ডকুমেন্ট এলাইনমেন্ট কী?

Updated: 2 weeks ago
উত্তরঃ

কোনো ডকুমেন্টের অংশ বিশেষকে প্রয়োজন অনুসারে পৃষ্ঠার বামে, মাঝে এবং সবদিকে সমান (জাস্টিফাইড) প্যারাগ্রাফ আকারে এলাইন করাকে ডকুমেন্ট এলাইনমেন্ট বলা হয়। সাধারণত প্যারাগ্রাফের এলাইনমেন্ট বামদিকে থাকে। প্যারাগ্রাফের এলাইনমেন্ট চার ধরনের হয়ে থাকে। বামদিকে থেকে, ডানদিক থেকে, মাঝ বরাবর এবং সবদিকে সমান প্যারাগ্রাফ এলাইন।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
765

এই অধ্যায় শেষে আমরা-

১. সঠিক পরিভাষা ব্যবহার করে ওয়ার্ড প্রসেসর ব্যবহারের কৌশল ব্যাখ্যা করতে পারব;
২. বাংলা কী-বোর্ড ব্যবহারের কৌশল ব্যাখ্যা করতে পারব;
৩. ডকুমেন্ট ব্যবস্থাপনা ব্যাখ্যা করতে পারব;
৪. ওয়ার্ডে বাংলা ডকুমেন্ট তৈরি করতে পারব;
৫. সুষ্ঠুভাবে ডকুমেন্ট ব্যবস্থাপনা করতে পারব।

Related Question

View All
উত্তরঃ

কম্পিউটারে বাংলা লেখার জন্য মুনীর চৌধুরীর উদ্ভাবিত বাংলা কী বোর্ড থেকে বাংলা ফন্টসহ শহীদ লিপি সফটওয়‍্যারটি প্রবর্তিত হয়। এটিই বাংলা লেখার প্রথম সফটওয়্যার। আশির দশকের মাঝামাঝি থেকে শুরু করে নব্বই দশকের শেষের দিক পর্যন্ত বিজয়, প্রশিকা শব্দ, প্রবর্তনা, লেখনী প্রভৃতি সফটওয়্যার বাজারে আসে। সফটওয়‍্যার উন্নয়নের কারণে বিজয় সফটওয়্যারটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। বর্তমানে অভ্র সফটওয়্যারটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
820
উত্তরঃ

ওয়ার্ড প্রসেসিং হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে কম্পিউটারের সাহায্যে লেখা, সম্পাদনা, সজ্জিতকরণ এবং প্রিন্ট করা হয়। এটি একটি সফটওয়‍্যার ব্যবহারের মাধ্যমে করা হয়।

ওয়ার্ড প্রসেসিংয়ের মাধ্যমে ব্যবহারকারী বিভিন্ন কাজ করতে পারে,

যেমন:

লেখা তৈরি করা; যে কোনও ধরনের টেক্সট বা নথি তৈরি করা।

সম্পাদনা ও সংশোধন: লেখার ভুল সংশোধন, কাটা, কপি বা পেস্ট করা।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
511
উত্তরঃ

ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম চালু করে বাংলা লেখার জন্য ওয়ার্ড প্রসেসরকে প্রস্তুত করতে হয়। বাংলা লেখার জন্য ওয়ার্ড প্রসেসরে বিজয় সফটওয়‍্যারে Alt, Cul ও B এক সাথে চাপতে হয় এবং অভ্র সফটওয়্যারে F12 কী চাপতে হয়। বিজয় সফটওয়্যারের জন্য sutonnyMJ এবং অভ্র-এর জন্য NikoshBAN ফন্ট নির্বাচন করতে হয়। এরপর বাংলা লেখা শুরু করলে দেখা যাবে ওয়ার্ড প্রসেসরে বাংলা লেখা দেখাচ্ছে। এভাবে ওয়ার্ড প্রসেসিংয়ে বাংলা লেখা প্রস্তুত করা যায়।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
1.1k
উত্তরঃ

লেখালেখি করতে হলেই শব্দ বা ওয়ার্ড লিখতে হয়, সুন্দর করে লিখতে হলে শব্দগুলোকে সাজাতে ও গোছাতে হয়। আর এটা হচ্ছে এক ধরনের প্রক্রিয়া বা প্রসেসিং। কাজেই কম্পিউটারের মাধ্যমে কোনোকিছু লিখে সুসজ্জিতভাবে সাজানোর প্রক্রিয়াকেই বলা হয় ওয়ার্ড প্রসেসিং বা শব্দ প্রক্রিয়াকরণ।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
2.8k
উত্তরঃ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরী ১৯৬৫ সালে সর্বপ্রথম বাংলা টাইপ রাইটারের জন্য একটি বিজ্ঞানসম্মত কী বোর্ড লে-আউট তৈরি করেন। তাঁর এ বাংলা কী বোর্ড লে-আউট সম্পূর্ণ ইংরেজি কী বোর্ডের ওপর ভিত্তি করে বানানো হয়।

পরবর্তীতে এই কী বোর্ড লে-আউটই কম্পিউটারে বাংলা লেখার জন্য ব্যবহার করা হয়। এতে কম্পিউটারে বাংলা ওয়ার্ড প্রসেসিং সহজ হয়।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
1.2k
উত্তরঃ

অভ্র বাংলা লেখার ইউনিকোড সফটওয়‍্যার। অভ্র সফটওয়‍্যারে উচ্চারণভিত্তিক বাংলা টাইপিং ব্যবস্থা আছে। যারা বাংলা টাইপিং জানে না তারাও ইংরেজি টাইপিংয়ের মাধ্যমে সহজেই বাংলা লিখতে পারে। অভ্র সফটওয়‍্যারের বিশেষ সুবিধা হলো এতে মাউস দিয়ে লেখার সুবিধা রয়েছে। এতে একটি বিশেষ অন-স্ক্রিন কী বোর্ডে মাউস দ্বারা ক্লিক করে লেখা যায়। এসব সুবিধাসমূহ অন্য বাংলা লেখার সফটওয়‍্যার যেমন- বিজয়, শহীদ, লিপি, প্রবর্তনা, লেখনী ইত্যাদিতে না থাকার কারণেই অভ্র সফটওয়‍্যারটি বিশেষ জনপ্রিয়তা লাভ করে।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
838
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews