পৃথিবীতে মানুষের কর্মের ঠাঁই হলেও ব্যক্তিমানুষের ঠাঁই হয় না- 'সোনার তরী' কবিতার এই ভাবসত্যটি উদ্দীপকটিতেও ফুটে উঠেছে।
'সোনার তরী' কবিতায় কবি মানুষের জীবনের অনিবার্য পরিণতির দিকটির প্রতি আলোকপাত করেছেন। কবিতায় দেখা যায় কৃষক তাঁর সোনার ধান নিয়ে অপেক্ষা করছেন। কিছুক্ষণ পর নৌকা এসে কৃষকের ধান তুলে নিলেও কৃষককে ফেলে যায় শূন্য নদীর তীরে। অর্থাৎ পৃথিবীতে মানুষের মহৎ কর্মের স্থান হলেও ব্যক্তিমানুষের স্থান সেখানে হয় না।
উদ্দীপকে বলা হয়েছে ক্ষণস্থায়ী জীবনে সৃষ্টিকর্মের দিকে গুরুত্ব না দিয়ে মানুষ নানা কাজে ব্যস্ত। অথচ সৃষ্টিকর্ম ছাড়া কোনোকিছুই মানুষকে পৃথিবীতে স্মরণীয় করে রাখতে পারবে না। টাকাপয়সা, ঘরবাড়ি সবই পড়ে থাকবে শুধু কৃতকর্মই মানুষকে পৃথিবীতে চিরস্মরণীয় করে রাখতে পারবে।
'সোনার তরী' কবিতায় ধান কেটে অপেক্ষমাণ এক কৃষকের বাস্তবতার অন্তরালে কবিতার ভাবসত্য উন্মোচন করেছেন কবি। তিনি মনে করেন, মৃত্যুই মানুষের অনিবার্য পরিণতি। একে কেউ রোধ করতে পারে না। তবে ব্যক্তিমানুষের মৃত্যু হলেও মৃত্যু তার কর্মকে স্পর্শ করতে পারে না। বস্তুত, যেকোনো মানুষ কীর্তিমান কিংবা বরণীয় হয়ে ওঠে তার কর্মের উৎকর্ষে। উদ্দীপকে মৃত্যুর পরও সুকীর্তিময় কর্মের মাধ্যমে মানুষের মনে বেঁচে থাকার এই দিকটি আলোচ্য কবিতার মূলভাবের সমান্তরাল। তাই বলা যায় যে, 'সোনার তরী' কবিতার উক্ত চরণ ও উদ্দীপকের ভাবসত্য, অভিন্ন- মন্তব্যটি যথার্থ।
Related Question
View Allচিকনাই শব্দের অর্থ কী
ব্যান্জনার্থে
উত্তর চাই
একজন কৃষক দ্বীপসদৃশ ধানখেতে তার সােনার ফসল নিয়ে অপেক্ষা করছে। ঘন বর্ষা আর তীব্র সােতের কারণে তীরে যাওয়ারও কোনাে ভরসা নেই— এ কথা বােঝাতেই উক্তিটি করা হয়েছে। ‘সােনার তরী’ কবিতায় কবির জীবনদর্শন চিত্রায়িত হয়েছে।
কবিতায় একজন কৃষক তার ধান নিয়ে ক্ষুরের মতাে ধারালাে বর্ষার স্রোতে ঘেরা দ্বীপসদৃশ ধানখেতে নানা আশঙ্কা নিয়ে অপেক্ষা করছে। সে সেখানে নিঃসঙ্গ, কারও কোনাে দেখা নেই। আকাশে ঘন ঘন মেঘ গর্জন করছে। এমন বৈরী পরিবেশে কৃষকরূপী কবি নিজের নিঃসঙ্গতা ও ভরসাহীনতাকে বােঝাতে গিয়ে কূলে একা বসে আছি, নাহি ভরসা’ কথাটি বলেছেন। সারকথা : প্রশ্নোক্ত লাইনের মধ্য দিয়ে বৈরী পরিবেশে নিঃসঙ্গ এক কৃষকের ভরসাহীন অবস্থার কথা প্রকাশ পেয়েছে।
'কূলে একা বসে আছি, নাহি ভরসা'—কবির এমন অনুভূতির কারণ কী?
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!