তুমি কি মালিহার শেষ বক্তব্যের সাথে একমত? পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ কর। (উচ্চতর দক্ষতা)

Updated: 10 months ago
উত্তরঃ

হ্যাঁ, আমি মালিহার শেষ বক্তব্যের সাথে একমত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বার্লিন প্রাচীর হয়ে উঠে সমাজতন্ত্র ও 'গণতন্ত্রের বিভেদ চিহ্ন।

১৯৬১ সালে বার্লিন প্রাচীর নির্মাণ করা হয়। মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বার্লিনকে পুঁজিবাদী আমেরিকা যুক্তরাষ্ট্র ও তার মিত্র এবং সমাজতান্ত্রিক সোভিয়েত রাশিয়া নিজেদের মধ্যে ভাগ করে নেয়। সোভিয়েত রাশিয়া বার্লিনের পূর্বাঞ্চলে সমাজতান্ত্রিক রীতিনীতি ও আদর্শ প্রতিষ্ঠা করে। আর পুঁজিবাদী পশ্চিমা রাষ্ট্রগণ পশ্চিম জার্মানিতে উদারনৈতিক গণতান্ত্রিক শাসনব্যবস্থা কায়েম করে। পূর্ব জার্মানির জনগণ সোভিয়েত ইউনিয়নের কঠোর রীতিনীতি ও বিধিনিষেধের সাথে খাপ খাইয়ে চলতে বেশ হিমশিম খাচ্ছিল। পূর্ব জার্মানির জনগণ সমাজতান্ত্রিক আদর্শের প্রতি বিশ্বাস স্থাপন করতে পারেনি। ফলে অনেকেই পশ্চিমের উদারনৈতিক গণতান্ত্রিক শাসনের প্রতি আকৃষ্ট হয়। পূর্ব থেকে গণহারে লোকজন পশ্চিমে পালিয়ে যেতে থাকে। যার ফলে পূর্ব জার্মানি কর্তৃপক্ষ ১৯৬১ সালে বার্লিন দেয়াল নির্মাণ করে পূর্ব-পশ্চিম অবাধ চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
আর তাই বার্লিন প্রাচীরকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গণতন্ত্রের সমাজতন্ত্রের বিভেদ চিহ্ন বলা হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
10 months ago
101

The World After The Cold War

সোভিয়েত ইউনিয়ন একটি একদলীয় সাম্যবাদী রাষ্ট্র, যার অস্তিত্ব ছিল ১৯২২ খ্রিষ্টাব্দ থেকে ১৯৯১ খ্রিষ্টাব্দ পর্যন্ত। ১৯১৭খ্রিষ্টাব্দে রুশ বিপ্লবের মধ্য দিয়ে সমাজতন্ত্রের তাত্ত্বিক দর্শনের ভিত্তিতে সোভিয়েত ঐক্য প্রতিষ্ঠিত হয়। এ সোভিয়েত ঐক্য স্নায়ুযুদ্ধের যুগে পৃথিবীর সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলোর মডেল হিসেবে বিবেচিত হলেও বেশিদিন এ আদর্শ টিকে থাকতে পারেনি। ১৯৫৬-১৯৯১ খ্রিষ্টাব্দে ভেঙে যাওয়ার আগ পর্যন্ত এ ইউনিয়নের প্রজাতন্ত্রের সংখ্যা দাঁড়িয়েছিল ১৫টিতে। এগুলো হলো-(১) আর্মেনিয়া প্রজাতন্ত্র, (২) আজারবাইজান প্রজাতন্ত্র, (৩) বেলারুশ প্রজাতন্ত্র, (৪) এস্তোনিয়া প্রজাতন্ত্র, (৫) জর্জিয়া প্রজাতন্ত্র, (৬) কাজাখস্তান প্রজাতন্ত্র, (৭) কিরঘিজস্তান প্রজাতন্ত্র, (৮) লাটভিয়া প্রজাতন্ত্র, (৯) লিথুয়ানিয়া প্রজাতন্ত্র, (১০) মলদোডিয়া প্রজাতন্ত্র, (১১) রাশিয়া প্রজাতন্ত্র, (১২) তাজিকিস্তান প্রজাতন্ত্র, (১৩) তুর্কমেনিস্তান প্রজাতন্ত্র, (১৪) ইউক্রেন প্রজাতন্ত্র, (১৫) উজবেকিস্তান প্রজাতন্ত্র।'

স্নায়ুযুদ্ধকালে দৃশ্যত বিশ্ব রাজনীতিতে দ্বিমেরুকরণ শক্তিব্যবস্থা গড়ে উঠেছিল। বিশ্বের অধিকাংশ রাষ্ট্র নিজ অঞ্চলে অধিক নিরাপত্তা লাভের আশায় বৃহৎ দুই শক্তি কর্তৃক নিয়ন্ত্রিত শক্তিবলয়ে প্রবেশ করে। আশির দশকের শেষভাগে স্নায়ুযুদ্ধ পরিস্থিতিতে শিথিলতা এলে আন্তর্জাতিক রাজনীতি আবার নতুন রূপ পায়। কাজেই স্নায়ুযুদ্ধ সৃষ্টি যেমন তাৎপর্যপূর্ণ, এর অবসানও তাৎপর্যপূর্ণ। স্নায়ুযুদ্ধকালীন বিশ্ব রাজনীতি ও স্নায়ুযুদ্ধ-পরবর্তী বিশ্ব রাজনীতির মধ্যে বিস্তর প্রভেদ লক্ষণীয়। তবে নতুন বিশ্ব রাজনৈতিক ব্যবস্থা এখনো

পুরোপুরি বিকশিত হয়নি; বিকশিত না হলেও এটা দৃশ্যমান যে, বিশ্ব রাজনীতি এককেন্দ্রিকতার দিকে ধাবিত হচ্ছে। আন্তর্জাতিক রাজনীতির ইতিহাস স্থিতিশীল কোনো বিষয় নয়, নিয়তই পরিবর্তনশীল। এ রকম একটি বিষয় সম্পর্কে শিক্ষার্থীর জ্ঞানচর্চা আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাসের হালনাগাদ তথ্য জানতে সহায়ক হবে।

স্নায়ুযুদ্ধ পরবর্তী বিশ্ব -প্রফেসর নাসরিন বেগম ম্যাডাম এর লেখা বই

Related Question

View All
উত্তরঃ

লিজিয়ন অব অনার' হচ্ছে এক ধরনের উপাধি, যা ১৮০২ সালের ১৯ মে নেপোলিয়ন বোনাপার্ট প্রবর্তন করেন। এটি ফ্রান্সের সর্বোচ্চ সম্মাননা। লিজিয়ন অব অনার পাঁচ ভাগে বিভক্ত। যথা- ১. নাইট, ২. অফিসার, ৩. কমান্ডার, ৪. গ্র্যান্ড অফিসার এবং ৫. গ্র্যান্ড ক্রস।

Md Durjoy islam
Md Durjoy islam
10 months ago
279
উত্তরঃ

উদ্দীপকের ঘটনার সাথে আমার পাঠ্যবইয়ের বার্লিন প্রাচীর মিল পাওয়া যায়।

উদ্দীপকে পাঠ্যবইয়ে আলোচিত ঐতিহাসিক বার্লিন প্রাচীরের ইঙ্গিত দেওয়া হয়েছে। উদ্দীপকে উল্লিখিত রহিম ও করিম দুই ভাই। বাবার মৃত্যুর পর তার সম্পত্তি ভাগাভাগি করে নেয়। ঝামেলা শুরু হয় ভাইয়ের বিয়ের পর। একপর্যায়ে তারা আলাদা হয়ে যায় এবং তাদের বাড়ির মাঝখান দিয়ে প্রাচীর নির্মাণ করে। কিন্তু পরবর্তীতে তারা তাদের ভুল বুঝতে পেরে প্রাচীর ভেঙ্গে দিয়ে একত্রে বসবাস শুরু করে। অনুরূপ ঘটনা জার্মানির বার্লিন প্রাচীরকে নিয়ে ঘটেছিল। বার্লিন প্রাচীরকে সরকারিভাবে বলা হয় ফ্যাসিবাদবিরোধী দুর্গ। ১৯৬১ সালে পূর্ব জার্মানির জার্মান ডেমোক্রেটিক রিপাবলিক সরকার এ প্রাচীর নির্মাণ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বার্লিন প্রাচীর হয়ে ওঠে সমাজতন্ত্র ও গণতন্ত্রের বিভেদ চিহ্ন। ১৯৮৯ সালে পূর্ব ইউরোপে সমাজতন্ত্রের পতন ঘটলে আবার পশ্চিম জার্মানি ও পূর্ব জার্মানির একত্রীকরণের প্রক্রিয়া শুরু হয়। দুই জার্মানির ঐক্যবদ্ধ হওয়ার সিদ্ধান্ত গ্রহণের অংশ হিসেবে পূর্ব জার্মান সরকার ১৯৮৯ সালের ৯ নভেম্বর ঘোষণা করেন, GDR-এর সকল নাগরিক পশ্চিম জার্মানি ও পূর্ব জার্মানি ভ্রমণ করতে পারবে। পরবর্তী কয়েক সপ্তাহের মধ্যেই জনতা বার্লিন প্রাচীরের কতকাংশ স্বউদ্যোগে ভেঙে ফেলে। ১৩ জুন ১৯৯০ সাল থেকে পূর্ব জার্মান সেনাবাহিনী বার্লিন প্রাচীর সরকারিভাবে ভেঙে ফেলতে শুরু করে। ১৯৯০ সালের ৩ অক্টোবর দুই জার্মানি আনুষ্ঠানিকভাবে একত্রিত হয় এবং ১৯৯১ সালের শেষ নাগাদ এ প্রাচীর ভাঙার কাজও সমাপ্ত হয়।
সুতরা বলা যায়, উদ্দীপকের ঘটনার সাথে বার্লিন প্রাচীরের মিল হয়েছে।
এ উক্ত ঘটনা অর্থাৎ বার্লিন প্রাচীর উন্মুক্ত করার পরিপ্রেক্ষিতে দেশ দুটির একত্রিত হওয়ার প্রক্রিয়া শুরুর হয় উক্তিটি যথার্থ।

Md Durjoy islam
Md Durjoy islam
10 months ago
153
উত্তরঃ

উক্ত ঘটনা অর্থাৎ বার্লিন প্রাচীর উন্মুক্ত করার পরিপ্রেক্ষিতে দেশ দুটির একত্রিত হওয়ার প্রক্রিয়া শুরুর হয় উক্তিটি যথার্থ।

১৯৬১ সালে পূর্ব জার্মানির জার্মান ডেমোক্রেটিক রিপাবলিক সরকার এ প্রাচীর নির্মাণ করে। ১৯৮৯ সালে পূর্ব ইউরোপে সমাজতন্ত্রের পতন ঘটলে আবার পশ্চিম জার্মানি ও পূর্ব জার্মানি একত্রিত হওয়ার সিদ্ধান্ত * গ্রহণ করে। বার্লিন প্রাচীর উন্মুক্ত করার মধ্য দিয়েই শুরু হয় দুই জার্মানির একত্রীকরণ প্রক্রিয়া। দুই জার্মানির ঐক্যবদ্ধ হওয়ার সিদ্ধান্ত গ্রহণের অংশ হিসেবে পূর্ব জার্মান সরকার ১৯৮৯ সালের ৯ নভেম্বর ঘোষণা করেন, GDR-এর সকল 'নাগরিক পশ্চিম জার্মানি ও পূর্ব জার্মানি ভ্রমণ করতে পারবে। এর ফলে দলে দলে লোক বার্লিন প্রাচীর টপকে পশ্চিম জার্মানিতে গমন করে। পশ্চিম জার্মানির জনগণ তাদের উষ্ণ অভ্যর্থনা জ্ঞাপন করে। পরবর্তী কয়েক সপ্তাহের মধ্যেই জনতা বার্লিন প্রাচীরের কতকাংশ স্বউদ্যোগে ভেঙে ফেলে। ১৩ জুন ১৯৯০ থেকে পূর্ব জার্মান সেনাবাহিনী বার্লিন প্রাচীর সরকারিভাবে ভেঙে ফেলতে শুরু করে। ১৯৯১ সালের শেষ নাগাদ এ প্রাচীর ভাঙার কাজও সমাপ্ত হয়। ১৯৮৯ সালের ৯ নভেম্বর বার্লিন প্রাচীর উন্মুক্ত করার মধ্য দিয়েই শুরু হয় দু জার্মানির একত্রীকরণ প্রক্রিয়া।

Md Durjoy islam
Md Durjoy islam
10 months ago
128
উত্তরঃ

হাঙ্গেরিতে কমিউনিস্ট শাসনের পতন ঘটেছিল পর্যায়ক্রমিকভাবে। হাঙ্গেরির অর্থনৈতিক অধঃপতন কাটিয়ে উঠার কোনো প্রত্যাশিত সমাধান কাদার সরকার দিতে পারেনি। ফলে তার প্রতিপক্ষ ক্যারোলি দেশের ক্ষমতা গ্রহণ করেন। কিন্তু তারাও এ অবস্থার তেমন কোনো উন্নতি সাধন করতে পারেনি। ১৮৮৯ সালে অনুষ্ঠিত সর্বদলীয় গোলটেবিল বৈঠকে ক্ষমতা, হস্তান্তর ও একটি রাজনৈতিক ব্যবস্থার পদ্ধতি কী হবে তা নির্ধারণ করার চেষ্টা করা হয়। কিছুদিন পূর্ব থেকেই নতুন শাসনতন্ত্র রচনার কাজ আইন মন্ত্রণালয়ে চলে আসছিল। অবশেষে ২৩ অক্টোবর অস্থায়ী প্রেসিডেন্ট মার্টিয়াস জুরোস হাঙ্গেরিতে দীর্ঘদিন চলতে থাকা সমাজতন্ত্রের স্থলে শুধু 'প্রজাতন্ত্র' বলে সরকারিভাবে ঘোষণা করেন। এভাবেই হাঙ্গেরিতে কমিউনিস্ট শাসনের অবসান হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
10 months ago
170
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews