ধ্বংস দেখে ভয় কেন তোর?- প্রলয় নূতন সৃজন-বেদন।

আসছে নবীন-জীবন-হারা অ-সুন্দরে করতে ছেদন!

তাই সে এমন কেশে বেশে

প্রলয় বয়েও আসছে হেসে-

মধুর হেসে।

ভেঙে আবার গড়তে জানে সে চির-সুন্দর!'

Updated: 4 months ago
উত্তরঃ

আঠারো বছর বয়স' কবিতাটি কবির 'ছাড়পত্র' কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে।

Md Durjoy islam
Md Durjoy islam
4 months ago
উত্তরঃ

জীবনের সন্ধিক্ষণে নানা জটিলতা অতিক্রম করতে হয় বলে আঠারো বছর বয়সে দুর্যোগে হাল ঠিক মতো ধরে রাখা কষ্টকর হয়ে ওঠে।
আঠারো বছর বয়সে তরুণদের নানাবিধ সমস্যা মোকাবিলা করতে হয়। নানা ধরনের পরিবর্তনের মুখোমুখি হয়ে অপেক্ষাকৃত কম অভিজ্ঞ তরুণেরা ভুল পথে চালিত হতে পারে। নতুন নতুন পরিস্থিতির মোকাবিলা করতে গিয়ে তারা দিকভ্রষ্ট হতে পারে। মূলত আঠারো বছর বয়সে তরুণদের মানসিক ও শারীরিক শক্তির যে স্ফুরণ ঘটে তা অভিজ্ঞতার অভাবে ভুল পথে চালিত হলে তাদের জীবনে দুর্যোগ নেমে আসতে পারে, আর এই দুর্যোগ মোকাবিলায় সচেতনভাবে হাল ধরা কঠিন।

Md Durjoy islam
Md Durjoy islam
4 months ago
উত্তরঃ

তারুণ্যের শক্তি, সাহস ও অদম্য মানসিকতার প্রকাশে উদ্দীপকের সাথে 'আঠারো বছর বয়স' কবিতার সাদৃশ্য রয়েছে।
'আঠারো বছর বয়স' কবিতায় তারুণ্যের দুঃসাহসী ও অদম্য মানসিকতার কথা বলা হয়েছে। এই বয়সি তারুণেরা সব বাধাবিপত্তি তুচ্ছ করে সামনের দিকে এগিয়ে যায়। মাথা নত না করা ভয়হীন এক তারুণ্যের দীপ্তিতে তারা উজ্জ্বল থাকে। দুঃখে ক্ষত-বিক্ষত হয়ে, বেদনায় থরথর কেঁপেও তারা নতুন কিছু করার মন্ত্রে নিজেদের দীক্ষিত করে।
উদ্দীপকে বলা হয়েছে, ধ্বংস থেকেই নতুন কিছু সৃষ্টি হয়। যারা নবীন তারা পুরোনো, জড়, অসুন্দর মুছে দিয়ে নতুন কিছু সৃষ্টি করবে। নবীনরা স্মিতহাস্যে প্রলয় বয়ে আনে নতুন সৃজনের জন্য। সবকিছু ভেঙে আবার নতুন করে সব শুরু করে তারা। সুতরাং তারুণ্যের দুর্বার শক্তি, সাহস ও অদম্য মানসিকতা প্রকাশে উদ্দীপকের সাথে 'আঠারো বছর বয়স' কবিতার সাদৃশ্য রয়েছে।

Md Durjoy islam
Md Durjoy islam
4 months ago
উত্তরঃ

প্রশ্নোক্ত চরণে কবি সুকান্ত ভট্টাচার্যের সব পুরানোকে ভেঙে নতুন করে সব গড়ে তোলার আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে।
'আঠারো বছর বয়স' কবিতায় কবি আঠারো বছর বয়সে তারুণ্যের সাহসী ও দুর্বার বৈশিষ্ট্যের দিকে আলোকপাত করেছেন। আঠারো বছর বয়সে একজন তরুণ কোনো কিছুকেই ভয় পায় না। সে তার পথের সমস্ত বাধা ভেঙে দিতে চায়। নিজের জীবনের দুর্যোগ, দেহ-মনের নিশ্চলতা ভেঙে তারা নতুন কিছু সৃষ্টি করতে চায়।
উদ্দীপকের কবিতাংশে ধ্বংস দেখে ভীত না হওয়ার কথা বলা হয়েছে। ধ্বংসের মাধ্যমেই সৃষ্টির সূচনা হয়, পুরোনোকে না ভাঙলে নতুন কিছু সৃষ্টি করা যায় না। সবদিক থেকে প্রলয় আসে পুরোনোকে ভেঙে দিতেই, ধ্বংসের পরে সেই ধ্বংসস্তূপ থেকেই নতুনের জন্ম হয়। তাই, প্রলয় দেখে ভয় পাওয়ার কিছু নেই। আর পুরোনোকে ভেঙে নতুনকে সৃষ্টির এই দায়িত্ব নবীনদের কাঁধে থাকে।
আঠারো বছর বয়সি তরুণদের জীবনে ব্যর্থতা, হতাশা ও কালো অধ্যায় থাকলেও প্রগতি ও অগ্রগতির পথে নিরন্তর ধাবমানতা তাদেরকে গন্তব্যে পৌছে দেয়। শৈশব ও কৈশোরের পরাধীনতা ভেঙে তারা স্বাধীনতার পথে ক্রমাগত অগ্রসর হয়। উদ্দীপকেও বলা হয়েছে, নবীনেরাই প্রলয়ের ধ্বংসস্তূপ থেকে কোনো কিছুর জন্ম দেয়। ধ্বংস ও প্রলয় সাথে করে নিয়ে এলেও নতুনের নিশ্চিত সৃজন করতে পারবে জেনে তারা বিচলিত হয় না। 'আঠারো বছর বয়স' কবিতাতেও তারুণ্যের এই বৈশিষ্ট্য বিবৃত হয়েছে। 'আঠারো বছর বয়স' কবিতায় তরুণদের নতুন কিছু করার ও সাহসী হওয়ার যে প্রত্যয় কবি ব্যক্ত করেছেন, প্রশ্নোক্ত চরণে তারই প্রতিফলন ঘটেছে।

Md Durjoy islam
Md Durjoy islam
4 months ago
19

আঠারো বছর বয়স কী দুঃসহ 

স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি, 

আঠারো বছর বয়সেই অহরহ 

বিরাট দুঃসাহসেরা দেয় যে উঁকি ।

[ আঠারো বছর বয়সের নেই ভয় 

পদাঘাতে চায় ভাঙতে পাথর বাধা, 

এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়- 

আঠারো বছর বয়স জানে না কাঁদা ।

এ বয়স জানে রক্তদানের পুণ্য 

বাষ্পের বেগে স্টিমারের মতো চলে, 

প্রাণ দেওয়া-নেওয়া ঝুলিটা থাকে না শূন্য 

সঁপে আত্মাকে শপথের কোলাহলে ।

(আঠারো বছর বয়স ভয়ংকর) * 

তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা, 

এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর

 এ বয়সে কানে আসে কত মন্ত্রণা ।

আঠারো বছর বয়স যে দুর্বার 

পথে প্রান্তরে ছোটায় বহু তুফান,

 দুর্যোগে হাল ঠিকমতো রাখা ভার

 ক্ষত-বিক্ষত হয় সহস্র প্রাণ । 

আঠারো বছর বয়সে আঘাত আসে 

অবিশ্রান্ত; একে একে হয় জড়ো, 

এ বয়স কালো লক্ষ দীর্ঘশ্বাসে 

এ বয়স কাঁপে বেদনায় থরোথরো 

তবু আঠারোর শুনেছি জয়ধ্বনি, 

এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে, 

বিপদের মুখে এ বয়স অগ্রণী 

এ বয়স তবু নতুন কিছু তো করে । 

এ বয়স জেনো ভীরু, কাপুরুষ নয় 

পথ চলতে এ বয়স যায় না থেমে, 

এ বয়সে তাই নেই কোনো সংশয়— 

দেশের বুকে আঠারো আসুক নেমে ৷৷

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews