জাতকের সমস্ত কথাই উপদেশ, শ্রোতারা জাতক, শুনে আনন্দের সঙ্গে উপদেশ লাভ করে। জাতকে সকল জীবের প্রতি মমতা লক্ষ করা যায়। জাতক পাঠ করলে জন্ম-জন্মান্তর সম্পর্কে ধারণা জন্মে এবং কুসংস্কার দূর হয়।

Updated: 10 months ago
উত্তরঃ

জাতকের সকল কথাই উপদেশ।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

জাতকের কাহিনী পড়ার পর মনে গভীর প্রশান্তি নেমে আসে। এ কারণে জাতকের শ্রোতারা জাতক শুনে আনন্দের সাথে উপদেশ লাভকরে। জাতকে সকল জীরের প্রতি মমতা লক্ষ করা যায়। বৌদ্ধ ধর্মাবলম্বীরা প্রত্যেক প্রাণীকে নিজের মতো বিবেচনা করে। জাতক পড়লে জন্মান্তর বিষয়ে ধারণা জন্মে এবং কুসংস্কার দূরীভূত হয়। শাস্ত্র অপেক্ষা যুক্তি বড় তা শেখা যায়। এজন্য জাতক সাধারণ গল্প থেকে সম্পূর্ণ আলাদা।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

জাতকের 'শ্রোতারা জাতক শুনে আনন্দের সাথে উপদেশ লাভকরে। অর্থাৎ জাতক এমন একটি উপদেশমূলক কাহিনী যার মধ্যে গৌতম বুদ্ধের পূর্ব জন্মের বিভিন্ন ঘটনার সমাবেশ। জাতকের তিনটি অংশে বর্তমান কাহিনী, অতীত কাহিনী ও সমবধান।

বর্তমান কাহিনী: বর্তমান কাহিনী জাতকের প্রথম অংশ। এর আর এক নাম প্রত্যুৎপন্ন বস্তু। বুদ্ধ কী উপলক্ষে বা কোন প্রসঙ্গে জাতকটি বলেছিলেন তা বুঝিয়ে দেওয়া এ অংশের উদ্দেশ্য।

অতীত কাহিনী: অতীত কাহিনী জাতকের দ্বিতীয় অংশ। এর আর এক নাম প্রকৃত জাতক অর্থাৎ মূল আখ্যায়িকা। এটি গৌতম বুদ্ধের অতীত জীবন বৃত্তান্ত।

সমবধান : সমবধান জাতকের তৃতীয় অংশ। এ কাহিনী শেষে অতীত কাহিনীর ব্যক্তির সাথে বর্তমান কাহিনীর ব্যক্তিদের মিল প্রদর্শন করাই সমবধান।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

উদ্দীপকে জাতক বিষয়ে বলা হয়েছে। জাতক পাঠের গুরুত্ব অপরিসীম। জাতকের সমস্ত কথাই উপদেশ। এজন্য জাতকের শ্রোতারা জাতক শুনে আনন্দের সঙ্গে উপদেশ লাভ করে। এছাড়া জাতকে সব জীবনের প্রতি মমতা লক্ষ করা যায়। বৌদ্ধ ধর্মাবলম্বীরা প্রত্যেক জীবকে নিজের মতো বিবেচনা করে। যিনি একসময় বুদ্ধ হয়েছেন, অতীত যুগে তিনি হরিণ, মাছ, বানর ইত্যাদি রূপে জন্মেছিলেন। জাতক পড়লে জন্মান্তর বিষয়ে ধারণা হয় এবং কুসংস্কার দূরীভূত হয়। শাস্ত্র বড় তা শেখা যায়। এজন্য জাতক সাধারণ গল্প থেকে সম্পূর্ণ আলাদা।

'জাতকের কাহিনী পাঠের পর মনে গভীর প্রশান্তি নেমে আসে। উপদেশ পাঠের পর মনে হয় এতক্ষণে সত্যিকার অর্থে কাহিনী সমাপ্ত হলো। এবার আমরা স্বস্তি পেলাম। কাহিনী শেষে একটি বা দুটি বাক্যে আমরা সমস্ত কাহিনীকে বাঁধতে পারলাম। সুনখ জাতকের উপদেশ হলো সময় ও সুযোগের সদ্ব্যবহার করা উচিত। এ উপদেশ থেকে আমরা আবার জাতকটি বলা বা পড়ার প্রেরণা পাই।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
54

গৌতম বুদ্ধের অতীত জন্মের কাহিনিগুলো জাতক নামে পরিচিত। বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে জাতকের গল্প ও উপদেশগুলোর প্রভাব অপরিসীম। জাতকের গল্পের শেষে যে উপদেশ থাকে, তা থেকে আমরা নৈতিক ও মানবিক গুণাবলি অর্জন করতে পারি। এছাড়া জাতক পাঠে প্রাচীন ভারতের মানুষের জীবনযাত্রা, ধর্ম, সমাজ, শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি, ভূগোল, পরিবেশ, পুরাতত্ত্ব প্রভৃতি সম্পর্কেও জানা যায়। তাই জাতক পাঠের গুরুত্ব অপরিসীম। এ অধ্যায়ে আমরা জাতক সম্পর্কে পড়ব।

এ অধ্যায় শেষে আমরা-

  • জাতক সম্পর্কে বর্ণনা দিতে পারব;
  • জাতক কাহিনী বর্ণনা করতে পারব;
  • জাতকের উপদেশ ব্যাখ্যা করতে পারব।

Related Question

View All
উত্তরঃ

একদা হিমালয়ের পাদদেশে অনাবৃষ্টিতে সব জল শুকিয়ে যায়। তৃষ্ণায় পশুপাখি সব কাতর হয়ে পড়লে ভিক্ষুর মায়া হলো। তিনি গাছের ডাল দিয়ে ডোঙ্গা তৈরি করে তা জলপূর্ণ করে দিলেন। বনের পশুপাখিরা সেই ডোঙ্গার জল খেয়ে প্রাণে রক্ষা পায়। এভাবে তিনি তৃষ্ণার্ত প্রাণীদের জন্য জলপানের ব্যবস্থা করেন।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
79
উত্তরঃ

শশক তার বন্ধুদের 'দান করা উচিত', 'উপোসথ পালন করা উচিত', 'শীল রক্ষা করা উচিত' এরূপ ধর্মোপদেশ দিতেন।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
95
উত্তরঃ

জাতক শব্দটি 'জাত' শব্দ থেকে উদ্ভূত হয়েছে। 'জাত' শব্দের 'অর্থ হলো উৎপন্ন, উদ্ভূত, জন্ম ইত্যাদি। সুতরাং জাতক শব্দের অর্থ যিনি উৎপন্ন বা জন্ম লাভ করেনে। বৃদ্ধ যে বিভিন্ন জন্ম অতিক্রান্তে মাধ্যমে বুদ্ধ হয়ে ওঠেন সেই কাহিনিগুলোকে বলা হয় জাতক।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
204
উত্তরঃ

জন্ম-জন্মান্তরে গৌতম বুদ্ধ নানা কূলে জন্মগ্রহণ করেন। তিনি মানবকুলে রাজা, মন্ত্রী, ব্রাহ্মণ, বণিক, দেবকুলসহ পশুপাখি হয়ে জন্ম নিয়েছিলেন এবং প্রতিটি জন্মে বোধিসত্ত্ব নামে অভিহিত হন। আর এই বোধিসত্ত্বরূপে গৌতম বুদ্ধের জীবনবৃত্তান্ত ও ঘটনাবলিকে 'জাতক কাহিনি' বলা হয়।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
124
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews