৎ প্রতিষ্ঠান একক মালিকানায় পরিচালিত হয়। বিভিন্ন একমালিকানা প্রতিষ্ঠান দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ব্যবসায় করার মাধ্যমে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি আনয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখে।

উদ্দীপকের জনাব শফিক একজন ব্যবসায়ী। তিনি তার একক মালিকানায় একটি জুতা উৎপাদনকারী কারখানা পরিচালনা করেন। তিনি তার উৎপাদিত জুতা বিভিন্ন শিল্পকারখানায় সরবরাহ করেন। তার উৎপাদিত জুতা বিভিন্ন শিল্পকারখানায় ব্যাপকভাবে সমাদৃত। তিনি তার প্রতিষ্ঠানে আন্তর্জাতিক মানসম্পন্ন জুতা উৎপাদন করে ব্যাপকভাবে সমাদৃত হয়েছেন এবং আর্থিকভাবেও যথেষ্ট লাভবান হয়েছেন। ফলে জনাব শফিকের ব্যক্তিগত আয় বৃদ্ধির পাশাপাশি জাতীয় আয় বৃদ্ধি পেয়েছে। তাছাড়া ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হওয়ায় দেশের আর্থ-সামাজিক কল্যাণ সাধিত হয়েছে। তিনি আন্তর্জাতিক বাজারে ব্যবসায় করার মাধ্যমে আর্থিকভাবে সফলতা অর্জন করবেন পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবেন।

পরিশেষে বলা যায়, জনাব শফিক তার প্রতিষ্ঠানে উৎপাদিত জুতা -বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আনয়নের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন।

219

পৃথিবীর প্রাচীনতম ও সহজ প্রকৃতির ব্যবসায় সংগঠন হিসেবে একমালিকানা ব্যবসায় পরিচিত । একক মালিক কম পুঁজি নিয়ে যেকোনো জায়গায় স্বাধীনভাবে নিজ সিদ্ধান্তে আইনানুগ আনুষ্ঠানিকতা ছাড়াই এ ধরনের সংগঠন গড়ে তুলতে পারে। এতে ঝুঁকির পরিমাণও অত্যন্ত কম। তাই ব্যবসা সংগঠনের ইতিহাস পর্যালোচনা করে আমরা দেখি, ব্যবসায় শুরুর প্রাথমিক পর্যায় থেকেই একমালিকানা ব্যবসায় যাত্রা শুরু করে আধুনিক প্রতিযোগিতামূলক বিশ্বেও জনপ্রিয়তার সাথে সফলভাবে টিকে আছে। বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক উন্নতিতে একমালিকানা সংগঠন ব্যাপকভাবে অবদান রাখতে পারছে।

এ অধ্যায় পাঠ শেষে আমরা জানতে পারব—

  • মালিকানার ভিত্তিতে ব্যবসায়ের ধারণা ।
  • একমালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য।
  • একমালিকানা ব্যবসায়ের গুরুত্ব।
  • একমালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্রগুলো চিহ্নিতকরণ।
  • বৃহদায়তন ব্যবসায়ের পাশাপাশি একমালিকানা ব্যবসায় টিকে থাকার কারণসমূহ ।

সূত্র: ক্যামব্রিয়ান পাবলিকেশন্স

Related Question

View All
উত্তরঃ

এক মালিকানা ব্যবসায় প্রত্যক্ষ যোগাযোগের সম্পর্কের বৈশিষ্ট্যটি উদ্দীপকের ব্যবসায়ীকে প্রতিষ্ঠিত হতে সাহায্য করেছে।

এ ধরনের ব্যবসায় এক মালিকানায় গঠিত পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। ব্যবসায় পরিধির ছোট হয় মালিক নিজেই ব্যবসা পরিচালনা করেন। এতে মালিকের সাথে গ্রাহকদের প্রত্যক্ষ সম্পর্ক গড়ে ওঠে। ফলে গ্রাহকের পরামর্শ নিয়ে সহজেই ব্যবসায়ী সফলতা লাভ করা যায়।

উদ্দীপকের জনাব প্রণয় নিজস্ব ও ধার করা অর্থ দিয়ে একটি মনিহারি দোকান দেন। স্বল্প পুঁজির কারণে তার দোকানে পর্যাপ্ত পণ্য নেই। তাই তিনি ক্রেতাদের চাহিদা পূরণে ব্যর্থ হন। তিনি একাই দোকানটি পরিচালনা করেন। তাই গ্রাহকদের সাথে তার সরাসরি যোগাযোগ হয়। তিনি স্থানীয় ক্রেতাদের পরামর্শ নিয়ে তাদের চাহিদা সম্পর্কে জানেন এবং এরপর সে অনুযায়ী পণ্য দোকানে তোলেন। ফলে তার গ্রাহকদের সংখ্যা বেড়ে যায়। তাই বলা যায় যে গ্রাহকদের সাথে প্রত্যক্ষ যোগাযোগের সম্পর্কের কারণে জনাব রক্তিম প্রতিষ্ঠিত হতে পেরেছেন।

RA HAT
RA HAT
8 months ago
616
উত্তরঃ

এক মালিকানা ব্যবসায় প্রত্যক্ষ যোগাযোগের সম্পর্কের বৈশিষ্ট্যটি উদ্দীপকের ব্যবসায়ীকে প্রতিষ্ঠিত হতে সাহায্য করেছে।

এ ধরনের ব্যবসায় এক মালিকানায় গঠিত পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। ব্যবসায় পরিধির ছোট হয় মালিক নিজেই ব্যবসা পরিচালনা করেন। এতে মালিকের সাথে গ্রাহকদের প্রত্যক্ষ সম্পর্ক গড়ে ওঠে। ফলে গ্রাহকের পরামর্শ নিয়ে সহজেই ব্যবসায়ী সফলতা লাভ করা যায়।

উদ্দীপকের জনাব প্রণয় নিজস্ব ও ধার করা অর্থ দিয়ে একটি মনিহারি দোকান দেন। স্বল্প পুঁজির কারণে তার দোকানে পর্যাপ্ত পণ্য নেই। তাই তিনি ক্রেতাদের চাহিদা পূরণে ব্যর্থ হন। তিনি একাই দোকানটি পরিচালনা করেন। তাই গ্রাহকদের সাথে তার সরাসরি যোগাযোগ হয়। তিনি স্থানীয় ক্রেতাদের পরামর্শ নিয়ে তাদের চাহিদা সম্পর্কে জানেন এবং এরপর সে অনুযায়ী পণ্য দোকানে তোলেন। ফলে তার গ্রাহকদের সংখ্যা বেড়ে যায়। তাই বলা যায় যে গ্রাহকদের সাথে প্রত্যক্ষ যোগাযোগের সম্পর্কের কারণে জনাব রক্তিম প্রতিষ্ঠিত হতে পেরেছেন।

RA HAT
RA HAT
8 months ago
571
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews